Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
গরিবের চিকিৎসায় নিবেদিত হাফিজুর
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় পাখি সব করে রব

আনজীর লিটনের ছড়াগুচ্ছ

পাখি সব করে রব ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৫ জুলাই ২০২৬, ০৪:২৩
আনজীর লিটনের ছড়াগুচ্ছ

অলঙ্করণ করেছেন রজত

না

ছোট্টসোনা লক্ষ্মীসোনা
বলতে শিখ— ‘না’
লোভ দেখানো ফাঁদ এড়িয়ে
সামনে বাড়াও পা।

অচেনা কেউ ডাকলে কাছে
না বলে দাও না
ভুবনজুড়ে মানুষরূপী
আছে দানব ছা।

মিষ্টি কথায় বিপদ আসে
বুঝতে হবে তা
অন্য হাতে নও নিরাপদ
আসতে পারে ঘা।

ছোট্টসোনা লক্ষ্মীসোনা
রাখবে মাথায় তা
পথ দেখাবে নিরাপদের
বাবা এবং মা।


কাকতাড়ুয়ার ডায়েরি

সকালবেলা? দাঁড়িয়ে আছি
দুপুরবেলা? দাঁড়িয়ে আছি
সন্ধ্যাবেলা? দাঁড়িয়ে আছি
রাত্রিবেলা? দাঁড়িয়ে আছি
দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে আছি
হাত দুখানা বাড়িয়ে আছি।

গ্রীষ্ম, বর্ষা, শরৎ এলো
আবার ঋতু চলেও গেল
ফুল-ফসলে ছন্দ এলো
ঠান্ডা শীতের গন্ধ এলো
সেই যে আমি, এই যে আমি
আজও কিনা দাঁড়িয়ে আছি
হাত দুখানা বাড়িয়ে আছি।

আর কতকাল চলবে এমন
একটু করো কেয়ার
আমার জন্য দাও না এনে
একটা শুধু চেয়ার
একটু শুধু বসে নেব এই চেয়ারের স্বাদ
চেয়ার পেলে মাথার ওপর বানিয়ে নিতাম ছাদ।


ঘুম ঘুম ক্লাসরুম

সকালের আলো পেয়ে
পাখি নাচে রুমঝুম
স্কুলে যেতে ভ্যানে বসে
আমার যে পায় ঘুম।
ঘুম চোখে ক্লাসে বসি
ঘুম ঘুম ক্লাসরুম।
আমারই সাথে যেন
সবকিছু দেয় ঘুম
চুপচাপ নিঝঝুম
ঘুম ঘুম ক্লাসরুম।
ব্ল্যাকবোর্ড পেনসিল
ব্যাগে থাকা খাতাবই
ঘুম দিল ফ্যানগুলো
নেই কোনো হইচই।
ঘুমিয়েছে গণিতেরা
ভূগোলের যত নদী
ঘুমিয়েছে ব্যাকরণ
দেখে যেতে তুমি যদি।
সকালের ক্লাস মানে
দুই চোখে নামে ঘুম
ঘুম নিয়ে ক্লাসে বসি
ঘুম ঘুম ক্লাসরুম
ঘুম ঘুম ক্লাসরুম।


আমাকে নিয়ে আমি

আমি যদি চাঁদ হই, তারাদের সাথী হই
জোসনার আলো হই
হই?
তোমরা তখন খুঁজবে আমায়? জানার আশায় রই।

আমি যদি মেঘ হই, বৃষ্টির ফোঁটা হই
লাল লাল ফুল হই
হই?
কোন সীমানায় খুঁজবে আমায়, জানার আশায় রই।

আমি যদি কথা হই, কথা থেকে গান হই
সুরে সুরে ভেসে রই
রই?
আমার জন্য গাইবে কি গান? জানার আশায় রই।

বইখাতা রেখে দিয়ে আমি যদি এলোচুলে
পাখি হয়ে উড়ে যাই
যাই?
দুচোখ ভাসিয়ে কাঁদবে তখন? আমি তা জানতে চাই।

জানাও হলো না আর, বোঝাও হলো না কিছু
হলো না যাওয়া তাই
তাই—
মন যা আমায় বলছে বলুক, তোমাদের পাশে চাই
তোমাদের ছেড়ে যাব না কোথাও এখানেই সুখ পাই।

আনজীর লিটনছড়াগুচ্ছ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মক্কার দিকে ধেয়ে আসা ড্রোন ধ্বংসের দাবি সৌদির

    মক্কার দিকে ধেয়ে আসা ড্রোন ধ্বংসের দাবি সৌদির

    আগুনের পর কী ঘটেছিল ময়মনসিংহ মেডিকেলে

    আগুনের পর কী ঘটেছিল ময়মনসিংহ মেডিকেলে

    প্রশ্নের মধ্যেই অনুমোদন পেল মেট্রোরেলে ৩ প্রকল্প

    প্রশ্নের মধ্যেই অনুমোদন পেল মেট্রোরেলে ৩ প্রকল্প

    বিদেশি ফার্নিচার ও কর্মকর্তাদের সম্মানী নিয়ে ক্ষোভ ঝাড়লেন প্রধানমন্ত্রী

    বিদেশি ফার্নিচার ও কর্মকর্তাদের সম্মানী নিয়ে ক্ষোভ ঝাড়লেন প্রধানমন্ত্রী

    সৌদিতে হুতিদের হামলা, পাকিস্তান কোথায়

    সৌদিতে হুতিদের হামলা, পাকিস্তান কোথায়

    চাঁনখারপুলের মেস থেকে জগন্নাথ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

    চাঁনখারপুলের মেস থেকে জগন্নাথ ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

    ‘হেসে কথা বলল, পরদিন শুনি আইসিইউতে’

    ‘হেসে কথা বলল, পরদিন শুনি আইসিইউতে’

    নতুন দুজনকে গ্রেপ্তার করে র‌্যাবের দাবি উল্টে দিল ডিবি

    নতুন দুজনকে গ্রেপ্তার করে র‌্যাবের দাবি উল্টে দিল ডিবি

    প্রতিদিন কোটি টাকার কলা বিক্রি হয় যে হাটে

    প্রতিদিন কোটি টাকার কলা বিক্রি হয় যে হাটে

    লস অ্যাঞ্জেলেসে দুই ভবনের মাঝে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

    লস অ্যাঞ্জেলেসে দুই ভবনের মাঝে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

    গেটে জং ধরা তালা, কাঁটাতার সরিয়ে স্বাস্থ্যকেন্দ্রে এমপি

    গেটে জং ধরা তালা, কাঁটাতার সরিয়ে স্বাস্থ্যকেন্দ্রে এমপি

    ৩৬ বছর ধরে মাটিতে স্বপ্ন আঁকছেন কিশোর

    ৩৬ বছর ধরে মাটিতে স্বপ্ন আঁকছেন কিশোর

    এবার সৌদিতে মার্কিন নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা

    এবার সৌদিতে মার্কিন নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কতা

    জিপিএ ৫ পেয়েও কলেজে মনোনয়ন পায়নি ২২০৫ শিক্ষার্থী

    জিপিএ ৫ পেয়েও কলেজে মনোনয়ন পায়নি ২২০৫ শিক্ষার্থী

    ৮০০ কোটি টাকার তেল আনার খরচই ২১৭ কোটি

    ৮০০ কোটি টাকার তেল আনার খরচই ২১৭ কোটি