Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় অপূর্বা

যত্ন আত্তি

বর্ষা শেষে পোশাকের যত্ন

রেজাউল আহমেদ
agamir somoy
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ০১:৩৪
বর্ষা শেষে পোশাকের যত্ন

ছবি: আগামীর সময়

ঋতুবদলের এ সময়ে বর্ষাদিনের জামা-কাপড় ও অন্যান্য অনুষঙ্গ আলমারিতে তুলে রাখার আগে নিতে হবে বিশেষ যত্ন। তবেই পরের বছর ব্যবহার করার উপযোগী থাকবে। লিখেছেন রেজাউল আহমেদ

বর্ষা বিদায় নিলেই আলমারি গোছানোর পালা। ভেজা দিনগুলোর পোশাক এক পাশে তুলে রেখে শরৎ কিংবা সময়োপযোগী পোশাক বের করে নিলেই কাজ শেষ নয়। রেইনকোট, ছাতা, ওয়াটারপ্রুফ ব্যাগ, রাবারের জুতা থেকে শুরু করে সিল্কের শাড়ি— প্রতিটি জিনিসেরই চাই আলাদা যত্ন। ভুলভাবে তুলে রাখলে পরের মৌসুমে বের করে দেখা যেতে পারে ছত্রাক, স্যাঁতসেঁতে গন্ধ, চামড়ায় ফাটল কিংবা কাপড়ে স্থায়ী দাগ।

রেইনকোট ও রেইনগিয়ার: বর্ষার শেষ বৃষ্টির পরই রেইনকোট ভাঁজ করে আলমারিতে তুলে রাখবেন না। পরিষ্কার পানিতে ধুয়ে নরম কাপড় দিয়ে মুছে পুরোপুরি শুকিয়ে নিন। রোদে দীর্ঘসময় না রেখে ছায়ায় বাতাস চলাচল করে, এমন জায়গায় শুকানো ভালো। এরপর খুব শক্ত করে ভাঁজ না করে ঢিলেঢালা অবস্থায় রাখুন। দীর্ঘদিন সংরক্ষণের ক্ষেত্রে কাপড়ের ব্যাগ ব্যবহার করতে পারেন।

ছাতা: ছাতা বন্ধ করার আগে অবশ্যই পুরোপুরি শুকিয়ে নিন। ভেজা অবস্থায় ভাঁজ করে রাখলে কাপড়ে ছত্রাকের দাগ ও দুর্গন্ধ হতে পারে। ছাতার ধাতব অংশে মরিচা ধরেছে কি না, খেয়াল রাখুন। পরিষ্কার করে শুকিয়ে তারপর কভারসহ শুকনো জায়গায় রাখাই ভালো।

রাবার ও ওয়াটারপ্রুফ জুতা: কাদা বা রাস্তার ময়লা লেগে থাকলে আগে পরিষ্কার করে নিন। জুতার ভেতরটিও শুকিয়ে নেওয়া দরকার। সরাসরি তীব্র রোদে দীর্ঘসময় শুকালে কিছু রাবার বা সিনথেটিক উপাদান শক্ত হয়ে যেতে পারে; তাই ছায়ায় বাতাস চলাচল করে এমন জায়গায় শুকানো উচিত। এরপর জুতার ভেতরে কাগজ ভরে আকৃতি ঠিক রেখে শুকনো জায়গায় রাখুন।

ওয়াটারপ্রুফ ব্যাগ: বর্ষায় ব্যবহৃত ব্যাগের ভেতর ও বাইরের ময়লা পরিষ্কার করে নিন। জিপার ও সেলাইয়ের জায়গাগুলো ভালোভাবে মুছে শুকিয়ে নেওয়া দরকার। ব্যাগের ভেতরে কোনো আর্দ্রতা আছে কি না, দেখে সংরক্ষণ করুন। ব্যাগের ভেতরে খুব ভারী কিছু দীর্ঘদিন ভরে রাখবেন না, এতে আকৃতি নষ্ট হতে পারে।

শাড়ি: সিল্ক, জামদানি ও বেনারসি— এ ধরনের শাড়ি দীর্ঘদিন সংরক্ষণের আগে পরিষ্কার ও সম্পূর্ণ শুকনো থাকা জরুরি। নরম সুতির কাপড়ে মুড়ে রাখতে পারেন। ভারী শাড়ি দীর্ঘদিন একই ভাঁজে না রেখে কয়েক মাস পর ভাঁজ পরিবর্তন করা দরকার। সরাসরি প্লাস্টিকের ব্যাগে আটকে না রাখাই নিরাপদ।

কটন ও লিনেন: কটন ও লিনেনের পোশাক ভালোভাবে ধুয়ে সম্পূর্ণ শুকিয়ে ভাঁজ করে রাখুন। দীর্ঘদিন সংরক্ষণের সময় খুব বেশি গাদাগাদি করে রাখবেন না। এতে বাতাস চলাচল ব্যাহত এবং কাপড়ে স্যাঁতসেঁতে গন্ধ হতে পারে।

আলমারির প্রস্তুতি: কাপড় তুলে রাখার আগে আলমারি খালি করে ধুলো পরিষ্কার করুন। দরজা কিছুক্ষণ খোলা রেখে ভেতরটা ভালোভাবে শুকিয়ে নিন। কাপড় খুব গাদাগাদি করে রাখবেন না। আর্দ্রতা শোষণের জন্য উপযুক্ত ময়েশ্চার অ্যাবজর্বার ব্যবহার করা যেতে পারে। ন্যাপথলিন ব্যবহার করলে প্যাকেটের নির্দেশনা মেনে চলুন এবং শিশুদের নাগালের বাইরে রাখুন।

মডেল: ইকরা

ছবি: সামিয়া পারভীন

 

ঋতুবদলবর্ষাপোশাকযত্নযত্নআত্তি
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে