Agamir Somoy E-Paper
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পাখিপ্রেমী বুদ্ধ প্রামানিক
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফিচার

সবুজের মাঝে হাসি, ট্রমা কাটানোর পথে মাইলস্টোনের শিশুরা

সৈয়দ ফরহাদ
agamir somoy
প্রকাশ: ১৬ জুলাই ২০২৬, ১৯:৫৮
সবুজের মাঝে হাসি, ট্রমা কাটানোর পথে মাইলস্টোনের শিশুরা

একদিনের জন্য যেন ফিরে এসেছিল হাসি।

গাজীপুরের পুবাইলের সবুজ প্রকৃতির বুকে একদিনের জন্য যেন ফিরে এসেছিল হাসি। তবে সেই হাসির আড়ালে ছিল এক বছরেরও বেশি সময় ধরে বয়ে বেড়ানো ভয়, শোক আর দুঃসহ স্মৃতির ভার। গত বছরের ২১ জুলাই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় আহত হওয়া এবং সহপাঠী ও প্রিয়জন হারানো শিক্ষার্থীদের মানসিক ট্রমা কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আয়োজন করা হয় ব্যতিক্রমী মানবিক উদ্যোগ ‘সবুজের মাঝে অমর তোমরা’-এর দ্বিতীয় পর্ব।

রোটারি ক্লাব অব বনানী ঢাকা ও ছুটি রিসোর্টের যৌথ উদ্যোগে বৃহস্পতিবার গাজীপুরের পুবাইলের ছুটি রিসোর্টে দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এর আগে প্রথম পর্ব অনুষ্ঠিত হয়েছিল ছুটি রিসোর্ট পূর্বাচলে।

বক্তব্য রাখছেন সাংবাদিক ও রোটারিয়ান শাহনাজ শারমীন।

দিনব্যাপী আয়োজনে ছিল উন্মুক্ত খেলাধুলা, ছবি আঁকা, গল্প বলা, সাংস্কৃতিক পরিবেশনা, দলীয় কার্যক্রম, শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম, মেডিটেশন এবং পেশাদার মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরিচালনায় কাউন্সেলিং। সবচেয়ে আবেগঘন পর্ব ছিল দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী ও শিক্ষকদের স্মরণে চারাগাছ রোপণ। প্রতিটি গাছের সঙ্গে যুক্ত করা হয় একজন করে হারিয়ে যাওয়া শিক্ষার্থী বা শিক্ষকের নাম। আয়োজকদের ভাষ্য, এসব গাছ শুধু পরিবেশের জন্য নয়, বরং অকালে ঝরে যাওয়া প্রাণগুলোর জীবন্ত স্মারক হয়ে থাকবে।

রোটারি ক্লাব অব বনানী ঢাকার প্রেসিডেন্ট শরীফউল্লাহ বলেন, রোটারির মূল দর্শন মানবসেবা। মাইলস্টোনের শিশুরা যে ভয়াবহ মানসিক আঘাতের মধ্য দিয়ে যাচ্ছে, তা কাটিয়ে উঠতে পাশে দাঁড়ানো সমাজের দায়িত্ব। প্রকৃতির নিবিড় পরিবেশে তাদের মুখে আবার হাসি ফোটানোর এই নিরাময় কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ছুটি রিসোর্ট পুবাইলের ব্যবস্থাপনা পরিচালক মো. শামসুল ইসলাম মাসুদ বলেন, ব্যবসায়িক কর্মকাণ্ডের বাইরেও সমাজের প্রতি তাদের দায়বদ্ধতা রয়েছে। শহরের কোলাহল থেকে দূরে এই উন্মুক্ত পরিবেশ শিশুদের মনে জমে থাকা ভয় ও শঙ্কা দূর করতে ইতিবাচক ভূমিকা রাখবে।

সবুজ প্রাঙ্গনে ফুটবল খেলছে মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীরা।

এই উদ্যোগের পরিকল্পনাকারী সাংবাদিক ও রোটারিয়ান শাহনাজ শারমীন জানান, দুর্ঘটনার পর টানা ১২ দিন বার্ন ইনস্টিটিউটে সংবাদ সংগ্রহ করতে গিয়ে তিনিও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। তখনই তিনি উপলব্ধি করেন, সংবাদকর্মী হিসেবে তিনি যতটা আঘাত পেয়েছেন, শিশুরা তার চেয়েও গভীর ট্রমার মধ্য দিয়ে যাচ্ছে। সেই উপলব্ধি থেকেই তাদের জন্য এই নিরাময়মূলক আয়োজনের পরিকল্পনা করেন।

অনুষ্ঠানে জাতীয় নারী ফুটবল দলের সাবেক খেলোয়াড় রেহানা পারভীন শিশুদের সঙ্গে খেলাধুলায় অংশ নেন। তিনি বলেন, খেলাধুলাই শিশুদের আনন্দে ফিরিয়ে আনার অন্যতম কার্যকর মাধ্যম।
ইনোভেশন ফর ওয়েলবিং ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মনিরা রহমান মানসিক স্বাস্থ্যবিষয়ক সেশন পরিচালনা করেন।

