Agamir Somoy E-Paper
বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
পরিবেশবান্ধব চুলা ছড়িয়ে দেন কবুলজান
বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিজ্ঞান+প্রযুক্তি

চিপ সংকটে বাড়ছে ফোনের দাম

আখলাকুজ্জামান অনিক
agamir somoy
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ২৩:০৭
শেয়ার করুন:
চিপ সংকটে বাড়ছে ফোনের দাম

গ্রাফিকস: আগামীর সময়

অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর চিপের বৈশ্বিক উৎপাদনে ঘাটতি অস্থিরতা সৃষ্টি করছে ইলেকট্রনিকস বাজারে। যার প্রভাবে এক মাসের ব্যবধানে হু-হু করে বাড়ছে স্মার্টফোনের দাম। লিখেছেন আখলাকুজ্জামান অনিক

ছোট ভাইয়ের সঙ্গে পরামর্শ করে এক সপ্তাহ আগেই ২৫ হাজার টাকার একটি বাজেট ফোন পছন্দ করে রেখেছিলেন বড় বোন। উদ্দেশ্য, দৈনন্দিন কাজের সুবিধার জন্য সেকেন্ডারি ফোন হিসেবে এটি ব্যবহার করবেন। সম্প্রতি বাজারে গিয়ে তার চক্ষু চড়কগাছ! যে ফোনটি মাত্র এক সপ্তাহ আগেই ২৫ হাজার টাকায় কেনার কথা চূড়ান্ত ছিল, দোকানি সেটির দাম হাঁকছেন ২৮ হাজার টাকা। দোকান বদলেও লাভ হলো না; শহরের ছোট-বড় প্রায় সব মার্কেটে ঠিক একই চিত্র। এক মাস আগের পছন্দ করা বাজেট ফোনের দামে যেন আগুন লেগেছে! হঠাৎ ইলেকট্রনিকস বাজারে এমন অস্থিরতা কেন? শুধুই কি আমাদের দেশের বাজারে, নাকি পৃথিবী জুড়েই ঘটছে এমনটা?

এর আসল উত্তর পেতে হলে আমাদের তাকাতে হবে আধুনিক প্রযুক্তির সবচেয়ে ছোট, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি উপাদানের দিকে— যার নাম ‘সিলিকন চিপ’ বা সংক্ষেপে ‘চিপ’। বর্তমানে বিশ্ব জুড়ে চলছে এই খুদে চিপের এক মারাত্মক সংকট। আর তার খেসারত গুনতে হচ্ছে সাধারণ ক্রেতাদের।

স্মার্টফোন, ল্যাপটপ, কম্পিউটার, মেমোরি কার্ড কিংবা স্মার্ট টিভি— যেকোনো আধুনিক ইলেকট্রনিক যন্ত্র খুললেই চোখের সামনে পড়বে একটি সবুজ রঙের সার্কিট বোর্ড। সেই বোর্ডের ওপর বসানো থাকে ছোট ছোট মেটালিক ছোপ বা কালচে রঙের চারকোনা বস্তু। এগুলোই মূলত সেমিকন্ডাক্টর বা সিলিকন চিপ। চিপ হলো যেকোনো ইলেকট্রনিক যন্ত্রের মূল ‘মস্তিষ্ক’। আপনার হাতের স্মার্টফোনটি কত দ্রুত কাজ করবে, ছবি কত সুন্দর ও নিখুঁতভাবে তুলবে কিংবা একই সঙ্গে কয়টি অ্যাপ সহজে চালানো যাবে— তার সবই নির্ভর করে এই খুদে চিপের ক্ষমতার ওপর।

প্রস্তুতকারকরা চিপের দাম বাড়ালে ফোন কোম্পানিগুলোও বাধ্য হয়ে দাম বাড়িয়ে দেয়

এই চিপ তৈরি হয় আমাদের আশপাশে থাকা সাধারণ বালু থেকে প্রক্রিয়াজাত করা ‘সিলিকন’ নামক এক বিশেষ উপাদান দিয়ে। সিলিকন হলো বিদ্যুৎ চলাচলের মধ্যবর্তী একটি পদার্থ, যাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর। বিজ্ঞানীদের অসামান্য বুদ্ধিমত্তায় এই সিলিকনের ওপর কোটি কোটি অতিক্ষুদ্র ট্রানজিস্টর বা সুইচের সংযোগ ঘটিয়ে তৈরি হয় একটি কার্যকর চিপ। একটি চালের দানার চেয়েও ছোট স্থানে প্রায় কয়েকশ কোটি সুইচ সাজিয়ে রেখে তৈরি হয় এটি। এই ছোট ছোট সুইচ আলো বা বিদ্যুৎ সংকেত দিয়ে যন্ত্রকে নির্দেশ পাঠায়। সহজ কথায়, এই চিপ ছাড়া কোনো আধুনিক যন্ত্র এক পা-ও চলতে পারে না।

