প্রতিদিন একটি শব্দ

Sabot
উচ্চারণ: স্যাবো
পদ: বিশেষ্য (Noun)
অর্থ:
১. কাঠের জুতা (wooden shoe বা clog)— বিশেষ করে ফ্রান্স, নেদারল্যান্ডস ও বেলজিয়ামে প্রচলিত ঐতিহ্যবাহী কাঠের জুতা।
২. (সামরিক) সাবো—কামানের গোলা বা ট্যাংকের গোলার চারপাশে থাকা একটি সহায়ক আবরণ, যা গোলাটিকে বন্দুকের নলের সঙ্গে ঠিকভাবে মানিয়ে নিতে সাহায্য করে। গুলি ছোড়ার পর এটি আলাদা হয়ে যায়।
উদাহরণ:
1. Those wooden sabots look cool, but they make way too much noise indoors
2 She paired modern jeans and a T-shirt with vintage sabot
3. The sabot on my sandal is loose, and I need to get it repaired
শব্দের উৎস
শব্দটির উৎপত্তি ফরাসি ভাষায়, সপ্তদশ শতাব্দীর (১৬০১-১৭০০) শুরুর দিকে।
শব্দটি কেন শিখবেন?
আপনি হয়তো একে clog নামে চেনেন, কিন্তু ইউরোপের অনেক দেশের ঐতিহ্যবাহী পোশাকের অংশ হিসেবে ব্যবহৃত ভারী কাঠের জুতার আনুষ্ঠানিক নাম sabot।
শব্দটি এসেছে ফরাসি savate থেকে, যার অর্থ পুরনো জুতা। এটি অন্যান্য রোমান ভাষার জুতা-সংক্রান্ত শব্দগুলোর সঙ্গেও সম্পর্কিত। যেমন—
· ইতালীয় ভাষায় ciabatta অর্থ পুরনো জুতা।
· স্প্যানিশ ভাষায় zapato অর্থ জুতা।
মজার বিষয় হলো, sabotage শব্দটিও sabot থেকেই এসেছে। শিল্পবিপ্লবের সময় ফরাসি শ্রমিকরা কাজের পরিবেশের প্রতিবাদে এবং উৎপাদন ব্যাহত করতে তাদের কাঠের জুতা (sabot) যন্ত্রের মধ্যে ছুড়ে দিতেন। সেই ঘটনা থেকেই sabotage শব্দটির প্রচলন হয়। বর্তমানে sabotage বলতে বোঝায় ইচ্ছাকৃতভাবে কোনো কাজ, ব্যবস্থা বা যন্ত্রের ক্ষতি করা বা ব্যাহত করা।




