Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
আগামীর সময়
নুরুল ইসলাম লাগিয়েছেন লক্ষাধিক গাছ
মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিদেশ

তাপে পুড়ছে ইউরোপ অতিষ্ঠ জনজীবন

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৬:৩৩
তাপে পুড়ছে ইউরোপ অতিষ্ঠ জনজীবন

সংগৃহীত ছবি

তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে ইউরোপ জুড়ে। এতে মহাদেশটির জনজীবন হয়ে উঠেছে অতিষ্ঠ। তাপপ্রবাহ এ যাবৎকালে জুন মাসের তাপমাত্রার রেকর্ডকে ভেঙে দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফ্রান্সে এরই মধ্যে তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। স্পেনে তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে। ফ্রান্সে রবিবার তাপপ্রবাহকে কেন্দ্র করে সর্বোচ্চ সতর্কতা জারি থাকা এলাকাগুলোয় মদ্যপান নিষিদ্ধ করা হয়। স্পেন ও জার্মানিতে বাতিল বা স্থগিত করা হয়েছে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা। এএফপি, বিবিসি, রয়টার্স।

গত মে মাসে ইউরোপের কয়েকটি দেশে রেকর্ড গড়া তাপপ্রবাহ দেখা গিয়েছিল। এক মাস না পেরোতেই মহাদেশটি আবারও পড়েছে চরম আবহাওয়াজনিত পরিস্থিতির মুখে। আবহাওয়াবিদরা বলছেন, আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও বাড়তে পারে।

বিজ্ঞানীদের ভাষ্য, এ ধরনের তাপপ্রবাহ বারবার ফিরে আসাটা বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির একটি স্পষ্ট লক্ষণ। কয়লা, তেল ও গ্যাসের মতো জীবাশ্ম জ্বালানি পোড়ানোটাই এর প্রধান কারণ। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, ভবিষ্যতে আরও ঘন ঘন, দীর্ঘস্থায়ী ও তীব্র হয়ে উঠবে এ ধরনের তাপপ্রবাহ।

ফ্রান্স: প্রচণ্ড গরমের মধ্যেও রবিবার ফ্রান্সে প্রতি বছরের ঐতিহ্যবাহী পথসংগীত উৎসব ফেত দে লা মিউজিক অনুষ্ঠিত হয়েছে। অবশ্য প্যারিসের বিখ্যাত ল্যুভর পিরামিডের নিচে আয়োজন করা একটি বিনামূল্যের কনসার্ট বাতিল করেছে ল্যুভর মিউজিয়াম কর্তৃপক্ষ। তবে যেসব অঞ্চলে সর্বোচ্চ সতর্কতা বা ‘রেড অ্যালার্ট’ জারি রয়েছে, সেখানে উৎসব চলাকালে মদ্যপান নিষিদ্ধের ঘোষণা দেয় সরকার। দেশটির কিছু এলাকায় তাপমাত্রা এরই মধ্যে ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের লঁদে অঞ্চলের পিসোস শহরে সর্বোচ্চ ৪২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

জার্মানি: প্রচণ্ড বজ্রঝড়ের কারণে রবিবার বার্লিন ওপেন টেনিস টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ সাময়িকভাবে স্থগিত করতে বাধ্য হন আয়োজকরা। নিরাপত্তার স্বার্থে দর্শক ও অংশগ্রহণকারীদের ভেন্যু থেকে সরিয়ে নেওয়া হয়। প্রায় ছয় ঘণ্টা বিরতির পর ম্যাচটি আবার শুরু হয়। সপ্তাহান্তে জার্মানির রাজধানী বার্লিনের তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের বেশি ছিল।

বেলজিয়াম: বেলজিয়ামে রবিবারই তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। দেশটির আবহাওয়া সংস্থা আইআরএমের পূর্বাভাস বিভাগের প্রধান ডেভিড ডেহেনাউ সতর্ক করে বলেছেন, আগামী সপ্তাহে দেশটিতে ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হতে পারে।

স্পেন: স্পেনে রবি থেকে বুধবার পর্যন্ত চলতি বছরের প্রথম আনুষ্ঠানিক তাপপ্রবাহ ঘোষণা করা হয়েছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, কিছু এলাকায় তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে। তীব্র তাপপ্রবাহের কারণে রবিবার ফিফা বিশ্বকাপে স্পেন ও সৌদি আরবের ম্যাচ উপলক্ষে রাজধানী মাদ্রিদে সরাসরি প্রদর্শনীর উদ্যোগ বাতিল করা হয়।

স্পেন ও প্রতিবেশী দেশ পর্তুগালে সপ্তাহান্তে প্রচণ্ড গরমের মধ্যে মানুষকে সমুদ্রসৈকতগুলোয় ভিড় জমাতে দেখা যায়। হাতে পাখা নিয়ে রাস্তায় চলাফেরা করেছেন অনেকে।

সুইজারল্যান্ড: সুইজারল্যান্ডের আবহাওয়া বিভাগ সতর্ক করে বলেছে, দেশটিতে তীব্র তাপপ্রবাহ চলছে। এর ফলে তাপমাত্রা পৌঁছাতে পারে ৩৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। নিম্নাঞ্চলীয় এলাকাগুলোর জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়াবিদরা বলেছেন, এই তাপপ্রবাহ কত দিন স্থায়ী হবে, তা এখনো নিশ্চিত নয়। এতে পরিস্থিতি নিয়ে বাড়ছে উদ্বেগ।