বর্তমান বৈশ্বিক চিপ সংকটের পেছনে সবচেয়ে বড় এবং মূল কারণ কৃত্রিম বুদ্ধিমত্তা বা ‘এআই’র অবিশ্বাস্য বিপ্লব ও এর বিশাল ব্যাপকতা। সারা বিশ্বে এখন চ্যাটবট, ছবি বা ভিডিও তৈরির বুদ্ধিমান প্রযুক্তি এবং আধুনিক এআই সিস্টেম পরিচালনার জন্য তৈরি হচ্ছে বিশাল সব ‘এআই সার্ভার’। এই সার্ভার এবং এআই প্রসেসরগুলো চালাতে শক্তিশালী ও বিশেষ ধরনের চিপ লাগে, যা তৈরি করতে সাধারণ চিপের তুলনায় অনেক বেশি সময় ও কারখানার প্রোডাকশন লাইনের সক্ষমতা খরচ হয়। বিশ্বের বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠান কোটি কোটি টাকা ঢেলে এই এআই চিপগুলো নিজেদের দখলে নিতে মরিয়া হয়ে উঠেছে। ফলে বিশ্বের প্রধান চিপ প্রস্তুতকারক কারখানাগুলো সাধারণ মোবাইল বা ল্যাপটপের চিপ তৈরি কমিয়ে দিয়ে তাদের পুরো মনোযোগ ও মেধা শুধু এই এআই প্রসেসর ও সার্ভারের জন্য চিপ বানানোর দিকে। এর ফলে বিশ্ব জুড়ে সাধারণ চিপের উৎপাদনে এক বিশাল ঘাটতি তৈরি হয়েছে এবং দেখা দিয়েছে তীব্র চিপ সংকট।

আমরা যখন একটি নতুন ফোন কিনি, তখন সেই ফোনের মোট খরচের বড় একটি অংশ যায় ভেতরের চিপের পেছনে। বর্তমান সময়ে চিপ প্রস্তুতকারক কারখানাগুলো যখন তাদের সব ক্ষমতা এআই প্রসেসর ও সার্ভার তৈরির কাজে ব্যস্ত রাখে, তখন সাধারণ ফোনের চিপের সরবরাহ মারাত্মকভাবে কমে যায় এবং চিপের দাম বহু গুণ বেড়ে যায়। চিপ প্রস্তুতকারকরা চিপের দাম বাড়ালে ফোন কোম্পানিগুলোও বাধ্য হয়ে ফোনের দাম বাড়িয়ে দেয়। আবার একটি স্মার্টফোনে শুধু মূল প্রসেসর চিপটিই থাকে না; স্ক্রিন নিয়ন্ত্রণ করতে, ব্যাটারির চার্জ ধরে রাখতে কিংবা ক্যামেরা চালাতে আলাদা চিপ লাগে। সংকট তৈরি হওয়ায় প্রতিটি চিপের দামই বেড়েছে, যার সরাসরি প্রভাব পড়ছে মোবাইল বাজারে। ফলে এক মাস আগে ২৫ হাজার টাকায় ঠিক করা ফোনটি চিপের চড়া দামের কারণে এখন বাজারে বিক্রি হচ্ছে ২৮ হাজার টাকায়।

এআই সার্ভারের জন্য চিপ সরবরাহকেই গুরুত্ব দিচ্ছে সেমিকন্ডাক্টর শিল্প। এতে প্রসেসরের দাম বেড়েছে

এই চিপ সংকট যে শুধু আপনার পছন্দের ফোনের দাম বাড়াচ্ছে তা নয়, এটি আমাদের দৈনন্দিন জীবনের নানা প্রযুক্তিগত খাতেও মারাত্মক প্রভাব ফেলছে। এআই প্রযুক্তির জয়জয়কারের কারণে ল্যাপটপ, কম্পিউটার এবং আধুনিক গৃহস্থালি সামগ্রী, যেমন— স্মার্ট টিভি বা এসি তৈরির জন্য প্রয়োজনীয় চিপগুলোর দামও অনেক বেড়ে গেছে। এ ছাড়া আধুনিক স্মার্ট গাড়িতে শত শত চিপ ও এআই প্রসেসরের ব্যবহার হয়; চিপ প্রস্তুতকারকরা এআই সার্ভারে ব্যস্ত থাকায় অনেক গাড়ি কোম্পানিও উৎপাদন কমিয়ে দিতে বাধ্য হয়েছে। যার ফলে গাড়ির বাজারও এখন বেশ উত্তপ্ত।

এই বিশাল চিপ সংকট সামাল দিতে বিশ্বের বড় বড় দেশ ও প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো কোমর বেঁধে নেমেছে। এতদিন চিপ তৈরির জন্য পুরো বিশ্ব নির্দিষ্ট কয়েকটি দেশের ওপর নির্ভর করত। এখন প্রতিটি প্রযুক্তিপ্রধান দেশ নিজেদের সীমানায় নতুন চিপ কারখানা করার উদ্যোগ নিচ্ছে, যার মূল লক্ষ্য হলো ক্রমবর্ধমান এআই চিপের চাহিদা মেটানো। তবে রাতারাতি নতুন চিপ কারখানা তৈরি করা সম্ভব নয়। একটি আধুনিক চিপ কারখানা বানাতে তিন থেকে পাঁচ বছর সময় এবং বিপুল অর্থের প্রয়োজন হয়। তাই বিশেষজ্ঞরা মনে করছেন, চিপের বাজার পুরোপুরি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে। কারখানাগুলোর উৎপাদন বাড়ানো এবং বিকল্প প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমেই চিপ সংকটের দীর্ঘমেয়াদি সমাধান সম্ভব।

