দেখতে
ব্যাঙের মতো। আবার শরীরভর্তি
লোম। কিন্তু সে আদতে মাছ
একটা। ওর গল্প শোনাচ্ছেন আরিফুল
ইসলাম
জানোই
তো, ব্যাঙ একটা উভচর প্রাণী।
ডাঙা ও জলে সমানভাবে
বিচরণ করতে পারে। আমার
নামে ‘ফ্রগ’ বা ব্যাঙ শব্দটি
থাকলেও আমি কিন্তু ডাঙায়
উঠলেই অক্কা পাই! মানে, পানিতেই
বিচরণ আমার। কারণ, আমি তো আসলে
একটা মাছ।
‘হেয়ারি
ফ্রগফিশ’ বা লোমশ ব্যাঙমাছ—
এমন নাম কে রেখেছে,
জানি না! তবে আমাদের
শরীরভর্তি এমন অসংখ্য সরু
সুচালো চামড়া আছে, যেগুলো দেখতে
চুল বা লোমের মতো।
সম্ভবত এ কারণেই এমন
নামকরণ।
আমরা
স...