যুক্তরাজ্য:  যুক্তরাজ্যের জাতীয় আবহাওয়া সংস্থা সতর্ক করে বলেছে, দেশটিতে সোম থেকে বৃহস্পতিবার পর্যন্ত চরম গরম পড়তে পারে। পূর্বাভাসে বলা হয়েছে, আগামী কয়েক দিনে ইংল্যান্ড ও ওয়েলসের কিছু এলাকায় তাপমাত্রা পৌঁছাতে পারে ৩৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।

বলকান অঞ্চল: উচ্চ তাপমাত্রার কারণে আগামী দিনগুলোয় বলকান অঞ্চলের কয়েকটি দেশে জারি করা হতে পারে অরেঞ্জ অ্যালার্ট। ক্রোয়েশিয়া ও সার্বিয়ার কিছু অংশে তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর পূর্বাভাস দেওয়া হয়েছে।

    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ২৩ জুন ২০২৬
    রাত ৩:০০ টা
    ফ্রান্স
    ৩
    ইরাক
    ০
    ২৩ জুন ২০২৬
    সকাল ৬:০০ টা
    নরওয়ে
    ৩
    সেনেগাল
    ২
    ২৩ জুন ২০২৬
    সকাল ৯:০০ টা
    আলজেরিয়া
    ০
    জর্ডান
    ০
    বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

    বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

    ২৩ জুন ২০২৬, ০০:২২

    বৃদ্ধ বাবা-মাকে ঘরে আটকে রাখল মেয়ে, উদ্ধার করল পুলিশ

    বৃদ্ধ বাবা-মাকে ঘরে আটকে রাখল মেয়ে, উদ্ধার করল পুলিশ

    ২৩ জুন ২০২৬, ০০:১৪

    সর্বোচ্চ ৩ পেনাল্টি মিসের রেকর্ডও মেসির

    সর্বোচ্চ ৩ পেনাল্টি মিসের রেকর্ডও মেসির

    ২৩ জুন ২০২৬, ০০:৪৪

    প্রতিমন্ত্রীর নির্দেশে রামপালে সরকারি খালের অবৈধ বাঁধ অপসারণ

    প্রতিমন্ত্রীর নির্দেশে রামপালে সরকারি খালের অবৈধ বাঁধ অপসারণ

    ২৩ জুন ২০২৬, ০০:৩০

    ওমানে পৌঁছালেন ইরানের শীর্ষ কর্মকর্তা

    ওমানে পৌঁছালেন ইরানের শীর্ষ কর্মকর্তা

    ২৩ জুন ২০২৬, ০২:০৮

    এমবাপ্পে ঝলকে ফ্রান্সের টানা দ্বিতীয় জয়

    এমবাপ্পে ঝলকে ফ্রান্সের টানা দ্বিতীয় জয়

    ২৩ জুন ২০২৬, ০২:৪৯

    এক হাজার কোটি টাকার আমানত ফেরতের দাবিতে আন্দোলন

    এক হাজার কোটি টাকার আমানত ফেরতের দাবিতে আন্দোলন

    ২৩ জুন ২০২৬, ০১:০৯

    ছয় সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি সিপিজের

    ছয় সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি সিপিজের

    ২৩ জুন ২০২৬, ০৩:১৭

    ৩০ জুন পর্যন্ত গোপালগঞ্জে সেনাবাহিনী মোতায়েন

    ৩০ জুন পর্যন্ত গোপালগঞ্জে সেনাবাহিনী মোতায়েন

    ২৩ জুন ২০২৬, ০১:২৫

    ঢাকাসহ ১৫ জেলায় ঝড়বৃষ্টি ও বজ্রপাতের সতর্কতা

    ঢাকাসহ ১৫ জেলায় ঝড়বৃষ্টি ও বজ্রপাতের সতর্কতা

    ২৩ জুন ২০২৬, ০১:৩৬

    লক্ষ্ণৌতে ভবনে আগুন, শিশুসহ নিহত ১৪

    লক্ষ্ণৌতে ভবনে আগুন, শিশুসহ নিহত ১৪

    ২৩ জুন ২০২৬, ০১:২৩

    সাড়ে চার মাস পর হরমুজ পার হলো ‘বাংলার জয়যাত্রা’

    সাড়ে চার মাস পর হরমুজ পার হলো ‘বাংলার জয়যাত্রা’

    ২৩ জুন ২০২৬, ০৩:৫৪

    উন্নয়নে বাড়ছে চীনের অংশীদারত্ব

    উন্নয়নে বাড়ছে চীনের অংশীদারত্ব

    ২৩ জুন ২০২৬, ০২:০৮

    নুরুল ইসলাম লাগিয়েছেন লক্ষাধিক গাছ

    নুরুল ইসলাম লাগিয়েছেন লক্ষাধিক গাছ

    ২৩ জুন ২০২৬, ০৩:৪৮

    রপ্তানিতে শতকোটি ডলারের মাইলফলক

    রপ্তানিতে শতকোটি ডলারের মাইলফলক

    ২৩ জুন ২০২৬, ০২:০৭

    advertiseadvertise