Agamir Somoy E-Paper
রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
EN
  • সর্বশেষ
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ক্যারিয়ার ক্লাব

সবিশেষ

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের হাসপাতালে ২৫ পদে নিয়োগ

ক্যারিয়ার ক্লাব ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ১১:৪৬
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের হাসপাতালে ২৫ পদে নিয়োগ

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) হাসপাতালে ৬ষ্ঠ থেকে ১৬তম গ্রেডের ১১ ক্যাটাগরির পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মোট ২৫ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা ১৪ সেপ্টেম্বর ২০২৬, রাত ১২টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

কোন পদে কত নিয়োগ: সিনিয়র কনসালট্যান্ট (সার্জারি), সিনিয়র কনসালট্যান্ট (গাইনি), সিনিয়র কনসালট্যান্ট (কার্ডিওলজি), সিনিয়র কনসালট্যান্ট (মেডিসিন), সিনিয়র কনসালট্যান্ট (অ্যানেস্থেসিয়া) এবং সিনিয়র কনসালট্যান্ট (পেডিয়েট্রিক্স) পদে একজন করে নিয়োগ দেওয়া হবে। গ্রেড-৬-এর এসব পদে বেতন স্কেল ৩৫,৫০০ থেকে ৬৭,০১০ টাকা। ডেন্টাল সার্জন পদে নিয়োগ পাবেন একজন। গ্রেড-৯-এর এই পদে বেতন স্কেল ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা। সবচেয়ে বেশি, ১৫ জন নিয়োগ পাবেন সিনিয়র স্টাফ নার্স পদে। গ্রেড-১১-এর পদটিতে বেতন স্কেল ১২,৫০০ থেকে ৩০,২৩০ টাকা। গ্রেড-১১-এ এবং ১২,৫০০ থেকে ৩০,২৩০ টাকা বেতন স্কেলে একজন করে নিয়োগ পাবেন মেডিকেল টেকনোলজিস্ট (ফিজিওথেরাপি) ও মেডিকেল টেকনোলজিস্ট (ডেন্টাল) পদে। কার্ডিওগ্রাফার পদেও একজন নিয়োগ দেওয়া হবে। পদটি গ্রেড-১৬-এর, যার বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা।

শিক্ষাগত যোগ্যতা: সিনিয়র কনসালট্যান্ট পদে আবেদনকারীর সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিএমডিসি স্বীকৃত এমবিবিএস ও সংশ্লিষ্ট বিষয়ে এফসিপিএস, এমএস, ডিজিও, এমসিপিএস বা সমমানের ডিগ্রির পাশাপাশি অন্তত সাত বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ডেন্টাল সার্জন পদে বিডিএস ও এক বছরের ইন-সার্ভিস প্রশিক্ষণসহ সংশ্লিষ্ট ডেন্টাল চিকিৎসায় বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন। সিনিয়র স্টাফ নার্স পদে নার্সিংয়ে স্নাতক বা ডিপ্লোমা এবং বাংলাদেশ নার্সিং কাউন্সিলের নিবন্ধন থাকা বাধ্যতামূলক। মেডিকেল টেকনোলজিস্ট (ফিজিওথেরাপি ও ডেন্টাল) পদে এসএসসি বা সমমানের পর সংশ্লিষ্ট বিষয়ে তিন বছরমেয়াদি ডিপ্লোমা প্রয়োজন। কার্ডিওগ্রাফার পদে এইচএসসি বা সমমানের সনদের পাশাপাশি ইসিজি কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ডেন্টাল সার্জন, সিনিয়র স্টাফ নার্স, মেডিকেল টেকনোলজিস্ট ও কার্ডিওগ্রাফার পদে বয়সসীমা অনূর্ধ্ব ৩২ বছর।

আবেদন যেভাবে: চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ওয়েবসাইটের নির্দিষ্ট লিংকের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন ফরম পূরণের সময় তথ্য দিতে হবে ইউনিকোড বাংলায়। প্রার্থীর সদ্য তোলা রঙিন ছবি ৩০০×৩০০ পিক্সেল এবং সর্বোচ্চ ১০০ কিলোবাইটের জেপিজি/জেপিইজি ফরম্যাটে এবং স্বাক্ষর ৩০০×৮০ পিক্সেল ও সর্বোচ্চ ৬০ কিলোবাইটের জেপিজি/জেপিইজি ফরম্যাটে আপলোড করতে হবে।

ফরম সাবমিট করার পর ‘পে নাও’ অপশনের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে হবে। ১ থেকে ৭ নম্বর পদের জন্য ফি ২০০ টাকা, ৮ থেকে ১০ নম্বর পদের জন্য ১৫০ টাকা এবং ১১ নম্বর পদের জন্য ১০০ টাকা। আবেদন সম্পন্ন হওয়ার পর অনলাইন আবেদনপত্রের কপি প্রিন্ট করে সংরক্ষণ করতে হবে।

নিয়োগ পরীক্ষার সময়সূচি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ওয়েবসাইটে প্রকাশের পাশাপাশি প্রার্থীর মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে জানানো হবে। পরীক্ষার প্রবেশপত্র বা ইন্টারভিউ কার্ড অনলাইনে লগইন করে সংগ্রহ করতে হবে; ডাকযোগে কোনো প্রবেশপত্র পাঠানো হবে না।

বিশেষ সতর্কতা: ত্রুটিপূর্ণ, অসম্পূর্ণ বা ভুল তথ্যসংবলিত আবেদন বাতিল হতে পারে। আবেদন করার আগে সংশ্লিষ্ট পদের শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, বয়স, প্রয়োজনীয় কাগজপত্র ও অন্যান্য শর্ত মূল নিয়োগ বিজ্ঞপ্তি থেকে যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আবেদনের ওয়েবসাইট: cpadigital.gov.bd/jobs।

 

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষচট্টগ্রাম বন্দরে নিয়োগহাসপাতালে নিয়োগচাকরির খবর
    শেয়ার করুন:
    Advertisement
    সৈকতের বুকে সড়ক!

    সৈকতের বুকে সড়ক!

    ২২ আগস্ট ২০২৬, ২৩:১২

    ভাতা দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, বিএনপি নেতাকে শোকজ

    ভাতা দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগ, বিএনপি নেতাকে শোকজ

    ২২ আগস্ট ২০২৬, ২৩:১৭

    বৃদ্ধের পায়ের রগ কাটার পর বাড়িতে হামলা, অর্ধশতাধিক বোমা বিস্ফোরণ

    বৃদ্ধের পায়ের রগ কাটার পর বাড়িতে হামলা, অর্ধশতাধিক বোমা বিস্ফোরণ

    ২২ আগস্ট ২০২৬, ২২:৪৭

    এক্সিলারেট টার্মিনাল চালু, এলএনজি সরবরাহ বাড়ল

    এক্সিলারেট টার্মিনাল চালু, এলএনজি সরবরাহ বাড়ল

    ২২ আগস্ট ২০২৬, ২০:৫১

    জলবায়ু পরিবর্তন বদলে দিচ্ছে ইউরোপের উষ্ণতম শহরটির জীবনযাত্রা

    জলবায়ু পরিবর্তন বদলে দিচ্ছে ইউরোপের উষ্ণতম শহরটির জীবনযাত্রা

    ২২ আগস্ট ২০২৬, ২২:০১

    মহেশখালীর পাহাড়ে দেশীয় অস্ত্রের কারখানার সন্ধান

    মহেশখালীর পাহাড়ে দেশীয় অস্ত্রের কারখানার সন্ধান

    ২২ আগস্ট ২০২৬, ২১:৫৫

    উচ্চশব্দে গান বাজিয়ে ভাঙা হয় গৃহবধূর দাঁত, কাস্তে গরম করে দেওয়া হয় ছ্যাঁকা

    উচ্চশব্দে গান বাজিয়ে ভাঙা হয় গৃহবধূর দাঁত, কাস্তে গরম করে দেওয়া হয় ছ্যাঁকা

    ২৩ আগস্ট ২০২৬, ০০:৪১

    নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রীর ‘বিস্ফোরক’ অভিযোগ, কড়া জবাব ছাত্রদল নেত্রীর

    নিষিদ্ধ ছাত্রলীগ নেত্রীর ‘বিস্ফোরক’ অভিযোগ, কড়া জবাব ছাত্রদল নেত্রীর

    ২২ আগস্ট ২০২৬, ২০:৫২

    অটোরিকশাকে ট্যাংক লরির চাপা, একই পরিবারের তিনজনসহ নিহত ৪

    অটোরিকশাকে ট্যাংক লরির চাপা, একই পরিবারের তিনজনসহ নিহত ৪

    ২২ আগস্ট ২০২৬, ২৩:৫৭

    পুনর্নিরীক্ষণের আবেদন ১ লাখ ১৪ হাজার, ইংরেজি ও গণিতে বেশি

    পুনর্নিরীক্ষণের আবেদন ১ লাখ ১৪ হাজার, ইংরেজি ও গণিতে বেশি

    ২২ আগস্ট ২০২৬, ২৩:৪৮

    সরাইলে নৌকাবাইচে লাখো মানুষের ঢল

    সরাইলে নৌকাবাইচে লাখো মানুষের ঢল

    ২৩ আগস্ট ২০২৬, ০৩:৪৭

    ফের মুখোমুখি বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষা ক্যাডার

    ফের মুখোমুখি বিশ্ববিদ্যালয় শিক্ষক-শিক্ষা ক্যাডার

    ২৩ আগস্ট ২০২৬, ০২:৫৬

    ‘তৌহিদী জনতার’ বাধায় নৌকা বাইচ বন্ধ হবে না : ইউএনও

    ‘তৌহিদী জনতার’ বাধায় নৌকা বাইচ বন্ধ হবে না : ইউএনও

    ২৩ আগস্ট ২০২৬, ০৩:৩৪

    রশি ছিঁড়ে নিচে পড়ে আহত পাইলট, বিদেশি জাহাজ আটক

    রশি ছিঁড়ে নিচে পড়ে আহত পাইলট, বিদেশি জাহাজ আটক

    ২২ আগস্ট ২০২৬, ১৯:৫১

    ‘৩১ সালে এনসিপি সরকারি দল হিসেবে সংসদে প্রতিনিধিত্ব করবে’

    ‘৩১ সালে এনসিপি সরকারি দল হিসেবে সংসদে প্রতিনিধিত্ব করবে’

    ২৩ আগস্ট ২০২৬, ০১:০৬

    advertiseadvertise