Agamir Somoy E-Paper
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
চা বাগানে জামালের সুস্থতার পরিবার
বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় হ্যালো ডক্টর

সিওপিডি : চিকিৎসা না নিলে হতে পারে প্রাণঘাতী

ডা. শেখ নাজমুল ইসলাম
agamir somoy
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ০৩:১৫
শেয়ার করুন:
সিওপিডি : চিকিৎসা না নিলে হতে পারে প্রাণঘাতী

ছবি: সাজ্জাদ হোসেন, মডেল: জিনাত

দীর্ঘদিনের কাশি, কফ ও শ্বাসকষ্টকে অনেকে বয়স বাড়ার স্বাভাবিক সমস্যা মনে করেন। কিন্তু এসব উপসর্গ হতে পারে সিওপিডির লক্ষণ।

 

ফুসফুসের একটি জটিল রোগ ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ বা সিওপিডি। সময়মতো রোগটি শনাক্ত করে প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ না করলে ধীরে ধীরে ফুসফুসের কার্যক্ষমতা কমে যেতে পারে এবং দেখা দিতে পারে নানা জটিলতা। ১৯ নভেম্বর বিশ্ব সিওপিডি দিবস। এই দিবসের মূল উদ্দেশ্য হলো এ রোগ সম্পর্কে সচেতনতা বাড়ানো, ঝুঁকি ও উপসর্গ সম্পর্কে মানুষকে জানানো এবং প্রাথমিক রোগ নির্ণয় ও চিকিৎসার গুরুত্ব তুলে ধরা।

 

সিওপিডি কী এবং কেন হয়?

সিওপিডি এমন একটি দীর্ঘস্থায়ী রোগ, যাতে শ্বাসনালিতে প্রদাহ তৈরি হয় এবং ফুসফুসে বাতাস চলাচলে বাধা সৃষ্টি হয়। ফলে শ্বাস নিতে কষ্ট হয়, দীর্ঘদিন কাশি থাকে, কফ তৈরি হয় এবং স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হয়। ক্রনিক ব্রঙ্কাইটিস ও এমফাইসিমার মতো অবস্থাও সিওপিডির মধ্যে পড়ে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, সিওপিডি বিশ্বে মৃত্যুর অন্যতম প্রধান কারণ। সচেতনতা, ঝুঁকি নিয়ন্ত্রণ ও সময়মতো চিকিৎসায় রোগের অগ্রগতি এবং জটিলতা অনেকটাই কমানো সম্ভব।

 

কারা বেশি ঝুঁকিতে?

দীর্ঘদিন ধরে সিগারেট, বিড়ি বা অন্যান্য তামাকজাত দ্রব্য ব্যবহারকারীদের মধ্যে ঝুঁকি সবচেয়ে বেশি। তবে ধূমপানই একমাত্র কারণ নয়। যেসব ব্যক্তি দীর্ঘদিন রান্নার ধোঁয়া, বিশেষ করে কাঠ, খড়, কয়লা বা গোবরের জ্বালানির ধোঁয়ার সংস্পর্শে থাকেন, তাদেরও ঝুঁকি বেশি। এ ছাড়া—

  • ধুলোবালি, রাসায়নিক ধোঁয়া বা বিষাক্ত গ্যাসের সংস্পর্শে দীর্ঘদিন কাজ করা;
  • বায়ুদূষণ;
  • বারবার শ্বাসতন্ত্রের সংক্রমণ;
  • হাঁপানি সঠিকভাবে নিয়ন্ত্রণে না থাকা;
  • বংশগত কারণও সিওপিডির ঝুঁকি বাড়ায়।

 

সিওপিডি রোগীদের ফুসফুসের ক্যানসারের ঝুঁকিও বেশি, বিশেষ করে যাদের ধূমপানের ইতিহাস রয়েছে

 

কোন লক্ষণ গুরুত্ব দেবেন?

সিওপিডির লক্ষণ সাধারণত ধীরে ধীরে শুরু হয়। তাই অনেকেই শুরুতে গুরুত্ব দেন না। এক্ষেত্রে সতর্ক হওয়া উচিত যদি—

  • তিন মাসের বেশি সময় ধরে কাশি থাকে;
  • নিয়মিত কফ হয়;
  • সিঁড়ি ভাঙতে বা দ্রুত হাঁটলে শ্বাসকষ্ট হয়;
  • আগের তুলনায় দৈনন্দিন কাজ করতে কষ্ট হয়;
  • বারবার বুকে সংক্রমণ হয়;
  • শ্বাস নেওয়ার সময় শোঁ শোঁ শব্দ হয়।

 

উপসর্গ অবহেলা নয়

সিওপিডির একটি বড় সমস্যা হলো, প্রাথমিক পর্যায়ে অনেক সময় রোগটি শনাক্ত হয় না। দীর্ঘদিনের কাশি, কফ কিংবা হাঁটাচলায় শ্বাসকষ্টকে অনেকে বয়সের স্বাভাবিক পরিবর্তন মনে করেন। ফলে চিকিৎসা নিতে দেরি হয় এবং ফুসফুসের কার্যক্ষমতা ক্রমাগত কমতে থাকে। বিশেষ করে ৪০ বছর বা তার বেশি বয়সী ধূমপায়ী এবং ধোঁয়া ও ধুলাবালির সংস্পর্শে থাকা ব্যক্তিদের দীর্ঘস্থায়ী কাশি, কফ বা শ্বাসকষ্ট হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

