Agamir Somoy E-Paper
শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের বিপদে ছোটেন খলিল
শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিজ্ঞান+প্রযুক্তি

যুক্তরাষ্ট্রের এফইসিতে সাইবার হামলা

বিজ্ঞান+প্রযুক্তি ডেস্ক
agamir somoy
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ০১:৫৮
শেয়ার করুন:
যুক্তরাষ্ট্রের এফইসিতে সাইবার হামলা

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের ফেডারেল নির্বাচন কমিশনের (এফইসি) ওয়েবসাইটে হ্যাকারদের হামলার ঘটনায় সংস্থাটির ইলেকট্রনিক নথি দাখিল ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। ৩ নভেম্বরের মধ্যবর্তী  নির্বাচনের এক সপ্তাহ আগে এ ঘটনা ঘটল। রয়টার্সের দেখা একটি ইমেইল থেকে এ তথ্য জানা গেছে।

এফইসি জানিয়েছে, তাদের আইটি কর্মীরা সেবা পুনরায় চালু করতে কাজ করছেন। সোমবার রাত ১০টার দিকে (যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময়) ব্যবস্থাটি বন্ধ হয়ে যায়। মঙ্গলবার রাত ৮টার দিকে প্রকাশিত হালনাগাদ তথ্যে বলা হয়, সমস্যাটি শনাক্ত করা হয়েছে এবং সমাধান কার্যকর করা হচ্ছে। তবে ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, নথি দাখিল ব্যবস্থা তখনো বন্ধ ছিল। এ সময় ব্যবহারকারীরা আগের প্রতিবেদনগুলো খুঁজে দেখতে পারছিলেন।

এফইসি প্রার্থী ও রাজনৈতিক কমিটিগুলোর নির্বাচনী ব্যয়ের হিসাব তদারক করে। ব্যবস্থাটি বন্ধ থাকায় রাজনৈতিক সংগঠনগুলোর বাধ্যতামূলক ২৪ ও ৪৮ ঘণ্টার ব্যয়ের প্রতিবেদন জমা দেওয়া ব্যাহত হয়েছে। এসব প্রতিবেদনে নির্বাচনী প্রচারে কারা কত অর্থ ব্যয় করছে, তার তথ্য থাকে। তবে এফইসি নির্বাচন পরিচালনা করে না; তাই এ ঘটনায় ভোটারদের ভোট দেওয়ার সক্ষমতা প্রভাবিত হওয়ার কথা নয়।

এদিকে, বিজ্ঞাপন পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান অ্যাডইমপ্যাক্টের তথ্য অনুযায়ী, এবারের মধ্যবর্তী নির্বাচন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল। বিজ্ঞাপনে ব্যয় ও ভবিষ্যৎ বিজ্ঞাপন বুকিং মিলিয়ে অর্থের পরিমাণ প্রায় ১ হাজার ১২১ কোটি ডলার। গত সপ্তাহে সুপার পিএসি ও গোপন অর্থায়নকারী গোষ্ঠীগুলো প্রতিদিন গড়ে পাঁচ কোটি ডলারের বেশি ব্যয় করেছে বলে জানিয়েছে ওপেনসিক্রেটস। সংস্থাটির গবেষণা পরিচালক ব্রেন্ডন গ্লাভিনের মতে, ব্যবস্থা বন্ধ থাকায় নির্বাচনের শেষ সময়ে অর্থের প্রবাহ পর্যবেক্ষণ কঠিন হয়ে পড়েছে।

এফইসিহ্যাকারওয়েবসাইটনথিহালনাগাদ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘আই অ্যাম অ্যাট গান পয়েন্ট’- বলেছিলেন তাহসিফ

    ‘আই অ্যাম অ্যাট গান পয়েন্ট’- বলেছিলেন তাহসিফ

    মিউচুয়াল ফান্ড বিধিমালা সংশোধনে অযৌক্তিক সিদ্ধান্ত নয়: বিএসইসি চেয়ারম্যান

    মিউচুয়াল ফান্ড বিধিমালা সংশোধনে অযৌক্তিক সিদ্ধান্ত নয়: বিএসইসি চেয়ারম্যান

    দুই ঘণ্টা পরও সারেনি ত্রুটি, বিমান থেকে নামলেন প্রধানমন্ত্রী

    দুই ঘণ্টা পরও সারেনি ত্রুটি, বিমান থেকে নামলেন প্রধানমন্ত্রী

    তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার

    তুরাগ নদ থেকে বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ উদ্ধার

    ‘তিনটি গুলির আওয়াজ শুনে দৌড়ে গিয়ে দেখি বাবা মাটিতে পড়ে আছেন’

    ‘তিনটি গুলির আওয়াজ শুনে দৌড়ে গিয়ে দেখি বাবা মাটিতে পড়ে আছেন’

    প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, যাত্রায় বিলম্ব

    প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, যাত্রায় বিলম্ব

    ডিএসইতে শ্রমিক নেই তহবিল আছে, ভাগবাটোয়ারা করে নেন কর্তারা

    ডিএসইতে শ্রমিক নেই তহবিল আছে, ভাগবাটোয়ারা করে নেন কর্তারা

    নিজ বাসায় আওয়ামী লীগ নেত্রীর লাশ, হদিস মিলছে না দুই মোবাইলের

    নিজ বাসায় আওয়ামী লীগ নেত্রীর লাশ, হদিস মিলছে না দুই মোবাইলের

    সুন্দরবন এখনো আমাদের শেষ ভরসা

    সুন্দরবন এখনো আমাদের শেষ ভরসা

    পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়?

    পারিবারিক লেনদেন কি করযোগ্য আয়?

    হত্যা করা হয়েছে তাহসিফকে, সন্দেহ বাবার

    হত্যা করা হয়েছে তাহসিফকে, সন্দেহ বাবার

    শেখ হাসিনার পালানোর ভিডিও নিয়ে যা বলেছিলেন তাশরীফ

    শেখ হাসিনার পালানোর ভিডিও নিয়ে যা বলেছিলেন তাশরীফ

    ‘রইদ’ এর বদলে জয় চৌধুরীর সিনেমা অস্কারে পাঠানো উচিত, বললেন ইয়াশ

    ‘রইদ’ এর বদলে জয় চৌধুরীর সিনেমা অস্কারে পাঠানো উচিত, বললেন ইয়াশ

    ৫ বন্ধুর হাতে কতকিছুর সুরক্ষা

    ৫ বন্ধুর হাতে কতকিছুর সুরক্ষা

    তাহসিফের শরীরে ছিল না আঘাতের চিহ্ন, নাক থেকে বের হচ্ছিল রক্ত

    তাহসিফের শরীরে ছিল না আঘাতের চিহ্ন, নাক থেকে বের হচ্ছিল রক্ত