Agamir Somoy E-Paper
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পশুপাখির বন্ধু সাইমুন
রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় পরবাসে

ডালাসে বাংলাদেশ

নুসায়ের হাসান
agamir somoy
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ০৪:৪১
ডালাসে বাংলাদেশ

ডালাসে বাংলাদেশি কমিউনিটির অন্যতম বিনোদন হলো সবাই মিলে খাওয়াদাওয়া করা

ডালাসের বাংলাদেশি কমিউনিটি অনেক বড় এবং বৈচিত্র্যে ভরপুর। সারা বছর উৎসব লেগেই আছে। ঈদ, পূজা, পহেলা বৈশাখ, পহেলা ফাল্গুন তো আছেই; এমনকি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসও বেশ গুরুত্বের সঙ্গে এখানে উদযাপিত হয়। যখন দেখি, যারা যুক্তরাষ্ট্রে জন্মেছে এবং এখানেই বড় হয়েছে, তারাও পহেলা বৈশাখ বা একুশে ফেব্রুয়ারির মতো অনুষ্ঠান আন্তরিকভাবে আয়োজন আর উদযাপন করছে, তখন অবাকই হতে হয়।

এসব অনুষ্ঠানে থাকে দেশীয় খাবারের স্টল, জামা-কাপড়, গয়না ও অন্যান্য কেনাকাটার স্টল। সঙ্গে থাকে স্থানীয় শিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনা। অনেক সময় প্রধান আকর্ষণ হিসেবে অনুষ্ঠান মাতায় বাংলাদেশ থেকে আসা কোনো জনপ্রিয় শিল্পী বা ব্যান্ড দল। মানুষজন তখন রীতিমতো হুমড়ি খেয়ে পড়ে এসব আয়োজনে। খাবারের স্টলগুলোতে তখন বিরিয়ানি, তেহারি, খিচুড়ি, হাঁসের মাংস, চটপটি, ফুচকা, মিষ্টি, দইসহ নানা রকম দেশীয় খাবারের জন্য লম্বা লাইন পড়ে যায়। মঞ্চে হয়তো গান-বাজনা

চলছে; কিন্তু সেদিকে খেয়ালই থাকে না অনেকের। মজার মজার খাবার টেস্ট করে আর পরিচিত মানুষজনের সঙ্গে আড্ডা দিয়েই সময় কেটে যায়।

দেশে শেষ কবে মঞ্চনাটক দেখেছি মনে নেই। অথচ ডালাসে প্রায়ই মঞ্চনাটকের আয়োজন হয়। এসব নাটকের পারফর্মাররা সবাই স্থানীয় বাংলাদেশি। তাদের অভিনয় দেখলে সত্যিই মুগ্ধ হতে হয়। প্রবাসে থেকেও তারা যেভাবে বাংলা সংলাপ আর আমাদের চেনা চরিত্রদের মঞ্চে তুলে ধরেন, তা দেখলে মনে হয় আমরা যেন দেশের কোনো অডিটরিয়ামে বসে
নাটক দেখছি।

আজকাল বাংলাদেশের সিনেমাও পুরো আমেরিকায় মুক্তি পায়। ডালাসও এর ব্যতিক্রম নয়। আমরা দল বেঁধে শাকিব খান, নিশো কিংবা অন্য জনপ্রিয় অভিনেতাদের সিনেমা দেখতে যাই। হলে বসে হইচই, চিৎকার আর উচ্ছ্বাসের মধ্য দিয়ে সিনেমাগুলো উপভোগ করি। সেই মুহূর্তে মনে হয়, আমরা যেন ঢাকার বলাকা বা বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে বসেই সিনেমা দেখছি।

ডালাসে অনেক বাংলাদেশি রেস্টুরেন্ট ও গ্রোসারি আছে। এত বছর আমেরিকায় থাকলেও বিদেশি খাবারের সঙ্গে পুরোপুরি অভ্যস্ত হতে পারিনি। গ্রোসারিতে গেলে দেশি মাছ, দেশি শাকসবজি, দেশি মসলা— যা পাই, তাই কিনে আনি। ভারতীয় ও পাকিস্তানি রেস্টুরেন্টের তুলনায় বাংলাদেশি রেস্টুরেন্ট হয়তো কিছুটা কম; কিন্তু তারপরও আমরা খুঁজে খুঁজে বাংলাদেশি রেস্টুরেন্টেই যাই। দেশি বিরিয়ানির স্বাদ তো আর ইন্ডিয়ান বিরিয়ানিতে পাওয়া যায় না। সঙ্গে চা, মিষ্টি, দই— সবকিছুই চাই একদম দেশি স্বাদের।

দেশ থেকে অনেক দূরে থাকি, এটা সত্যি। কিন্তু বাংলাদেশকে বুকে নিয়েই আমরা বেঁচে থাকি। তবু বুকের ভেতর কোথাও একটা চিনচিনে ব্যথা থেকে যায় দেশের জন্য। কবে আবার পরিবারের মানুষগুলোর সঙ্গে দেখা হবে? কবে আবার টঙের দোকানে বসে বন্ধুদের সঙ্গে আড্ডা দেব?

ডালাসবাংলাদেশি কমিউনিটি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ডিসেম্বরে ফেরা হচ্ছে না হাসিনার

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৭

    বাণিজ্যে জটিলতা কাটাতে ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

    বাণিজ্যে জটিলতা কাটাতে ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১২

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    এআই চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষাদানে বৈচিত্র্য প্রয়োজন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    বিএনপি সরকারের প্রথম মেট্রো, শিগগিরই একনেকে উঠছে প্রকল্প

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    পদোন্নতি পেলেন, কিন্তু পোস্টিং দূরে, সিদ্ধান্ত নেবেন কীভাবে

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    মুকসুদপুরে বাস খাদে পড়ে নিহত ৩

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ৫ পরিবারে ৮ খুন, এসবির এসআইকে পিটিয়ে হত্যা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২

    রাবির ভালোবাসা নিয়ে বড় পর্দায় ‘চিরকুট’

    রাবির ভালোবাসা নিয়ে বড় পর্দায় ‘চিরকুট’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৫

    অটোরিকশার এই বিশাল বাজার তৈরি হলো কেন

    অটোরিকশার এই বিশাল বাজার তৈরি হলো কেন

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    জামিন পেলেন বিদিশা, মুক্তিতে ‘বাধা নেই’

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪

    কনফিউশন নয় সল্যুশন চাই

    কনফিউশন নয় সল্যুশন চাই

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪

    বিতর্কিত আবু জাফরকে ন্যাশনাল ব্যাংকের এমডি নিয়োগে তোড়জোড়

    বিতর্কিত আবু জাফরকে ন্যাশনাল ব্যাংকের এমডি নিয়োগে তোড়জোড়

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭

    এখনো গলার কাঁটা

    এখনো গলার কাঁটা

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৪:০৪

    advertiseadvertise