রোগীদের ক্ষেত্রে কখনো কখনো হঠাৎ উপসর্গ বেড়ে যায়। চিকিৎসাবিজ্ঞানে এ অবস্থাকে এক্সাসারবেশন বলা হয়। এ সময় শ্বাসকষ্ট ও কাশির তীব্রতা বাড়ে, কফের পরিমাণ বা রঙ পরিবর্তিত হতে পারে। শ্বাসতন্ত্রের সংক্রমণ এর কারণ। চিকিৎসা না নিলে তা প্রাণঘাতীও হতে পারে।

 

সিওপিডির জটিলতা

দীর্ঘদিন সিওপিডিতে আক্রান্ত থাকলে হৃদযন্ত্র ও রক্তনালিতে নানা সমস্যা দেখা দিতে পারে। এর মধ্যে রয়েছে পালমোনারি হাইপারটেনশন বা ফুসফুসের রক্তনালিতে চাপ বেড়ে যাওয়া। এর ফলে হৃৎপিণ্ডের ডান পাশে অতিরিক্ত চাপ পড়ে এবং ডান নিলয়ের কার্যক্ষমতা কমে যেতে পারে। এমনকি হার্ট ফেইলিউর বা হৃদযন্ত্রের অকার্যকারিতা এবং হার্ট অ্যাটাকের ঝুঁকিও তৈরি হতে পারে। এসব জটিলতায় তীব্র শ্বাসকষ্ট, শরীরে পানি জমা এবং গুরুতর শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে। কোনো কোনো ক্ষেত্রে তা মৃত্যুর কারণও হয়।

এ ছাড়া ফুসফুসের বায়ুথলি ফেটে নিউমোথোরাক্স হতে পারে। এতে বুকের ভেতরে বাতাস জমে ফুসফুস চুপসে যেতে পারে। কিছু রোগীর শ্বাসনালি স্থায়ীভাবে প্রসারিত হয়ে যায়। ফলে বারবার সংক্রমণ ও অতিরিক্ত কফের সমস্যা দেখা দেয়।

সিওপিডি রোগীদের ফুসফুসের ক্যানসারের ঝুঁকিও বেশি, বিশেষ করে যাদের ধূমপানের ইতিহাস রয়েছে। অন্যান্য জটিলতার মধ্যে রয়েছে পেশি ও হাড়ের ঘনত্ব এবং শক্তি কমে যাওয়া, সহজে হাড় ভেঙে যাওয়া, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের ঝুঁকি বৃদ্ধি, স্মৃতিশক্তি ও মনোযোগ কমে যাওয়া, বিষণ্নতা, অনিদ্রা এবং দৈনন্দিন কাজ করার সক্ষমতা হ্রাস।

 

রোগ নির্ণয় ও চিকিৎসা

সিওপিডি শনাক্ত করার জন্য স্পাইরোমেট্রি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা। এর মাধ্যমে ফুসফুসে বাতাস চলাচলের বাধা পরিমাপ করা যায়। শুধু বুকের এক্স-রে বা উপসর্গের ভিত্তিতে এ রোগ নিশ্চিত করা সম্ভব নয়। তাই ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের যথাযথ মূল্যায়নের পাশাপাশি স্পাইরোমেট্রি করা প্রয়োজন।

সিওপিডি সম্পূর্ণ নিরাময়যোগ্য না হলেও নিয়ন্ত্রণে রাখা সম্ভব। চিকিৎসার লক্ষ্য হলো শ্বাসকষ্ট কমানো, রোগের অগ্রগতি ধীর করা, কর্মক্ষমতা ও জীবনযাত্রার মান বাড়ানো এবং হাসপাতালে ভর্তি ও মৃত্যুঝুঁকি কমানো। এ ক্ষেত্রে ইনহেলারভিত্তিক ব্রঙ্কোডাইলেটর গুরুত্বপূর্ণ। রোগীর অবস্থা অনুযায়ী বিভিন্ন ধরনের ইনহেলার প্রয়োজন হতে পারে। তবে চিকিৎসকের পরামর্শ ছাড়া ইনহেলার শুরু বা বন্ধ করা উচিত নয়।

নিয়মিত শারীরিক ব্যায়াম, পুষ্টিকর খাবার, পর্যাপ্ত বিশ্রাম ও পালমোনারি রিহ্যাবিলিটেশন শ্বাস-প্রশ্বাসের সক্ষমতা এবং জীবনযাত্রার মান উন্নত করতে সহায়তা করে। প্রয়োজন অনুযায়ী ফ্লু, নিউমোকক্কাল, আরএসভি ও কভিড-১৯ টিকা নিতে হবে। নির্দিষ্ট কিছু রোগীর দীর্ঘমেয়াদি অক্সিজেন থেরাপির প্রয়োজন হতে পারে।

 