বর্তমানে বাজারে ইলেকট্রনিকস পণ্যের দাম যেভাবে বাড়ছে, তাতে একজন সচেতন ক্রেতা হিসেবে আমাদের কিছু সাবধানতা প্রয়োজন। শুধু ফ্যাশনের জন্য বারবার ফোন না বদলে নিজের ব্যবহৃত ফোনটি ভালো থাকলে সেটি কিছুদিন যত্নসহকারে ব্যবহার করা বুদ্ধিমানের কাজ হবে। আর নতুন ফোন কেনার আগে প্রসেসর ও চিপের কার্যক্ষমতা অনুযায়ী মূল্যের যৌক্তিকতা যাচাই করে সিদ্ধান্ত নেওয়া উচিত।

বিজ্ঞান ও প্রযুক্তির অভূতপূর্ব উন্নতির ফলে আমরা এমন এক যুগে এসেছি, যেখানে বালুকণার সিলিকন দিয়ে তৈরি চিপ ছাড়া আমাদের জীবন অচল। তবে আশা করা যায়, উন্নত উৎপাদন ব্যবস্থার মাধ্যমে দ্রুতই এই চিপ সংকট কেটে যাবে এবং প্রযুক্তির বাজার আবার সাধারণ মানুষের সাধ্যের মধ্যে চলে আসবে।

সেমিকন্ডাক্টর চিপইলেকট্রনিকসস্মার্টফোন
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    নিজের এক টাকাও নেই আইএফআইসি ব্যাংকের

    নিজের এক টাকাও নেই আইএফআইসি ব্যাংকের

    ঢাকা মেট্রোরেলে উঠে বসতে চেয়ে জায়গা পাননি, পরে স্ট্রোকে মৃত্যু

    ঢাকা মেট্রোরেলে উঠে বসতে চেয়ে জায়গা পাননি, পরে স্ট্রোকে মৃত্যু

    কথা ঘুরিয়ে রুমি এখন বললেন, কেন দেশ ছাড়ব?

    কথা ঘুরিয়ে রুমি এখন বললেন, কেন দেশ ছাড়ব?

    মেট্রোরেলে হাজার কোটি টাকার কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান

    মেট্রোরেলে হাজার কোটি টাকার কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান

    বাসায় তালা, শাহজালাল রুমি কোথায় জানে না কেউ

    বাসায় তালা, শাহজালাল রুমি কোথায় জানে না কেউ

    জামায়াত এমপি মাসুদ সাঈদীর পাঁচ তারকা হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন

    জামায়াত এমপি মাসুদ সাঈদীর পাঁচ তারকা হোটেলের নির্মাণকাজ বন্ধ করল প্রশাসন

    সিলভিয়া প্লাথের বিক্ষত হৃদয়ের প্রতিধ্বনি

    সিলভিয়া প্লাথের বিক্ষত হৃদয়ের প্রতিধ্বনি

    আইজিপিকে কি সরানো হবে? উপদেষ্টা বললেন, প্রধানমন্ত্রীর বিবেচনা

    আইজিপিকে কি সরানো হবে? উপদেষ্টা বললেন, প্রধানমন্ত্রীর বিবেচনা

    হ্যারি কেইনের হাতে ব্যালন ডি’অর ট্রফি

    হ্যারি কেইনের হাতে ব্যালন ডি’অর ট্রফি

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মাকে খুঁজছে চার বছরের মৈত্রী

    ডেঙ্গুতে অন্তঃসত্ত্বার মৃত্যু, মাকে খুঁজছে চার বছরের মৈত্রী

    নির্মলেন্দু গুণ বলেছিলেন, সৌন্দর্যের সুষম বিকাশ আছে পরীমনির দেহাবয়বে

    নির্মলেন্দু গুণ বলেছিলেন, সৌন্দর্যের সুষম বিকাশ আছে পরীমনির দেহাবয়বে

    শ্যালিকাকে বিয়ে, চুনকালি মাখিয়ে গ্রামছাড়া করা হলো টিকটকারকে

    শ্যালিকাকে বিয়ে, চুনকালি মাখিয়ে গ্রামছাড়া করা হলো টিকটকারকে

    জাপানি বিনিয়োগেই চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনের করতে চায় সরকার

    জাপানি বিনিয়োগেই চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনের করতে চায় সরকার

    ঢাকা ও চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন

    ঢাকা ও চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন

    মাকে ভিডিওতেও এনে বাবার বিরুদ্ধে ১৮ বিয়ের অভিযোগ তাশরীফের

    মাকে ভিডিওতেও এনে বাবার বিরুদ্ধে ১৮ বিয়ের অভিযোগ তাশরীফের