Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
যেখানে সংকট সেখানেই বাবলু
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় অপূর্বা

বিউটি

রোদ ঘামেও সুন্দর সাজ

ভাবনা রহমান
agamir somoy
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭
রোদ ঘামেও সুন্দর সাজ

মডেল: মৌ ইসলাম মীম; সাজ: অরা বিউটি লাউঞ্জ; ছবি: সাজ্জাদ হোসেন

ভাদ্রের গরমে সাজের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ঘাম আর অতিরিক্ত তেল। একটু অসতর্ক হলেই ফাউন্ডেশন গলে যায়, আইলাইনার ছড়িয়ে পড়ে, লিপস্টিক হারায় রঙ। আর্দ্র আবহাওয়াতেও দীর্ঘস্থায়ী রাখার কৌশল জানাচ্ছেন ভাবনা রহমান

মেকআপের স্থায়িত্ব অনেকটাই নির্ভর করে এর আগের প্রস্তুতির ওপর। প্রথমে মৃদু ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করে নিন। এরপর হালকা ময়েশ্চারাইজার ব্যবহার করুন। তৈলাক্ত ত্বক হলে খুব ভারী বা অতিরিক্ত তেলযুক্ত ক্রিমের বদলে হালকা, দ্রুত শোষিত হয় এমন ময়েশ্চারাইজার ভালো। দিনের সাজ হলে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করতে হবে। এমনটাই জানালেন রূপবিশেষজ্ঞ শোভন সাহা।

প্রাইমার প্রয়োজনমতো

গরমে প্রাইমার বেশ কাজে দেয়, তবে পুরো মুখে মোটা করে প্রয়োগের দরকার নেই। নাক, কপাল ও থুতনির মতো জায়গায় যেখানে দ্রুত তেল জমে, সেখানে তেল নিয়ন্ত্রণে সহায়ক এমন প্রাইমার ব্যবহার করা যায়। এতে ফাউন্ডেশন সহজেই গলে যাওয়ার প্রবণতা থেকে রক্ষা পাবে।

কম বেসই সুন্দর

গরমে ভারী ফাউন্ডেশন ত্বকে অস্বস্তি তৈরি করে, এমনকি ঘামের সঙ্গে দ্রুত গলেও যেতে পারে। তাই পাতলা বেস বেছে নিন। প্রয়োজন অনুযায়ী হালকা ফাউন্ডেশন, স্কিন টিন্ট ব্যবহার করা যায়। যেখানে বাড়তি কভারেজ দরকার, শুধু সেখানেই কনসিলার দিন। একসঙ্গে অনেক স্তর না দিয়ে পাতলা স্তরের পণ্য ব্যবহার করলে মেকআপ দেখতে স্বাভাবিক থাকবে এবং ত্বকও ভারী লাগবে না।

পরিমিত পাউডার

মেকআপ সেট করার জন্য অল্প পাউডার ব্যবহার করা যায়। বিশেষ করে টি-জোনে পাউডার তেলতেলে ভাব নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। তবে পুরো মুখে অতিরিক্ত পাউডার দিলে মেকআপ কেকি দেখাতে পারে। যেখানে প্রয়োজন, শুধু সেখানেই পাউডার ব্যবহার করুন।

চোখের সাজে সাবধান

গরমে ঘাম ও আর্দ্রতার কারণে চোখের মেকআপ গলে দ্রুত ছড়িয়ে পড়তে পারে। তাই ওয়াটারপ্রুফ বা ওয়াটার রেজিস্ট্যান্ট মাসকারা ও আইলাইনার বেছে নেওয়া ভালো। আইশ্যাডোর আগে চোখের পাতা পরিষ্কার ও শুকনো রাখুন। চোখের পাতায় অতিরিক্ত ক্রিম বা তেলযুক্ত পণ্য ব্যবহার করলে মেকআপ দ্রুত গলে যেতে পারে।

ব্লাশের কৌশল

গরমে ক্রিম ব্লাশের ওপর হালকা পাউডার ব্লাশ ব্যবহার করলে রঙ তুলনামূলক দীর্ঘস্থায়ী হতে পারে। তবে স্তর বেশি করে ফেলবেন না। হালকা হাতে রঙ তৈরি করাই গরমের মেকআপে বেশি স্বাভাবিক দেখায়।

ঠোঁটে রঙ থাক ঠিকঠাক

লিপস্টিক ব্যবহারের আগে ঠেঁাট মসৃণ করে নিন। প্রয়োজনে লিপবাম ব্যবহার করে কিছুক্ষণ পর অতিরিক্ত অংশ টিস্যু দিয়ে মুছে নিন। এরপর লিপলাইনার দিয়ে ঠেঁাটের আকার এঁকে লিপস্টিক লাগালে দীর্ঘসময় টিকে থাকে।

ঘাম মুছবেন কীভাবে

মুখে ঘাম এলে সবচেয়ে বড় ভুল হলো টিস্যু দিয়ে ঘষে ঘষে মুছে ফেলা। এতে মেকআপ উঠে যেতে পারে। বরং ব্লটিং পেপার বা নরম টিস্যু ত্বকের ওপর আলতো করে চেপে ধরুন। তেল ও ঘাম শুষে নেওয়ার পর প্রয়োজন হলে অল্প পাউডার দিয়ে শুধু নির্দিষ্ট জায়গাগুলো ঠিক করে নিন।

