Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় পাখি সব করে রব

মাছ নাকি লোমশ ব্যাঙ

আরিফুল ইসলাম
agamir somoy
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৬, ০১:৪৬
মাছ নাকি লোমশ ব্যাঙ

এই সংখ্যার রঙিন ছবিগুলো এঁকেছেন রজত

দেখতে ব্যাঙের মতো। আবার শরীরভর্তি লোম। কিন্তু সে আদতে মাছ একটা। ওর গল্প শোনাচ্ছেন আরিফুল ইসলাম

জানোই তো, ব্যাঙ একটা উভচর প্রাণী। ডাঙা ও জলে সমানভাবে বিচরণ করতে পারে। আমার নামে ‘ফ্রগ’ বা ব্যাঙ শব্দটি থাকলেও আমি কিন্তু ডাঙায় উঠলেই অক্কা পাই! মানে, পানিতেই বিচরণ আমার। কারণ, আমি তো আসলে একটা মাছ।

‘হেয়ারি ফ্রগফিশ’ বা লোমশ ব্যাঙমাছ— এমন নাম কে রেখেছে, জানি না! তবে আমাদের শরীরভর্তি এমন অসংখ্য সরু সুচালো চামড়া আছে, যেগুলো দেখতে চুল বা লোমের মতো। সম্ভবত এ কারণেই এমন নামকরণ।

আমরা সাধারণত উষ্ণমণ্ডলীয় ও উপ-উষ্ণমণ্ডলীয় সমুদ্রের অগভীর ও কাদামাখা তলদেশে, প্রবাল প্রাচীর ও পাথুরে এলাকায় থাকি। ইন্দো-প্যাসিফিক অঞ্চল এবং আটলান্টিক মহাসাগরের ক্যারিবীয় অঞ্চলেই বেশি বিচরণ। তোমাদের কাছাকাছি এলাকাগুলোর মধ্যে ইন্দোনেশিয়া ও ফিলিপাইনের সমুদ্রে গেলে আমাদের দেখা পেতে পারো। অবশ্য চাইলেই যে সহজে দেখা পাবে, তা নয়। কারণ, সমুদ্রে প্রবাল প্রাচীরের ফাঁকফোকরে, বালুকাময় বা পাথুরে তলদেশের সামুদ্রিক ঘাস ও শ্যাওলায় আর আবর্জনাযুক্ত পানিতে লুকিয়ে থাকি আমরা। মানুষ ধরে নিয়ে খেয়ে ফেলবে— এই ভয়ে এমন লুকোচুরি খেলি, এমনটা ভেব না! মানুষ আমাদের সাধারণত শিকার করে না। না, আমরা খেতে বিষাক্ত নই; তবে আমাদের স্বাদ মানুষের খাওয়ার পক্ষে খুব একটা ভালো না! আসলে লুকোচুরি খেলা আমাদের স্বভাব।

আকারে আমরা ৪ থেকে ১০ ইঞ্চি পর্যন্ত হয়ে থাকি। আশপাশের পরিবেশের সঙ্গে মিলিয়ে গায়ের রঙ বাদামি, হলুদ, কালো বা কমলায় পাল্টে ফেলতে পারি; তাই চাইলে আমাদের বর্ণচোরাও বলতে পারো তোমরা, কিচ্ছুটি মনে করব না। এত ছদ্মবেশ নিতে পারি বলে শিকার ধরতে খুব একটা বেগ পেতে হয় না। আমাদের মাথার ওপরে বিশেষ একটি অঙ্গ আছে, যেটি চিংড়ির মতো নড়ে। সেটিকে নাড়িয়ে ছোট ছোট মাছকে আকৃষ্ট করি। আর কাছে এলেই চোখের পলকে গিলে খাই! মুখ হাঁ করে ছোট মাছ গিলে নিতে আমাদের কত সময় লাগে, জানো? হয়তো বিশ্বাস করবে না, তবু বলি। এক সেকেন্ডের ৬ হাজার ভাগের ১ ভাগ সময় মাত্র!

আমরা একটু অলসও আছি। সাঁতার কাটতে খুব আলসেমি লাগে। তার চেয়ে বরং পাখনার সাহায্যে সমুদ্রের তলদেশে টুকটুক করে হেঁটে বেড়াই।

মাছলোমশব্যাঙউভচর প্রাণীহেয়ারি ফ্রগফিশপাখি সব করে রব
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!

    মেয়ের বিচ্ছেদ হওয়ায় দুধ দিয়ে গোসল করলেন মা!