দীর্ঘদিনের কাশি, কফ ও শ্বাসকষ্টকে অনেকে বয়স বাড়ার স্বাভাবিক সমস্যা মনে করেন। কিন্তু এসব উপসর্গ হতে পারে সিওপিডির লক্ষণ।
ফুসফুসের একটি জটিল রোগ ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ বা সিওপিডি। সময়মতো রোগটি শনাক্ত করে প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ না করলে ধীরে ধীরে ফুসফুসের কার্যক্ষমতা কমে যেতে পারে এবং দেখা দিতে পারে নানা জটিলতা। ১৯ নভেম্বর বিশ্ব সিওপিডি দিবস। এই দিবসের মূল উদ্দেশ্য হলো এ রোগ সম্পর্কে সচেতনতা বাড়ানো, ঝুঁকি ও উপসর্গ সম্পর্কে মানুষকে জানানো এবং প্রাথমিক রোগ নির্ণয় ও চিকিৎসার গু...