শাওমির নতুন ৫ পার্সোনাল কেয়ার ডিভাইস বাজারে, দাম ও ফিচার জেনে নিন

প্রতিদিনের জীবনযাত্রাকে আরও সহজ ও স্বাচ্ছন্দ্যময় করতে বাংলাদেশে একসঙ্গে পাঁচটি নতুন পার্সোনাল কেয়ার ডিভাইস নিয়ে এসেছে গ্লোবাল টেক জায়ান্ট শাওমি। পোশাকের যত্ন, গ্রুমিং, চুলের স্টাইলিং ও স্বাস্থ্য পর্যবেক্ষণের আধুনিক সুবিধা নিয়ে এই গ্যাজেটগুলো এখন দেশের সকল অথোরাইজড শাওমি স্টোরে পাওয়া যাচ্ছে।
এক নজরে ডিভাইসগুলোর ফিচার ও দাম:
১. শাওমি হ্যান্ডহেল্ড গার্মেন্ট স্টিমার
• মূল বৈশিষ্ট্য: পোশাক পরিপাটি ও ভাঁজমুক্ত রাখতে এতে রয়েছে ১ হাজার ৩০০ ওয়াট পাওয়ার। মাত্র ২৬ সেকেন্ডের কম সময়ে গরম হয়ে এটি একবারে ৬টি শার্ট পর্যন্ত স্টিম করতে পারে। এর হাই-টেম্পারেচার স্টিম ৯৯.৯% পর্যন্ত জীবাণু ও ব্যাকটেরিয়া ধ্বংস করতে সক্ষম। সহজে বহনযোগ্য ফোল্ডেবল ডিজাইন এবং ১৬০ মিলিলিটার রিমুভেবল ওয়াটার ট্যাংকের সুবাদে এটি দিয়ে ভার্টিক্যাল স্টিমিং ও হরাইজন্টাল আইরনিং—দুভাবেই কাজ করা যায়।
• মূল্য: ৪ হাজার ১৯৯ টাকা।
২. শাওমি ইলেকট্রিক শেভার এস১০১
• মূল বৈশিষ্ট্য: নিখুঁত গ্রুমিংয়ের জন্য ডিভাইসটিতে রয়েছে ডুয়েল-ট্র্যাক ১৮-ব্লেড ডিজাইন ও তিন সেটের ফয়েল। এটি আইপিএক্স৭ ওয়াটার রেসিস্ট্যান্ট হওয়ায় সহজেই ধুয়ে পরিষ্কার করা যায়। টাইপ-সি চার্জিং সাপোর্টেড এই শেভারের লিথিয়াম-আয়ন ব্যাটারি মাত্র দেড় ঘণ্টায় সম্পূর্ণ চার্জ হয় এবং একবার চার্জে প্রতিদিন ১ মিনিট করে ব্যবহার করলে টানা ২ মাস পর্যন্ত সার্ভিস পাওয়া সম্ভব।
• মূল্য: ৩ হাজার ৭৯৯ টাকা।
৩. শাওমি ইলেকট্রিক শেভার এস২০০
• মূল বৈশিষ্ট্য: কমপ্যাক্ট পোর্টেবিলিটি ও স্মার্ট ফিচারের এই শেভারে রয়েছে টাচ-সেন্সিং অপারেশন, যা ত্বকের সংস্পর্শে আসামাত্র স্বয়ংক্রিয়ভাবে সচল হয়। এর ডিটাচেবল ম্যাগনেটিক শেভিং হেড এবং আইপিএক্স৭ ওয়াটারপ্রুফ রেটিংয়ের কারণে শুকনো ও ভেজা—উভয় অবস্থাতেই এটি ব্যবহার করা যায়। এতে ৬০ মিনিট পর্যন্ত ব্যাটারি লাইফ পাওয়া যায়।
• মূল্য: ৪ হাজার ৫৯৯ টাকা।
৪. শাওমি কমপ্যাক্ট হেয়ার ড্রায়ার এইচ১০১
• মূল বৈশিষ্ট্য: লাইটওয়েট ও ফোল্ডেবল হ্যান্ডেলের এই হেয়ার ড্রায়ারে রয়েছে ২০ হাজার আরপিএম মোটর, যা প্রতি সেকেন্ডে ১৫ মিটার পর্যন্ত এয়ারফ্লো তৈরি করতে সক্ষম। গরম ও ঠাণ্ডা—উভয় এয়ার মোড সুবিধার পাশাপাশি এর নেগেটিভ-আয়ন প্রযুক্তি চুলের উসকোখুশকো ভাব দূর করে। এছাড়া এতে রয়েছে ডুয়েল ওভারহিট প্রোটেকশন।
• মূল্য: ২ হাজার ৪৯৯ টাকা।
৫. শাওমি স্মার্ট স্কেল এস২০০
• মূল বৈশিষ্ট্য: স্বাস্থ্য সচচেতনদের জন্য এটি একটি চমৎকার ডিভাইস। ওজন মাপার পাশাপাশি এটি রিয়েল-টাইমে বিএমআই ও অন্যান্য বডি মেট্রিক্স পরিমাপ করে। উচ্চতা ও বয়সের ওপর ভিত্তি করে আদর্শ ওজন নির্ধারণ এবং অতিরিক্ত ওজন বা অস্বাস্থ্যকর ডায়েটের স্বাস্থ্যঝুঁকি নিয়ে এটি পরামর্শ দেয়। শাওমি হোম অ্যাপের মাধ্যমে কানেক্ট করে এতে এক সাথে ৩৬ জন ব্যবহারকারীর তথ্য সংরক্ষণ করা যায়।
• মূল্য: ১ হাজার ৮৯৯ টাকা।



