শক্তিশালী ব্যাটারির ফোন ‘রিয়েলমি সি১০০’

স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশে তাদের সি-সিরিজের নতুন ‘অল-রাউন্ড ডিউরেবল চ্যাম্পিয়ন’ ‘রিয়েলমি সি১০০’ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে।
ডিভাইসটির মূল আকর্ষণ এর সুবিশাল ৮ হাজার মিলিঅ্যাম্পিয়ারের টাইটান ব্যাটারি, ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং, ১০ ওয়াট রিভার্স চার্জিং এবং ৭ বছরের ব্যাটারি হেলথ প্রতিশ্রুতিসহ এআই-পাওয়ার্ড অপটিমাইজেশন। একবার পূর্ণ চার্জে ফোনটি প্রায় দিন সচল থাকে এবং ১১ ঘণ্টার বেশি অনলাইন গেমিং ও ২৪ ঘণ্টার বেশি অনলাইন স্ট্রিমিং করা যায়।
এর স্থায়িত্ব নিশ্চিত করতে ব্যবহার করা হয়েছে মিলিটারি-গ্রেড শক রেজিস্ট্যান্স, আর্মরশেল প্রোটেকশন সিস্টেম, আইপি৬৯ প্রো টেকনোলজি, ২ মিটার ড্রপ রেজিস্ট্যান্স এবং ৬ মিটার ওয়াটার রেজিস্ট্যান্স প্রযুক্তি। পারফরম্যান্সের জন্য এতে রয়েছে শক্তিশালী ৮-কোর চিপসেট, ১২০ হার্জ রিফ্রেশ রেটের ৬ দশমিক ৮ ইঞ্চির এইচডি+ ডিসপ্লে এবং ডুয়েল-ভিডিও শুটিং সুবিধাসহ ৫০ মেগাপিক্সেল মেইন ও ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
ফোনটি গ্লোরি হোয়াইট, ভিক্টোরি পার্পল ও এনডুরেন্স ব্রাউন— এই তিনটি রঙে পাওয়া যাচ্ছে। দুটি ভ্যারিয়েন্টের মধ্যে ৬ জিবি + ১২৮ জিবি সংস্করণের দাম ২৭,৯৯৯ টাকা এবং ৮ জিবি + ১২৮ জিবি সংস্করণের দাম ২৯,৯৯৯ টাকা।



