Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
শেষ ঠিকানার কারিগর
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ক্যারিয়ার ক্লাব

ডিজিটাল মার্কেটিংয়ে ফ্রিল্যান্সিংয়ের সুযোগ

স্বর্ণা রায়
agamir somoy
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬, ০৫:৩৩
ডিজিটাল মার্কেটিংয়ে ফ্রিল্যান্সিংয়ের সুযোগ

এ পেশায় দক্ষ কর্মীর চাহিদা প্রতিনিয়ত বাড়ছে। মডেল: মির্জা গালিব হাসান ও রেজওয়ানা করিম। ছবি: সাজ্জাদ হোসেন

প্রযুক্তি ও আধুনিক ব্যবসায়িক কৌশলের ভিড়ে তরুণদের কাছে আকর্ষণীয় ক্ষেত্র হয়ে উঠেছে ডিজিটাল মার্কেটিং। এই খাতে ক্যারিয়ার গড়ার নানা দিক নিয়ে লিখেছেন স্বর্ণা রায়

ডিজিটাল বিজ্ঞাপন, সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন, ব্র্যান্ডিং থেকে শুরু করে ক্রেতাদের আচরণ বিশ্লেষণ— সবই মার্কেটিংয়ের অংশ। এর ফলে ডিজিটাল মার্কেটিংয়ে দক্ষ কর্মীর চাহিদা বাড়ছে। এই পেশায় আসতে নির্দিষ্ট ডিগ্রির বাধ্যবাধকতা না থাকলেও বিজনেস, মিডিয়া, কমিউনিকেশনস বা ডিজিটাল স্টাডিজে পড়াশোনা থাকলে বাড়তি সুবিধা মেলে।

অনলাইনে দেশি প্ল্যাটফর্ম

ঘরে বসে ডিজিটাল মার্কেটিং শেখার জন্য রয়েছে জনপ্রিয় সব অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম। ‘টেন মিনিট স্কুল’ এ বিষয়ে খুঁটিনাটি শেখার চমৎকার জায়গা। ‘ওস্তাদ’ প্ল্যাটফর্মটি লাইভ ক্লাসের মাধ্যমে মেন্টরদের কাছ থেকে সরাসরি নির্দেশনা পেতে সাহায্য করে। ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গড়তে চাইলে ‘শিখবে সবাই’ হতে পারে দারুণ মাধ্যম। ‘প্ল্যাটফর্ম’ বা ‘স্কিলড আপ’-এর মতো ওয়েবসাইটগুলোয়ও বিভিন্ন মডিউলভিত্তিক কোর্স করার সুযোগ রয়েছে।

ক্লাসরুম ট্রেনিং

প্রশিক্ষকের সরাসরি উপস্থিতিতে হাতে-কলমে শিখতে যারা পছন্দ করেন, তাদের জন্য ঢাকাসহ দেশের বড় শহরগুলোয় রয়েছে স্বনামধন্য আইটি ইনস্টিটিউট। দীর্ঘমেয়াদি এবং অ্যাডভান্সড ডিজিটাল মার্কেটিং কোর্সের জন্য ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট বেশ পরিচিত। এ ছাড়া ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেড এবং সফটটেক-আইটি ইনস্টিটিউট প্রফেশনাল ট্রেনিংয়ে নির্ভরযোগ্য নাম। পেশাদার ক্যারিয়ার গাইডলাইনসহ হাতে-কলমে কাজ শিখতে চাইলে আইবিসিএস-প্রাইম্যাক্সের মতো প্রতিষ্ঠানগুলোকেও রাখতে পারেন তালিকায়।

ডিজিটাল মার্কেটিং কোনো রাতারাতি ধনী হওয়ার উপায় নয়; বরং এটি একটি ক্রমবর্ধমান ও স্থায়ী পেশা

প্রাতিষ্ঠানিক পড়াশোনা

বেশিরভাগ পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বিবিএ বা এমবিএ প্রোগ্রামে মার্কেটিং মেজরের অংশ হিসেবে ডিজিটাল মার্কেটিং বা ই-মার্কেটিং কোর্স পড়ানো হয়। ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) মতো প্রতিষ্ঠানগুলো প্রফেশনালদের জন্য আলাদাভাবে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন ডিজিটাল মার্কেটিং কোর্স পরিচালনা করে। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর মতো প্রতিষ্ঠানগুলো বিভিন্ন সার্টিফিকেট প্রোগ্রামের মাধ্যমে ডিজিটাল মার্কেটিং শেখার সুযোগ দেয়।

সরকারি উদ্যোগ

বাংলাদেশ সরকার ডিজিটাল মার্কেটিংয়ে দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন প্রকল্পের অধীনে প্রশিক্ষণের ব্যবস্থা রাখে। ‘দেশের ৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি (১ম সংশোধিত)’ প্রকল্পের আওতায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেওয়া হয়। এ ছাড়া ‘স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম’ প্রকল্পের মাধ্যমেও বিভিন্ন ট্রেড কোর্সের আওতায় বিনামূল্যে ডিজিটাল মার্কেটিং শেখার সুযোগ থাকে। যুব উন্নয়ন অধিদপ্তরও বিভিন্ন সময়ে কম্পিউটার ও আউটসোর্সিং-বিষয়ক প্রশিক্ষণ কোর্স আয়োজন করে, যা এ পেশায় আগ্রহীদের দক্ষতা বাড়ায়।

