Agamir Somoy E-Paper
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সারা জীবনের উপার্জনে স্কুল করেছেন রেখা
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় হ্যালো ডক্টর

খিঁচুনি কেন হয়

  • লক্ষণ, কারণ ও প্রতিকার
ডা. মো. মুশফিকুর রহমান
agamir somoy
প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ০৩:৩৩
খিঁচুনি কেন হয়

গ্রাফিকস: আগামীর সময়

আমাদের সমাজে খিঁচুনি নিয়ে নানা ধরনের ভুল ধারণা ও কুসংস্কার প্রচলিত রয়েছে। তবে চিকিৎসাবিজ্ঞানের দৃষ্টিতে এটি সম্পূর্ণ একটি শারীরবৃত্তীয় সমস্যা। মস্তিষ্কের স্নায়ুকোষে (nerve cells) হঠাৎ অতিরিক্ত ও অস্বাভাবিক বৈদ্যুতিক সিগন্যাল বা কার্যকলাপ তৈরি হলে খিঁচুনির সৃষ্টি হয়। ফলে আক্রান্ত ব্যক্তি অজ্ঞান হয়ে যাওয়া, হাত-পা কাঁপা, শরীর শক্ত হয়ে যাওয়া, চোখ উল্টে যাওয়া অথবা কিছুক্ষণের জন্য অস্বাভাবিক আচরণ বা শূন্যদৃষ্টিতে তাকিয়ে থাকতে পারেন।

খিঁচুনির প্রধান কারণগুলো হলো

• সবচেয়ে সাধারণ কারণ মৃগী রোগ

• বিশেষ করে ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের জ্বরজনিত খিঁচুনি হতে পারে

• বয়স্কদের ক্ষেত্রে স্ট্রোক হলে

• দুর্ঘটনা বা আঘাতের পর মস্তিষ্কের সংক্রমণ মেনিনজাইটিস বা এনসেফালাইটিস

• মস্তিষ্কে টিউমার

• রক্তে শর্করা খুব কম বা খুব বেশি হওয়া

• সোডিয়াম বা ম্যাগনেশিয়ামের ঘাটতি

• অ্যালকোহল বা মাদক সেবন ও তা হঠাৎ করে বন্ধ করে দিলে

• কিছু ওষুধ বা বিষক্রিয়া

• কখনো সব পরীক্ষার পরও নির্দিষ্ট কারণ পাওয়া যায় না। সেক্ষেত্রে সেটি প্রাথমিক এপিলেপসি হতে পারে

প্রথমবার খিঁচুনি হলে চিকিৎসকের পরামর্শে রক্ত পরীক্ষা, মস্তিষ্কের সিটি/এমআরআই এবং ইসিজি করে নিন।

খিঁচুনি হলে করণীয়

• রোগীকে পাশ ফিরিয়ে শুইয়ে দিন

• আশপাশের বিপজ্জনক জিনিস সরিয়ে দিন

• মুখে কিছু দেবেন না এবং জোর করে ধরে রাখবেন না

• খিঁচুনি কতক্ষণ স্থায়ী হচ্ছে তা লক্ষ করুন

জরুরি হাসপাতালে নিতে হবে যদি

• খিঁচুনি ৫ মিনিটের বেশি স্থায়ী হয়

• পরপর খিঁচুনি হলে

• প্রথমবার খিঁচুনি হয়

• খিঁচুনির সময় যদি আঘাত লাগে

• গর্ভাবস্থা থাকে বা শ্বাসকষ্ট হয়

খিঁচুনি প্রতিরোধের উপায় নির্ভর করে এর কারণের ওপর। তবে সাধারণভাবে নিচের বিষয়গুলো মেনে চললে খিঁচুনির ঝুঁকি কমানো যায়:

• যদি এপিলেপসি (মৃগী) থাকে, তাহলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ নিয়মিত খান। নিজের ইচ্ছায় ওষুধ বন্ধ করবেন না

• পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন।

• অ্যালকোহল ও মাদক এড়িয়ে চলুন

• সময়মতো খাবার খান এবং রক্তে শর্করা খুব কমে যেতে দেবেন না

• জ্বর হলে, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে, দ্রুত চিকিৎসা নিন

• মাথায় আঘাত এড়াতে মোটরসাইকেল চালানোর সময় হেলমেট ব্যবহার করুন

যদি কোনো নির্দিষ্ট কারণে (যেমন ঝলমলে আলো, অতিরিক্ত ক্লান্তি, মানসিক চাপ) খিঁচুনি হয়, সেগুলো এড়ানোর চেষ্টা করুন।

লেখক: এমবিবিএস (ডিএমসি) এফসিপিএস (মেডিসিন), এমএসিপি (ইউএসএ) সহযোগী কনসালট্যান্ট, বাংলাদেশ স্পেশালাইজড হসপিটাল

খিঁচুনি কেন হয়লক্ষণকারণপ্রতিকারখিঁচুনি হলে করণীয়
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    ঢাকা ওয়াসা : উন্নতির মহাপরিকল্পনা, ১৪ বছর পেরিয়ে হলো অবনতি

    ঢাকা ওয়াসা : উন্নতির মহাপরিকল্পনা, ১৪ বছর পেরিয়ে হলো অবনতি

    গুরুত্বপূর্ণ তেলপাইপলাইন বন্ধ করল সৌদি, কমান্ডার বহিষ্কার ইরাকের

    গুরুত্বপূর্ণ তেলপাইপলাইন বন্ধ করল সৌদি, কমান্ডার বহিষ্কার ইরাকের

    বাব আল-মান্দেব হুতিদের কব্জায়, নতুন জটে বিশ্ব জ্বালানি

    বাব আল-মান্দেব হুতিদের কব্জায়, নতুন জটে বিশ্ব জ্বালানি

    জ্যোতিষ ফরিদুর রেজা সাগর

    জ্যোতিষ ফরিদুর রেজা সাগর

    সৌদি-হুতি যুদ্ধে পাকিস্তান কেন দৃশ্যপটে

    সৌদি-হুতি যুদ্ধে পাকিস্তান কেন দৃশ্যপটে

    প্রবাসীর স্ত্রীর বাসা থেকে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

    প্রবাসীর স্ত্রীর বাসা থেকে নজরুল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর লাশ উদ্ধার

    অদ্ভুতুড়ে অনিয়ম চিটাগং ক্লাবে

    অদ্ভুতুড়ে অনিয়ম চিটাগং ক্লাবে

    ছাত্রশক্তির কেন্দ্র ও ঢাবি শাখার নতুন কমিটি, নেতৃত্বে যারা

    ছাত্রশক্তির কেন্দ্র ও ঢাবি শাখার নতুন কমিটি, নেতৃত্বে যারা

    ২ বছর পর তিতাসে ঐতিহ্যবাহী নৌকাবাইচ

    ২ বছর পর তিতাসে ঐতিহ্যবাহী নৌকাবাইচ

    ওটিটি অভিনেত্রী হিসেবে পরিচিতি চান না শ্রিয়া

    ওটিটি অভিনেত্রী হিসেবে পরিচিতি চান না শ্রিয়া

    শেয়ারবাজারে এক সপ্তাহে ক্ষতি ৫৪২৯ কোটি টাকা

    শেয়ারবাজারে এক সপ্তাহে ক্ষতি ৫৪২৯ কোটি টাকা

    মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের অস্তিত্ব থাকবে না

    মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের অস্তিত্ব থাকবে না

    বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, স্বেচ্ছায় ২৫ হাজার টাকা জরিমানা দিলেন নারী যাত্রী

    বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, স্বেচ্ছায় ২৫ হাজার টাকা জরিমানা দিলেন নারী যাত্রী

    ১০ বছর ধরে সংকীর্ণ ঘরে বন্দি দুই লেপার্ড

    ১০ বছর ধরে সংকীর্ণ ঘরে বন্দি দুই লেপার্ড