ফুল পরীর দেশে
শারমিন নাহার ঝর্ণা

অলংকরণ করেছেন রজত
পরীর দেশে ফুলের মেলা
ফুলের সুবাস ভাসে,
ফুল পরীরা ডানা মেলে
মেঘের দেশে আসে।
সাদা সাদা মেঘের ভাঁজে
ফুল পরীরা খেলে,
শীতল হাওয়া পেয়ে তারা
সুখে ডানা মেলে।
রাতের বেলা পরীর দেশে
জাদুর বাতি জ্বলে,
ফুল পরীরা জাদু দেখায়
সবাই দলে দলে।