বিদেশি ফ্রি লার্নিং রিসোর্স

‘গুগল ডিজিটাল গ্যারেজ’ থেকে গুগল স্বীকৃত ‘ফান্ডামেন্টালস অব ডিজিটাল মার্কেটিং’ কোর্সটি একদম বিনামূল্যে করা সম্ভব। এ ছাড়া হাবস্পট একাডেমি ডিজিটাল মার্কেটিংয়ের বেসিক থেকে অ্যাডভান্সড লেভেলের সব বিষয়ের ওপর চমৎকার ফ্রি কোর্স অফার করে। নিয়মিত প্র্যাকটিসের জন্য ইউটিউবে নিল প্যাটেল বা ব্রায়ান ডিনের মতো আন্তর্জাতিক মানের মার্কেটারদের ভিডিও টিউটোরিয়ালগুলো অনুসরণ করা শেখার পরিধিকে আরও বাড়াবে।

আরও পড়ুন: ডেটা বিশ্লেষণের দক্ষতাই একজনকে আলাদা করে

ডিজিটাল মার্কেটিংফ্রিল্যান্সিংআউটসোর্সিং
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আদিবাসী বহ্নিশিখাদের বঞ্চনার ময়দান

    আদিবাসী বহ্নিশিখাদের বঞ্চনার ময়দান

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬

    বিসিবির চোখে হরেদরে সবাই সমান

    বিসিবির চোখে হরেদরে সবাই সমান

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮

    বিদেশ ভ্রমণে মন্ত্রী প্রতিমন্ত্রীদের হোটেল ভাড়া, পকেট খরচ দুটোই বাড়ছে

    বিদেশ ভ্রমণে মন্ত্রী প্রতিমন্ত্রীদের হোটেল ভাড়া, পকেট খরচ দুটোই বাড়ছে

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫

    কাউনিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে নথিতে ১৩০ শিক্ষার্থী, বাস্তবে শূন্য

    কাউনিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ে নথিতে ১৩০ শিক্ষার্থী, বাস্তবে শূন্য

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭

    হাঙ্গেরি থেকে ১০ রুশ কূটনীতিককে বহিষ্কার, ক্ষুব্ধ মস্কো

    হাঙ্গেরি থেকে ১০ রুশ কূটনীতিককে বহিষ্কার, ক্ষুব্ধ মস্কো

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১

    এবার এলো ‘চান্দাবিডি’, ১৩ দিনে ৬২১ অভিযোগ

    এবার এলো ‘চান্দাবিডি’, ১৩ দিনে ৬২১ অভিযোগ

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১

    হরমুজে পাল্টাপাল্টি হামলা, তেলের দাম ১০০ ডলার ছাড়ানোর পথে

    হরমুজে পাল্টাপাল্টি হামলা, তেলের দাম ১০০ ডলার ছাড়ানোর পথে

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬

    এপারে মৃত্যুর মিছিল, ওপারে নীরবতা

    এপারে মৃত্যুর মিছিল, ওপারে নীরবতা

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    পৃথিবী বদলে গেছে

    পৃথিবী বদলে গেছে

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৮

    সাত ব্রোকার পাচ্ছে কমোডিটির লাইসেন্স

    সাত ব্রোকার পাচ্ছে কমোডিটির লাইসেন্স

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৪

    বিএনপি ক্ষমতায় আসবে আর দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা অসম্ভব

    বিএনপি ক্ষমতায় আসবে আর দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না, সেটা অসম্ভব

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৪

    সার ডিলার নিয়োগ নীতিমালা স্থগিত চায় বিএফএ

    সার ডিলার নিয়োগ নীতিমালা স্থগিত চায় বিএফএ

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫২

    ঘুম ভীষণ জরুরি ওষুধ

    ঘুম ভীষণ জরুরি ওষুধ

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫

    দাপ্তরিক যোগাযোগে রাষ্ট্রপতি আর ‘মহামান্য’ নন, প্রধানমন্ত্রী নন ‘মাননীয়’

    দাপ্তরিক যোগাযোগে রাষ্ট্রপতি আর ‘মহামান্য’ নন, প্রধানমন্ত্রী নন ‘মাননীয়’

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৫০

    ইয়েমেনিদের প্রতিরোধ নিয়ে ‘ভুল হিসাব’ করছে হুতি-ইরান : যুক্তরাষ্ট্র

    ইয়েমেনিদের প্রতিরোধ নিয়ে ‘ভুল হিসাব’ করছে হুতি-ইরান : যুক্তরাষ্ট্র

    ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫৪

    advertiseadvertise