Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
আগামীর সময়
নুরুল ইসলাম লাগিয়েছেন লক্ষাধিক গাছ
মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অপূর্বা

রেসিপি

বাহারি খিচুড়ি

agamir somoy
প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৭:২১
বাহারি খিচুড়ি

পঞ্চডাল সবজি খিচুড়ি

বর্ষার দিনে খিচুড়ি না হলে জমে? সুস্বাদু ও বৈচিত্র্যময় তিনটি পদের রেসিপি দিয়েছেন ও ছবি তুলেছেন মরিয়ম হোসেন নূপুর

পঞ্চডাল সবজি খিচুড়ি

উপকরণ (মূল): গাজর সিকি কাপ, মিষ্টিকুমড়া সিকি কাপ, বরবটি সিকি কাপ, আলু সিকি কাপ, সয়াবিন তেল সিকি কাপ, ঘি সিকি কাপ, পেঁয়াজ কুচি সিকি কাপ, শুকনা মরিচ প্রয়োজনমতো, বিশেষ মসলা বাটা (২ ইঞ্চি দারচিনি ৩ টুকরো এবং তেজপাতা ২টি), আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো।

উপকরণ (খিচুড়ির জন্য): পোলাও চাল ৪০০ গ্রাম, মুগ ডাল ৫০ গ্রাম, মসুর ডাল ৫০ গ্রাম, মটর ডাল ৫০ গ্রাম, মাষকলাই ডাল ৫০ গ্রাম ও খেসারির ডাল ৫০ গ্রাম (একসঙ্গে মিশিয়ে নেওয়া) এবং হলুদ আধা চা চামচ ও আস্ত কাঁচা মরিচ ৭-৮টি।

প্রণালি: একটি পাত্রে মূল পর্বের তেল ও ঘি গরম করে এতে সবজিগুলো হালকা ভেজে তুলে নিন। এবার একই পাত্রে পেঁয়াজ কুচি, শুকনো মরিচ, তেজপাতা, দারচিনি দিয়ে ভেজে রসুন বাটা, হলুদ গুঁড়া ও লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মসলা কষানো হলে এতে চাল ও ডালের মিশ্রণ দিয়ে ভালোভাবে ভাজুন। এবার ১ লিটার ফুটন্ত পানি দিয়ে ঢেকে খিচুড়ি রান্না করে নিন। পানি কমে গেলে এতে ভেজে রাখা সবজি দিয়ে দমে রাখুন ১৫-২০ মিনিট। চুলা থেকে নামানোর আগে কাঁচা মরিচ এবং ঘি ছড়িয়ে দিয়ে গরম গরম পরিবেশন করুন।

আস্ত রসুনে গরুর ভুনা খিচুড়ি

উপকরণ (মূল): গরুর মাংস ১ কেজি, সয়াবিন তেল আধা কাপ, পেঁয়াজ কুচি সিকি কাপ, জিরা বাটা ১ চা চামচ, ধনিয়া বাটা ১ চা চামচ, বিশেষ মসলা বাটা (৪টি এলাচ, ৪-৫টি লবঙ্গ, ২ ইঞ্চি আকারের ৩ টুকরো দারচিনি, ২টি তেজপাতা), হলুদ গুঁড়া ১ চা চামচ, মরিচ গুঁড়া ২ চা চামচ, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, লবণ স্বাদমতো।

উপকরণ (খিচুড়ির জন্য): পোলাও চাল ৪০০ গ্রাম, মুগ ডাল ১০০ গ্রাম, হলুদ আধা চা চামচ, আস্ত রসুন ৩টি, আস্ত কাঁচা মরিচ ৭-৮টি।

প্রণালি: একটি পাত্রে মূল পর্বের তেল গরম করে এতে পেঁয়াজ কুচি ও আস্ত গরম মসলা দিয়ে হালকা ভেজে সব বাটা এবং গুঁড়া মসলা ও লবণ দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। মসলা কষানো হলে এতে গরুর মাংস দিয়ে আবারও কষিয়ে নিতে হবে তেল ওপরে উঠে আসা পর্যন্ত। এবার গরম পানি দিয়ে মাংস সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করুন। এরপর মাংসের টুকরোগুলো মসলা থেকে আলাদা তুলে রাখুন। এবার িখচুড়ি পর্বে মসলাতে চাল ও ডালের মিশ্রণ দিয়ে ভালো করে ভেজে নিন। ১ লিটার ফুটন্ত পানি দিয়ে ঢেকে খিচুড়ি রান্না করতে হবে। পানি প্রায় শুকিয়ে এলে এতে রান্না করা মাংস এবং মাথা কেটে নেওয়া আস্ত রসুন দিয়ে দমে রাখুন ২০ মিনিট। ব্যস, তৈরি হয়ে গেল আস্ত রসুনে গরুর ভুনা খিচুড়ি।

