কেন প্লাস্টিকের বোতলে মুখ লাগিয়ে পানি খাবেন না
শিউলি আক্তার

বর্তমানে আমরা খুব ব্যস্ততার মধ্যে সময় কাটাই। প্রযুক্তিগত দিকে উন্নতির সঙ্গে সঙ্গে আমাদের কিছু সামাজিক চর্চা নষ্ট হয়েছে। গ্রামে-গঞ্জে আমরা এখনো দেখি মাটির কলসিতে পানি রাখতে। শহরে সেটি দখল করেছে প্লাস্টিক বোতল। আমাদের তেলের জার, পানির জার, এমনকি টেবিলে রাখা জগটিও প্লাস্টিকের। প্লাস্টিকের এই বহুল ব্যবহার আমাদের প্লাস্টিক দূষণের মধ্যে নিয়ে যাচ্ছে। আগেকার দিনে বিছানার পাশে বা টেবিলে তামা বা কাঁসার গ্লাস থাকত। কিন্তু বর্তমানে পানির সঙ্গে প্লাস্টিকের সম্পর্ক গভীরভাবে জড়িয়ে আছে। এটি নিয়ে কথা বলা জরুরি।
কেন মুখ লাগিয়ে পানি খাবেন না
- বোতল থেকে বিপিএ (BPA) বা অন্যান্য ক্ষতিকারক রাসায়নিক পানিতে মেশে
- লালার এনজাইমের সঙ্গে প্লাস্টিক বিক্রিয়া করে শরীরে প্রবেশ করে
- পানি দ্রুত দূষিত হয়
- পেটের সমস্যার ঝুঁকি বাড়ে
- বোতলের মুখে জমে থাকা ব্যাকটেরিয়া থেকে ঠোঁট বা মুখের চারপাশে র্যাশ বা ব্রণের মতো দেখা দেয়
- মাইক্রো প্লাস্টিক শরীরে মিশে প্রজনন ক্ষমতা ব্যাহত করে
কী করবেন
- সিলিকন, স্টেইনলেস স্টিল বা কাচের বোতল বেছে নিন। প্লাস্টিকের বোতল ব্যবহার করতে হলে ফুডগ্রেড প্লাস্টিক নিতে পারেন
- কম দামে নিম্নমানের উপাদানে তৈরি বোতল ব্যবহার করবেন না
- বোতলটি তাপ ও মুখের লালা থেকে দূরে রাখুন
- ওয়ানটাইম প্লাস্টিক বোতল হলে এক থেকে দুই সপ্তাহ পর বোতল পরিবর্তন করুন
- নিয়মিত বোতল পরিষ্কার করুন
- ব্যক্তিগত বোতল অন্য কারও সঙ্গে শেয়ার করা উচিত নয়
লেখক : উপব্যবস্থাপক ও সিনিয়র ট্রেইনিং অফিসার, ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন, ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেইনিং ইনস্টিটিউট