সেটিং স্প্রে শেষ ধাপ

সব মেকআপ শেষ করার পর সেটিং স্প্রে ব্যবহার করুন। এটি মেকআপের বিভিন্ন স্তরকে একসঙ্গে বসাতে এবং দীর্ঘক্ষণ ধরে রাখতে সহায়তা করে। তবে অতিরিক্ত স্প্রে করার প্রয়োজন নেই, পণ্যের নির্দেশনা মেনে ব্যবহার করুন।

ব্যাগে থাক টাচআপ কিট

প্রতিদিন ব্যাগে রাখতে পারেন কমপ্যাক্ট পাউডার, লিপস্টিক, ব্লটিং পেপার, কাজল ও ছোট আয়না। এতে ঘাম বা তেলের কারণে সাজ সামান্য নষ্ট হলে দ্রুত ঠিক করে নেওয়া যাবে।

সাজের আগে আবহাওয়া

বাইরে দীর্ঘ সময় থাকতে হলে মেকআপের ধরনও বদলানো উচিত। দিনের গরমে হালকা ও দীর্ঘস্থায়ী পণ্য বেছে নিন। আর ঘরে বা শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশে দীর্ঘ সময় থাকলে অতিরিক্ত ম্যাট মেকআপের বদলে ত্বকের স্বাভাবিক আর্দ্রতা বজায় রাখে এমন বেস বেশি স্বস্তিকর।

 

অপর্বা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement
    শাস্তি মাফ হচ্ছে এনবিআরের ২৪ কর্মকর্তার

    শাস্তি মাফ হচ্ছে এনবিআরের ২৪ কর্মকর্তার

    ৩১ আগস্ট ২০২৬, ০৮:১১

    কানাডায় অভিবাসনে কড়াকড়ি, দুশ্চিন্তায় বাংলাদেশি আশ্রয়প্রার্থীরা

    কানাডায় অভিবাসনে কড়াকড়ি, দুশ্চিন্তায় বাংলাদেশি আশ্রয়প্রার্থীরা

    ৩১ আগস্ট ২০২৬, ১১:১৭

    বাকিতে খাদ্য কিনছে ৬৭ শতাংশ কৃষি পরিবার

    বাকিতে খাদ্য কিনছে ৬৭ শতাংশ কৃষি পরিবার

    ৩১ আগস্ট ২০২৬, ১০:৪২

    কোনো শিক্ষার্থী ক্লাসে না এলে খোঁজ নিতেন সেই শিক্ষিকা

    কোনো শিক্ষার্থী ক্লাসে না এলে খোঁজ নিতেন সেই শিক্ষিকা

    ৩১ আগস্ট ২০২৬, ০৯:১০

    চট্টগ্রামের প্রতি ফোঁটা পানিতে ৭০০ ব্যাকটেরিয়া

    চট্টগ্রামের প্রতি ফোঁটা পানিতে ৭০০ ব্যাকটেরিয়া

    ৩১ আগস্ট ২০২৬, ১০:০০

    র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

    র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

    ৩১ আগস্ট ২০২৬, ১০:৫৮

    সোনিয়ার স্মৃতিকথায় কি প্রকাশ্য হবে গান্ধী পরিবারের অন্দরের খবর

    সোনিয়ার স্মৃতিকথায় কি প্রকাশ্য হবে গান্ধী পরিবারের অন্দরের খবর

    ৩১ আগস্ট ২০২৬, ১২:৪৮

    সাগর-রুনি হত্যায় মিলেছে সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্পৃক্ততা

    সাগর-রুনি হত্যায় মিলেছে সাংস্কৃতিক ব্যক্তিত্বের সম্পৃক্ততা

    ৩১ আগস্ট ২০২৬, ০৮:০৬

    ইরান-যুক্তরাষ্ট্র ফের পাল্টাপাল্টি হামলা

    ইরান-যুক্তরাষ্ট্র ফের পাল্টাপাল্টি হামলা

    ৩১ আগস্ট ২০২৬, ০৯:৪১

    পাল্টাপাল্টি হামলার মধ্যে ইরান বলল যুদ্ধ চায় না, তেলের দাম বেড়েছে

    পাল্টাপাল্টি হামলার মধ্যে ইরান বলল যুদ্ধ চায় না, তেলের দাম বেড়েছে

    ৩১ আগস্ট ২০২৬, ১০:৪১

    ভালো কোম্পানি আসছে, আস্থা রাখুন

    ভালো কোম্পানি আসছে, আস্থা রাখুন

    ৩১ আগস্ট ২০২৬, ১৮:২৫

    কোন গ্রেডে কত বেতন হচ্ছে

    কোন গ্রেডে কত বেতন হচ্ছে

    ৩১ আগস্ট ২০২৬, ১৮:২৬

    নতুন বেতন কাঠামো অনুমোদন, বাস্তবায়ন দুই অর্থবছরে

    নতুন বেতন কাঠামো অনুমোদন, বাস্তবায়ন দুই অর্থবছরে

    ৩১ আগস্ট ২০২৬, ১৮:৫১

    মক্কা জোটে নতুন দেশ যুক্ত করার প্রস্তুতি, প্রথম বৈঠকে কী সিদ্ধান্ত হলো

    মক্কা জোটে নতুন দেশ যুক্ত করার প্রস্তুতি, প্রথম বৈঠকে কী সিদ্ধান্ত হলো

    ৩১ আগস্ট ২০২৬, ২১:০৩

    আমার শরীর, পোশাক নিয়ে মন্তব্য করা ভক্তের দরকার নেই: উর্বী

    আমার শরীর, পোশাক নিয়ে মন্তব্য করা ভক্তের দরকার নেই: উর্বী

    ৩১ আগস্ট ২০২৬, ১৯:০৮

    advertiseadvertise