কাবুলি ছোলার সাদা খিচুড়ি

উপকরণ: কাবুলি ছোলা আধা কাপ বা ১০০ গ্রাম (৬-৭ ঘণ্টা পানিতে ভিজিয়ে রাখা), কালিজিরা অথবা চিনিগুঁড়া চাল ৪০০ গ্রাম, ঘি সিকি কাপ, পেঁয়াজ কুচি আধা কাপ, রসুন বাটা ১ চা চামচ, আস্ত গরম মসলা (এলাচ ২টি, দারচিনি ২ টুকরো, তেজপাতা ১টি), চিকেন স্টক কিউব ১টি, লবণ পরিমাণমতো।


প্রণালি: ভিজিয়ে রাখা কাবুলি ছোলা ১ চা চামচ লবণ দিয়ে সিদ্ধ করে নিন। এবার গরম মসলা এবং পেঁয়াজ একসঙ্গে ঘিয়ে ভেজে এতে চাল, লবণ ও রসুন বাটা দিয়ে ভালোভাবে ভাজুন। তারপর চিকেন স্টকের টুকরো দিয়ে, সিদ্ধ কাবুলি ছোলা মিশিয়ে ৮০০ মিলিলিটার পানি দিয়ে ঢেকে রান্না করুন। নামানোর আগে কাঁচা মরিচ ও ঘি দিয়ে ১০ মিনিট দমে রেখে গরম গরম পরিবেশন করলে স্বাদ খুলবে।

 

 

    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ২৩ জুন ২০২৬
    রাত ৩:০০ টা
    ফ্রান্স
    ৩
    ইরাক
    ০
    ২৩ জুন ২০২৬
    সকাল ৬:০০ টা
    নরওয়ে
    ৩
    সেনেগাল
    ২
    ২৩ জুন ২০২৬
    সকাল ৯:০০ টা
    আলজেরিয়া
    ০
    জর্ডান
    ০
    বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

    বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

    ২৩ জুন ২০২৬, ০০:২২

    বৃদ্ধ বাবা-মাকে ঘরে আটকে রাখল মেয়ে, উদ্ধার করল পুলিশ

    বৃদ্ধ বাবা-মাকে ঘরে আটকে রাখল মেয়ে, উদ্ধার করল পুলিশ

    ২৩ জুন ২০২৬, ০০:১৪

    সর্বোচ্চ ৩ পেনাল্টি মিসের রেকর্ডও মেসির

    সর্বোচ্চ ৩ পেনাল্টি মিসের রেকর্ডও মেসির

    ২৩ জুন ২০২৬, ০০:৪৪

    প্রতিমন্ত্রীর নির্দেশে রামপালে সরকারি খালের অবৈধ বাঁধ অপসারণ

    প্রতিমন্ত্রীর নির্দেশে রামপালে সরকারি খালের অবৈধ বাঁধ অপসারণ

    ২৩ জুন ২০২৬, ০০:৩০

    এমবাপ্পে ঝলকে ফ্রান্সের টানা দ্বিতীয় জয়

    এমবাপ্পে ঝলকে ফ্রান্সের টানা দ্বিতীয় জয়

    ২৩ জুন ২০২৬, ০২:৪৯

    ওমানে পৌঁছালেন ইরানের শীর্ষ কর্মকর্তা

    ওমানে পৌঁছালেন ইরানের শীর্ষ কর্মকর্তা

    ২৩ জুন ২০২৬, ০২:০৮

    এক হাজার কোটি টাকার আমানত ফেরতের দাবিতে আন্দোলন

    এক হাজার কোটি টাকার আমানত ফেরতের দাবিতে আন্দোলন

    ২৩ জুন ২০২৬, ০১:০৯

    রাজশাহীতে ঝুঁকিপূর্ণ ৭২১ ভবন

    রাজশাহীতে ঝুঁকিপূর্ণ ৭২১ ভবন

    ২৩ জুন ২০২৬, ০৬:৪৩

    ঋণের সুদে দুশ্চিন্তায় সরকার

    ঋণের সুদে দুশ্চিন্তায় সরকার

    ২৩ জুন ২০২৬, ০৬:৩৯

    লাল ফিতায় বন্দি খনিজ অনুসন্ধান

    লাল ফিতায় বন্দি খনিজ অনুসন্ধান

    ২৩ জুন ২০২৬, ০৬:৪৩

    ছয় সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি সিপিজের

    ছয় সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি সিপিজের

    ২৩ জুন ২০২৬, ০৩:১৭

    সাড়ে চার মাস পর হরমুজ পার হলো ‘বাংলার জয়যাত্রা’

    সাড়ে চার মাস পর হরমুজ পার হলো ‘বাংলার জয়যাত্রা’

    ২৩ জুন ২০২৬, ০৩:৫৪

    আজকের নামাজের সময়সূচি (২৩ জুন)

    আজকের নামাজের সময়সূচি (২৩ জুন)

    ২৩ জুন ২০২৬, ০৭:২৩

    ৯ বিষয়ে ঐকমত্য

    ৯ বিষয়ে ঐকমত্য

    ২৩ জুন ২০২৬, ০৬:৩৯

    তাপে পুড়ছে ইউরোপ অতিষ্ঠ জনজীবন

    তাপে পুড়ছে ইউরোপ অতিষ্ঠ জনজীবন

    ২৩ জুন ২০২৬, ০৬:৩৩

    advertiseadvertise