ছবির মানুষ
- উত্তর পাঠাতে হবে ৪ নভেম্বরের মধ্যে। সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে একজন পাবেন ১০০০ টাকার বই।
দশচক্র ডেস্ক

১৯২৬ সালের ৩১ অক্টোবর, হ্যালোউইনের রাতে চিরতরে নিভে যায় এক বিস্ময়কর জীবনের প্রদীপ। আজ তার ১০০তম প্রয়াণবার্ষিকী। শিকলবন্দি হয়ে নদীতে ডুব দেওয়া বা মৃত্যুকূপ থেকে অবলীলায় বেরিয়ে আসার সেই জাদুকরী কীর্তি আজও মানুষকে স্তব্ধ করে দেয়। আপাত অসম্ভবকে সম্ভব করা এই মানুষটি শুধু হাতসাফাইয়ের খেলা দেখাতেন না; বরং ভণ্ড ও প্রতারক তান্ত্রিকদের মুখোশ খুলে দিয়ে বিজ্ঞান ও যুক্তির জয়গান গেয়েছিলেন। মঞ্চে যিনি ছিলেন অপ্রতিরোধ্য রোমাঞ্চের প্রতীক, বাস্তব জীবনে তিনি ছিলেন রহস্যে ঘেরা এক চরিত্র। তিনি কে, বলতে পারেন?



