এক ঝলক

ছবি: সংশ্লিষ্টদের সৌজন্যে
বিশ্বরঙে পূজার আগমনী ছাড়
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বিশেষ ‘আগমনী ছাড়’ ক্যাম্পেইন শুরু করেছে দেশীয় ফ্যাশন ব্র্যান্ড বিশ্বরঙ। চলবে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত। ক্যাম্পেইনে ব্র্যান্ডটির পোশাক ও ফ্যাশন কালেকশনে থাকছে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত ছাড়। অনলাইন প্ল্যাটফর্ম bishworang.com.bd এবং দেশের সব বিশ্বরঙ আউটলেটে এ অফার পাওয়া যাবে। পূজার বিভিন্ন আয়োজন ও অনুষ্ঠানের উপযোগী দেশীয় নকশা ও ঐতিহ্যনির্ভর পোশাকের পাশাপাশি থাকছে সমকালীন ফ্যাশন কালেকশন।
রেনেসাঁ ঢাকায় ইতালিয়ান স্বাদ
রেনেসাঁ ঢাকা গুলশান হোটেলের বাহারে আয়োজন করা হয়েছে ‘ইতালিয়ান উইকএন্ড থিম নাইটস’। ৩ থেকে ২৬ সেপ্টেম্বর প্রতি বৃহস্পতি থেকে শনিবার থাকছে পাস্তা, হাতে তৈরি পিৎজা, ডেজার্টসহ বিভিন্ন ইতালিয়ান খাবার।
জনপ্রতি বুফের মূল্য ৩ হাজার ৯৫০ টাকা। নির্বাচিত ব্যাংক কার্ড, জিপি স্টার, ব্লিংক অরেঞ্জ ক্লাব ও গ্রুপ বুকিংয়ে মিলবে সর্বোচ্চ ২৫ শতাংশ ছাড়। যোগাযোগ: ০১৭০৪১১২৬৪৬, ০১৭০৪১১২৬৪৮।
র্যাডিসনে ইউরোপিয়ান ফুড ফেস্ট
ইউরোপের নানা দেশের জনপ্রিয় খাবারের স্বাদ দিতে র্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে আয়োজন করা হয়েছে ‘ইউরোপিয়ান ফুড ফেস্ট’। ১ থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এ আয়োজন।
ডিনার বুফেতে থাকছে ইতালি, ফ্রান্স, গ্রিসসহ ইউরোপের বিভিন্ন দেশের আইকনিক খাবার। জনপ্রতি মূল্য ৮ হাজার ৯৫০ টাকা। নির্বাচিত ব্যাংক কার্ডে থাকছে বিশেষ অফার। যোগাযোগ: ০১৭৩০০৮৯১৩৬, ০১৭৩০০৮৯১৭০।









