বর্ষাকাল শেষ হলে
আয়নায় তাকিয়ে মনে হতে পারে, চুলের স্বাভাবিক সৌন্দর্য নষ্ট হয়ে গেছে। ঋতুবদলের সঙ্গে
তাই দরকার চুলের গোড়া থেকে ডগা পর্যন্ত রিসেট করে নেওয়া। কীভাবে? জানাচ্ছেন প্রিয়াঞ্জলি
রুহি
‘হেয়ার রিসেটের
কার্যক্রম শুরু হওয়া উচিত সমস্যা চিহ্নিত করে’— বললেন অরা বিউটি লাউঞ্জের স্বত্বাধিকারী
ও রূপবিষেজ্ঞ নিশাত আদনান তারিক। তার মতে, মাথার ত্বক যদি দ্রুত তেলতেলে হয়ে যায়, কিন্তু
চুলের ডগা রুক্ষ থাকে, তাহলে স্ক্যাল্প ও চুলকে একই রুটিনে যত্ন করলে সারবে না। আবার
মাথায় চুলকানি, অতিরিক্ত খুশকি, লালচে ভাব...