Agamir Somoy E-Paper
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক সংস্কার করেন ছাত্তার
সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় হাত বাড়িয়ে দাও

মানবিক আবেদন

স্বপ্নের দুবাই থেকে মরণফাঁদে রাফেল বাঁচতে চান

হাত বাড়িয়ে দাও ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০৩:০১
স্বপ্নের দুবাই থেকে মরণফাঁদে রাফেল বাঁচতে চান

রেজোয়ান চৌধুরী রাফেল, ছবি: রাফেলের সৌজন্যে

বাবা হিসাব মেলান। কত টাকা ধার, কত বাকি। মা জায়নামাজে বসে কাঁদেন; ঠোঁট নড়ে, কিন্তু শব্দ বেরোয় না। ছোট দুই ভাই আর এক বোন বুঝতে পারে, কিছু একটা হচ্ছে। কিন্তু কী হচ্ছে, তা বোঝার বয়স তাদের হয়নি। আর এভারকেয়ার হাসপাতালের বিছানায় শুয়ে রেজোয়ান চৌধুরী রাফেল— তিন ভাই ও এক বোনের সংসারের বড় ছেলে— লড়াই করছেন বাঁচার জন্য। নিম্ন মধ্যবিত্ত পরিবার। বাবা ক্ষুদ্র ব্যবসায়ী। সংসারে টানাটানি নিত্যসঙ্গী। কিন্তু স্বপ্ন ছিল— বড় ছেলে বিদেশ যাবে, সংসারের হাল ধরবে, মা-বাবার মুখে হাসি ফুটবে। সেই স্বপ্নের পেছনে ছুটতে ধারদেনা করে, কষ্টের পয়সা জোগাড় শেষে রাফেলকে পাঠানো হলো দুবাইয়ে। সেখানে পৌঁছেই দালালের ফাঁদে পড়েন রাফেল। কী যন্ত্রণা সেই দুই বছরে, তা ভাষায় বলার নয়! তারপর একদিন চাকরি জুটল। বদলাতে শুরু করল সময়। রাফেল স্বপ্ন দেখতে শুরু করলেন— বেতন পাবেন, টাকা পাঠাবেন, বাবার ঋণ শোধ হবে, মায়ের কষ্টের দিন ফুরোবে। কিন্তু সেই স্বপ্ন বেশিদিন টিকল না। অসুস্থতা এলো চুপিসারে। ফুসফুসে সংক্রমণ। কর্তৃপক্ষ আর রাখতে পারল না— ফোর্স ব্যাক।  ক্রিটিক্যাল অবস্থায় দুবাই থেকে ঢাকায় ফিরলেন রাফেল। ঢাকা এয়ারপোর্টে নামার পর সরাসরি মহাখালী বক্ষব্যাধি হাসপাতালে। শুয়ে থাকা যাচ্ছে না— বসে ঘুমাতে হচ্ছে। ১১ দিন এভাবেই কাটল। অবস্থার উন্নতি নেই। নির্বাক মা-বাবা লোক ধরে ধরে ছেলেকে স্থানান্তর করলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। কিন্তু দু-তিন দিনে আরও অবনতি। প্রয়োজন ইমার্জেন্সি আইসিইউ। দেশের সরকারি হাসপাতালে আইসিইউতে আসনের সংকট পুরনো সমস্যা। মুমূর্ষু রাফেলকে নিয়ে গভীর রাতে এক আত্মীয় ছুটলেন এভারকেয়ার হাসপাতালে। ভর্তি হলেন। তিন দিনে উন্নতি দেখা গেল। স্বস্তির নিঃশ্বাস ফেলতে না ফেলতেই এলো আরেকটি আঘাত। রক্ত পরীক্ষায় ধরা পড়ল— লিম্ফোমা; ব্লাড ক্যানসার। তবে চিকিৎসকরা জানালেন, সঠিক চিকিৎসায় এটি নিরাময়যোগ্য। মানে রাফেল বাঁচতে পারেন; ফিরে আসতে পারেন পরিবারের কাছে। কিন্তু সেই চিকিৎসার জন্য চাই অনেক টাকা। যার জোগান দেওয়া এই পরিবারের সাধ্যের বাইরে।

রেজোয়ান চৌধুরী রাফেলকে সাহায্য পাঠাতে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন:
বিভাগীয় সম্পাদক
হাত বাড়িয়ে দাও
আগামীর সময়
ইডিবি ট্রেড সেন্টার (সপ্তম তলা)
৯৩, কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ কারওয়ান বাজার, ঢাকা-১২১৫
ফোন: ০৯৬৬৬৭৭১০১০

স্বপ্নের দুবাইমরণফাঁদরাফেলক্রিটিক্যালহাত বাড়িয়ে দাও
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ডিজেলসহ সব জ্বালানি তেলে লিটারে বাড়ল ২০ টাকা

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    ইতালির স্কুলে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী সীমিতের ঘোষণা মেলোনির

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    জুতা সেলাইয়ে ৩৫ বছর পার, এখন দিনে আয় ১০০-২০০ টাকা

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    হুতিরা যুক্তরাষ্ট্রে হামলা চালাবে না : ট্রাম্প

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল বিতরণের অনুমোদন

    নামফলকে জাকসু জিএসের নাম, ছাত্রদলের ক্ষোভের মুখে সরিয়ে নিল প্রশাসন

    নামফলকে জাকসু জিএসের নাম, ছাত্রদলের ক্ষোভের মুখে সরিয়ে নিল প্রশাসন

    অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি

    অপ্রতিম হত্যাকাণ্ডে আটক আনাসকে ছেড়ে দিয়েছে এসআরবি

    সুরক্ষা ভাবনাতেও ঝুঁকিতে বেসরকারিরা

    সুরক্ষা ভাবনাতেও ঝুঁকিতে বেসরকারিরা

    সড়ক সংস্কার করেন ছাত্তার

    সড়ক সংস্কার করেন ছাত্তার

    কফের সঙ্গে রক্ত এলে কী করবেন?

    কফের সঙ্গে রক্ত এলে কী করবেন?

    সিকদার ইন্স্যুরেন্সের আইপিও অর্থ ব্যবহারে অনিয়ম

    সিকদার ইন্স্যুরেন্সের আইপিও অর্থ ব্যবহারে অনিয়ম

    কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

    কে হচ্ছেন ‎শিল্পকলা একাডেমির নতুন মহাপরিচালক

    এমপি নজরুলের ফ্ল্যাট থেকে একাধিক চিরকুট উদ্ধার

    এমপি নজরুলের ফ্ল্যাট থেকে একাধিক চিরকুট উদ্ধার

    শিক্ষা ‘শহরমুখী অ্যাডভেঞ্চার’

    শিক্ষা ‘শহরমুখী অ্যাডভেঞ্চার’

    নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় মামলা, প্রথম স্ত্রী গ্রেপ্তার

    নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় মামলা, প্রথম স্ত্রী গ্রেপ্তার