ঢাকার যাত্রাবাড়ীর
এক ব্যস্ত এলাকার তুলনামূলক নিরিবিলি গলির গল্প এটি। ঘটনাটি যার কাছ থেকে শোনা, তিনি
সেই পরিবারের ছোট মেয়ে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সুবাদে সাধারণত থাকতেন
ক্যাম্পাসে। পরিবারের তিন সদস্য— বাবা, মা ও বড় বোন ওই বাসায় থাকতেন। বাবা সরকারি
চাকরি করায় দিনের বেশিরভাগ সময় তাকে বাড়ির বাইরে থাকতে হতো। ফলে সারা দিন মা আর বড়
বোনকেই কাটাতে হতো সেই ফ্ল্যাটে। বড় বোনের মানসিক সমস্যা ছিল। দিন দিন এমন এক পর্যায়ে
পৌঁছায় সেটা যে পরিবারটি বিশ্বাস করতে শুরু করে, তার ওপর অস্বাভাবিক কি...