Agamir Somoy E-Paper
বুধবার, ১ জুলাই, ২০২৬
আগামীর সময়
মানুষ কিংবা প্রাণী সবার পাশেই মামুন
বুধবার, ১ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফ্যাক্টচেক

আইনমন্ত্রী কি বলেছিলেন ‘দিনশেষে জামায়াত-বিএনপি দুই পিতার এক পুত্র’?

agamir somoy
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ১৭:০৭
আইনমন্ত্রী কি বলেছিলেন ‘দিনশেষে জামায়াত-বিএনপি দুই পিতার এক পুত্র’?

ছবি: আগামীর সময়

একটি ফটোকার্ডের মাধ্যমে ছড়ানো বক্তব্য এখন সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রে। এবার আইনমন্ত্রী মো. আসাদুজ্জামানের নামে প্রচার করা হচ্ছে— ‘রাজনৈতিক ও আদর্শিক বিরোধিতা থাকবেই, কিন্তু দিনশেষে জামায়াত-বিএনপি দুই পিতার এক পুত্র।’ দাবি করা হচ্ছে, এটি নাকি তার সাম্প্রতিক বক্তব্যের অংশ। দাবিটি ছড়িয়ে দিতে ব্যবহার করা হয়েছে সংবাদ ফটোকার্ডের আদল।

তবে অনুসন্ধানে দেখা গেছে, এই দাবির কোনো বাস্তব ভিত্তি নেই।

ভাইরাল হওয়া ফটোকার্ডটিতে কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে আইনমন্ত্রীর বক্তব্য দেওয়ার সময়ের ছবি ব্যবহার করা হয়েছে। ছবির ওপর কালবেলা পত্রিকার লোগো যুক্ত করা হয়েছে এবং নিচে ২৫ এপ্রিল, ২০২৬ তারিখ দিয়ে বক্তব্যটি উপস্থাপন করা হয়েছে। ফেসবুকে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকের নামে পরিচালিত একটি গ্রুপে এটি প্রথম ছড়ানো হয়, যা পরে বিভিন্ন পেজে ছড়িয়ে পড়ে।

তথ্য যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট কি-ওয়ার্ড ব্যবহার করে দেশের নির্ভরযোগ্য গণমাধ্যমগুলোতে খোঁজ নেওয়া হলে এমন কোনো বক্তব্যের সত্যতা মেলেনি। বরং রিভার্স ইমেজ সার্চে দেখা যায়, ব্যবহৃত ছবিটি ‘দোষারোপের রাজনীতি থেকে বের হতে চাই’ শিরোনামে প্রকাশিত একটি সংবাদের অংশ। সেই অনুষ্ঠানের ভিডিও বক্তব্য পর্যালোচনায়ও আলোচিত মন্তব্যের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি।

যাচাইয়ে আরও দেখা যায়, ভাইরাল বক্তব্যের প্রথম অংশটি আংশিকভাবে মূল বক্তব্যের সঙ্গে মিল থাকলেও পরের অংশটি সম্পূর্ণ ভিন্ন এবং তা সম্পাদনার মাধ্যমে যুক্ত করা হয়েছে। প্রকৃত বক্তব্য ছিল— ‘রাজনৈতিক ও আদর্শিক বিরোধিতা থাকবেই, উন্নয়নের ঐক্যকে ধারণ করেই এগিয়ে যাব।’


এ ছাড়া কালবেলার অফিসিয়াল ফেসবুক পেজে খুঁজে পাওয়া একটি আসল ফটোকার্ডে ‘দোষারোপের রাজনীতি থেকে বের হওয়ার আহ্বান আইনমন্ত্রীর’ শিরোনাম দেখা যায়। সেখানে ‘রাজনৈতিক ও আদর্শিক বিরোধিতা থাকবেই’ অংশটি থাকলেও ভাইরাল দাবির বাকি অংশটি সম্পূর্ণ ভিন্ন— যা পরে সম্পাদনার মাধ্যমে যুক্ত করা হয়েছে।