পরে আগামীর সময়-কে তিনি বলেন, “শরীরের ক্ষত একসময় সেরে যায়, কিন্তু মনের ক্ষত দীর্ঘদিন থেকে যায়। সেই ক্ষত সারানোর ব্যান্ডেজই হলো ‘মেন্টাল হেলথ ফার্স্ট এইড’ বা মানসিক স্বাস্থ্য প্রাথমিক সহায়তা।”

দুর্ঘটনায় বেঁচে ফেরা শিক্ষার্থী নূরে জান্নাত ইউশা জানায়, এক বছর পেরিয়ে গেলেও সে এখনো স্বাভাবিক হতে পারেনি। জোরে কোনো শব্দ হলেই ভয় পায়, স্কুলের ঘণ্টার শব্দ শুনলেও আতঙ্কিত হয়। রাতে ঘুমাতে পারে না, দুঃস্বপ্ন দেখে। এমনকি পড়াশোনাতেও প্রভাব পড়েছে। তার ভাষায়, “আগে একটা প্যারাগ্রাফ লিখতে ১০ মিনিট লাগত, এখন ৩০ থেকে ৪০ মিনিট সময় লাগে।”

বিমান দূর্ঘটনায় নিহত বন্ধুদের স্মরণে বৃক্ষরোপন করছে শিক্ষার্থীরা।

ইউশা জানায়, দুর্ঘটনার স্মৃতি এখনো তাকে তাড়িয়ে বেড়ায়। নিহত সহপাঠীদের কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে সে বলে, “ওদের খুব মিস করি। যদি সামনে পেতাম, আগলে রাখতাম।”

আরেক শিক্ষার্থী জায়না জানায়, দুর্ঘটনায় হারানো বন্ধু নাজিয়া এবং সিনিয়র তাসনিয়া আপুর কথা এখনো প্রতিদিন মনে পড়ে। গেমস ক্লাসে খেলতে গেলেই বন্ধুদের স্মৃতি ফিরে আসে।

শিক্ষার্থী জান্নাতুল মাওয়া জানায়, টিফিন শেষে প্রথম তলার বারান্দায় দাঁড়িয়ে থাকতেই তার চোখের সামনে ঘটে ভয়াবহ সেই দুর্ঘটনা, যার স্মৃতি এখনো তাকে তাড়া করে।

বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের সাবেক খেলোয়াড় রেহানা পারভীন আগামীর সময়-কে বলেন, গাছ রোপণের সময় অনেক শিক্ষার্থী আবেগাপ্লুত হয়ে কেঁদে ফেলেছে, কারণ তারা এখনো তাদের নিহত সহপাঠীদের গভীরভাবে স্মরণ করে। তাঁর মতে, তিন বা ছয় মাস পরপর কিংবা বছরে অন্তত একবার এমন আয়োজন হলে শিশুদের ট্রমা কাটিয়ে উঠতে অনেক সহায়তা করবে।

অনুষ্ঠানে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষিকা, রোটারি ক্লাবের কর্মকর্তারা, ছুটি রিসোর্টের প্রতিনিধিরা ও স্বেচ্ছাসেবকেরা অংশ নেন। আয়োজকদের বিশ্বাস, প্রকৃতির সান্নিধ্য, কাউন্সেলিং ও সম্মিলিত মানবিক উদ্যোগ ট্রমাগ্রস্ত শিশুদের মানসিক পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


ট্রমাআনন্দহাসিশিশুমাইলস্টোনে বিমান দুর্ঘটনা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৪:০৪

    সংসদে ৩ বিল পাস, বিরোধী দলের ওয়াকআউট

    সংসদে ৩ বিল পাস, বিরোধী দলের ওয়াকআউট

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪২

    নিখোঁজ সন্তানদের অপেক্ষায় স্বজনদের কান্না,  উদ্ধারে নতুন ইউনিট গঠনের দাবি

    নিখোঁজ সন্তানদের অপেক্ষায় স্বজনদের কান্না, উদ্ধারে নতুন ইউনিট গঠনের দাবি

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪০

    বিদেশ ভ্রমণে খরচের সীমা বেড়ে ১৮ হাজার ডলার

    বিদেশ ভ্রমণে খরচের সীমা বেড়ে ১৮ হাজার ডলার

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:২৭

    আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রির সিন্ডিকেট, হোতা জামায়াত নেতা!

    আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রির সিন্ডিকেট, হোতা জামায়াত নেতা!

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:১২

    ক্ষুদ্র উৎপাদক বেশি চট্টগ্রামে, বৃহৎ সিলেটে

    ক্ষুদ্র উৎপাদক বেশি চট্টগ্রামে, বৃহৎ সিলেটে

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৪

    জামানতবিহীন ১০ হাজার টাকা পর্যন্ত আপৎকালীন ‘ই-ঋণ’ চালু

    জামানতবিহীন ১০ হাজার টাকা পর্যন্ত আপৎকালীন ‘ই-ঋণ’ চালু

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৫

    রংপুরে চার খুন : সাক্ষী শান্তর জবানবন্দিতে এলো নতুন তথ্য

    রংপুরে চার খুন : সাক্ষী শান্তর জবানবন্দিতে এলো নতুন তথ্য

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৩

    নিজেকে খুব বেশি গুরুত্ব না দেওয়াটাই বড় শিক্ষা

    নিজেকে খুব বেশি গুরুত্ব না দেওয়াটাই বড় শিক্ষা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪৫

    আরও দুই মামলায় জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

    আরও দুই মামলায় জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৭

    advertiseadvertise