ফুসফুসকে সুস্থ রাখুন

গ্রাফিকস: আগামীর সময়
সিওপিডি (COPD) বা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ হলো ফুসফুসের একটি দীর্ঘমেয়াদি রোগ। এতে শ্বাসনালি সরু হয়ে যায় এবং ফুসফুসের বায়ুথলি ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হয়। ফলে রোগী পর্যাপ্ত বাতাস টানতে পারেন না এবং সময়ের সঙ্গে শ্বাসকষ্ট বাড়তে থাকে।
সিওপিডির প্রধান কারণ: ধূমপান, রান্নার ধোঁয়ার দীর্ঘমেয়াদি সংস্পর্শ, বায়ুদূষণ, ধুলোবালি ও রাসায়নিক কারখানায় কাজ, বংশগত আলফা-১ অ্যান্টিট্রিপসিনের ঘাটতি ইত্যাদি।
৪০ বছরের বেশি বয়সী ব্যক্তি, দীর্ঘদিন ধূমপায়ী যারা, গ্রামে কাঠ বা জ্বালানি দিয়ে রান্না করেন এমন নারী, ইটভাটা, কারখানা বা ধুলোবালিপূর্ণ পরিবেশে কর্মরত ব্যক্তি এবং যাদের দীর্ঘদিন কাশি রয়েছে এমন ব্যক্তি সিওপিডির ঝুঁকিতে আছেন।
সিওপিডির লক্ষণগুলোর মধ্যে দীর্ঘদিন কাশি ও কফ হওয়া, হাঁটলে বা সিঁড়ি ভাঙলে শ্বাসকষ্ট হওয়া, শ্বাসের সময় বাঁশির মতো শব্দ হওয়া, ঘন ঘন বুকের সংক্রমণ ছাড়াও বিশ্রামের সময় শ্বাসকষ্ট হতে পারে।
চিকিৎসা: · ধূমপান ত্যাগ করুন · সঠিক নিয়মে ইনহেলার ব্যবহার · প্রয়োজন অনুযায়ী ওষুধ ও নেবুলাইজার গ্রহণ · পালমোনারি রিহ্যাবিলিটেশন
· ইনফ্লুয়েঞ্জা ও নিউমোনিয়ার টিকা নিন · গুরুতর ক্ষেত্রে দীর্ঘমেয়াদি অক্সিজেন থেরাপি নিন।
ফুসফুসকে সুস্থ রাখতে আজই ধূমপান বন্ধ করুন। রান্নাঘরে পর্যাপ্ত বায়ু চলাচলের ব্যবস্থা রাখুন। কাঠ বা খড়ের চুলার পরিবর্তে পরিচ্ছন্ন জ্বালানি ব্যবহার করুন। নিয়মিত হাঁটুন ও শ্বাসের ব্যায়াম করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ইনহেলার বন্ধ করবেন না।
লেখক: সহকারী অধ্যাপক আলোক হেলথকেয়ার, মিরপুর






