শরীরচর্চা
যোগব্যায়াম শুরুর আগে
অপূর্বা ডেস্ক

মডেল: পলি চৌধুরী, ছবি: সাজ্জাদ হোসেন
ইয়োগা বা যোগব্যায়ামের অনুশীলন শুরুর আগে শরীর ও মনকে প্রস্তুত করা এবং কিছু নিয়ম মেনে চলা জরুরি। অন্যথায় পেশিতে টান পড়া বা চোট পাওয়ার ঝুঁকি থাকে।
খালি পেট: সবসময় খালি পেটে যোগব্যায়াম করা ভালো।
গা গরম: শুরুতে হালকা ওয়ার্ম আপ বা স্ট্রেচিং করুন।
পোশাক: ঢিলেঢালা ও স্বাচ্ছন্দ্যদায়ক সুতি পোশাক বেছে নিন।
স্থান ও ম্যাট: ঘর বা বাইরের কোনো শান্ত, পরিষ্কার এবং বাতাস চলাচল উপযোগী স্থান এবং ভালো মানের ইয়োগা ম্যাট ব্যবহার করুন।
মন স্থির: ইয়োগা শুরু করার ঠিক আগে কিছুক্ষণ সোজা হয়ে বসে শ্বাসের ওপর মনোযোগ দিন।
সহজ আসনে শুরু: যোগব্যায়ামে নতুন হলে প্রথম দিনই কঠিন আসন বেছে নেবেন না।



