সিওপিডি (COPD) বা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ হলো ফুসফুসের একটি দীর্ঘমেয়াদি রোগ। এতে শ্বাসনালি সরু হয়ে যায় এবং ফুসফুসের বায়ুথলি ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হয়। ফলে রোগী পর্যাপ্ত বাতাস টানতে পারেন না এবং সময়ের সঙ্গে শ্বাসকষ্ট বাড়তে থাকে।
সিওপিডির প্রধান কারণ: ধূমপান, রান্নার ধোঁয়ার দীর্ঘমেয়াদি সংস্পর্শ, বায়ুদূষণ, ধুলোবালি ও রাসায়নিক কারখানায় কাজ, বংশগত আলফা-১ অ্যান্টিট্রিপসিনের ঘাটতি ইত্যাদি।
৪০ বছরের বেশি বয়সী ব্যক্তি, দীর্ঘদিন ধূমপায়ী যারা, গ্রামে কাঠ বা জ্বালানি দিয়ে রান্না করেন এমন নারী,...