প্রতিরোধে করণীয়

সিওপিডি মোকাবিলায় সবচেয়ে শক্তিশালী পদক্ষেপ ধূমপান সম্পূর্ণ বর্জন করা। ধোঁয়ামুক্ত নির্মল বাতাস ফুসফুসের বেঁচে থাকার অক্সিজেন। রান্নার কাজে পরিচ্ছন্ন জ্বালানি ব্যবহার, কর্মক্ষেত্রে মাস্ক বা প্রয়োজনীয় সুরক্ষা সরঞ্জাম ব্যবহার এবং ধূমপানের কুফল সম্পর্কে পরিবার ও সমাজে প্রচারণা চালানো এখন সময়ের দাবি। নীতিনির্ধারকদেরও উচিত বায়ুদূষণ নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেওয়া এবং তৃণমূল পর্যায়ে স্পাইরোমেট্রি পরীক্ষার সুযোগ সহজলভ্য করা। যেসব নিয়ম মেনে চলতে হবে—

  • আনতে হবে জীবনযাপনে পরিবর্তন;
  • ধূমপান ও পরোক্ষ ধূমপান সম্পূর্ণ এড়িয়ে চলুন;
  • ঘরের রান্নাঘরে পর্যাপ্ত বায়ু চলাচলের ব্যবস্থা রাখুন;
  • ধুলোবালি ও দূষিত পরিবেশে প্রয়োজনে মাস্ক ব্যবহার করুন;
  • নিয়মিত হাঁটুন ও শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম করুন;
  • সুষম খাদ্য গ্রহণ করুন এবং ওজন নিয়ন্ত্রণে রাখুন;
  • চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ বন্ধ করবেন না;
  • ইনহেলার ব্যবহারের কৌশল নিয়মিত যাচাই করুন;
  • শ্বাসকষ্ট বা কাশি হঠাৎ বেড়ে গেলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

 

লেখক: এমবিবিএস, এমডি (রেসপিরেটরি মেডিসিন), সহকারী অধ্যাপক, জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতাল, ঢাকা।

 

 

সিওপিডিচিকিৎসাপ্রাণঘাতীফুসফুসউপসর্গশ্বাসনালিক্রনিক ব্রঙ্কাইটিসহ্যালো ডক্টর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পার্সেলে আসত খাবার, বাইরে বের হতেন না সাঈদ খোকন

    পার্সেলে আসত খাবার, বাইরে বের হতেন না সাঈদ খোকন

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    ‘শেখ হাসিনা ফিরবেন’- ভিডিওবার্তার পর সাঈদ খোকন গ্রেপ্তার

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    চট্টগ্রাম বন্দরের জেটিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভে শ্রমিকরা

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে করা যাবে জার্মানির ভিসার আবেদন

    সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রীর বাড়িতে আগুন

    সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রীর বাড়িতে আগুন

    টুঙ্গিপাড়ায় থানায় আগুন, অস্ত্র লুট, এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ

    টুঙ্গিপাড়ায় থানায় আগুন, অস্ত্র লুট, এমপি জিলানীর বাড়িতে অগ্নিসংযোগ

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    লন্ডনে নাহিদের সভা শেষে এনসিপির নেতা-কর্মীদের ওপর লাঠি নিয়ে হামলা

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    ওসমান ফারুকের পদত্যাগ, কিশোরগঞ্জ-৩ আসন শূন্য ঘোষণা

    একজনের দ্বারা প্রতিনিয়ত ব্ল্যাকমেইলের শিকার হচ্ছি : ফারিণ

    একজনের দ্বারা প্রতিনিয়ত ব্ল্যাকমেইলের শিকার হচ্ছি : ফারিণ

    রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন

    রাজধানীর পল্লবী ও মহাখালীতে যাত্রীবাহী বাসে আগুন

    ‘ইয়া আল্লাহ, আমার পরীকে এত শাস্তি দিচ্ছেন কেন’

    ‘ইয়া আল্লাহ, আমার পরীকে এত শাস্তি দিচ্ছেন কেন’

    গ্রিসের উপকূলে ডুবল নৌকা, বেঁচে ফেরা মাসুম জানালেন— প্রায় সবাই ছিলেন বাংলাদেশি

    গ্রিসের উপকূলে ডুবল নৌকা, বেঁচে ফেরা মাসুম জানালেন— প্রায় সবাই ছিলেন বাংলাদেশি

    কাজীদের কর্মবিরতিতে দেশজুড়ে বন্ধ বিয়ে-তালাক নিবন্ধন

    কাজীদের কর্মবিরতিতে দেশজুড়ে বন্ধ বিয়ে-তালাক নিবন্ধন

    তোমাদের আপা আসার জন্য পালিয়ে যাননি— ছাত্রলীগ নেতাকে রাবি প্রক্টর

    তোমাদের আপা আসার জন্য পালিয়ে যাননি— ছাত্রলীগ নেতাকে রাবি প্রক্টর

    আদালত চত্বরে হেনস্তার শিকার আগামীর সময়ের সাংবাদিক

    আদালত চত্বরে হেনস্তার শিকার আগামীর সময়ের সাংবাদিক