সবমিলিয়ে নিশ্চিত হওয়া যায়, আইনমন্ত্রীর নামে ছড়িয়ে পড়া আলোচিত বক্তব্যটি সত্য নয়। মূল ফটোকার্ডকে বিকৃত এবং ভুয়া বার্তা যুক্ত করেই এটি তৈরি ও প্রচার করা হয়েছে।

আদর্শিক বিরোধিতারাজনৈতিকজামায়াতবিএনপিআইনমন্ত্রী
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ৩০ জুন ২০২৬
    রাত ১১:০০ টা
    আইভরি কোস্ট
    ১
    নরওয়ে
    ২
    ০১ জুলাই ২০২৬
    রাত ৩:০০ টা
    ফ্রান্স
    ০
    সুইডেন
    ০
    ০১ জুলাই ২০২৬
    সকাল ৭:০০ টা
    মেক্সিকো
    ০
    ইকুয়েডর
    ০
    ০১ জুলাই ২০২৬
    রাত ১০:০০ টা
    ইংল্যান্ড
    ০
    কঙ্গো
    ০
    ০২ জুলাই ২০২৬
    রাত ২:০০ টা
    বেলজিয়াম
    ০
    সেনেগাল
    ০
    ০২ জুলাই ২০২৬
    সকাল ৬:০০ টা
    যুক্তরাষ্ট্র
    ০
    বসনিয়া-হার্জেগোভিনা
    ০
    advertisement
    advertisement
    ১০ বছরেও বিচার আটকে আপিলে

    ১০ বছরেও বিচার আটকে আপিলে

    ০১ জুলাই ২০২৬, ০০:০৩

    থেমে গেছে ধ্বংসস্তূপের আর্তনাদ, ক্ষীণ হচ্ছে আশার আলো

    থেমে গেছে ধ্বংসস্তূপের আর্তনাদ, ক্ষীণ হচ্ছে আশার আলো

    ০১ জুলাই ২০২৬, ০১:১৩

    প্রি-ডায়াবেটিস: সচেতন হলেই প্রতিরোধ সম্ভব

    প্রি-ডায়াবেটিস: সচেতন হলেই প্রতিরোধ সম্ভব

    ০১ জুলাই ২০২৬, ০১:০৮

    রান্নাঘরের সুপারফুড

    রান্নাঘরের সুপারফুড

    ০১ জুলাই ২০২৬, ০১:০১

    সুযোগ শঙ্কা  দুই-ই

    সুযোগ শঙ্কা দুই-ই

    ০১ জুলাই ২০২৬, ০০:৫৮

    মানুষ কিংবা প্রাণী সবার পাশেই মামুন

    মানুষ কিংবা প্রাণী সবার পাশেই মামুন

    ০১ জুলাই ২০২৬, ০০:১৪

    ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ের লাভ-ঝুঁকি

    ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ের লাভ-ঝুঁকি

    ০১ জুলাই ২০২৬, ০১:১২

    ডিহাইড্রেশনের লক্ষণ

    ডিহাইড্রেশনের লক্ষণ

    ০১ জুলাই ২০২৬, ০১:০৫

    নতুন অর্থবছরের যাত্রা শুরু

    নতুন অর্থবছরের যাত্রা শুরু

    ০১ জুলাই ২০২৬, ০০:৫৫

    মেটালিকার ২০ হাজার পাউন্ড অনুদান

    মেটালিকার ২০ হাজার পাউন্ড অনুদান

    ০১ জুলাই ২০২৬, ০০:২১

    বাস্তবায়ন সক্ষমতার ওপর নির্ভর করছে সুফল

    বাস্তবায়ন সক্ষমতার ওপর নির্ভর করছে সুফল

    ০১ জুলাই ২০২৬, ০০:৫১

    গিনেস রেকর্ডসে  শাকিরার ‘দাই দাই’

    গিনেস রেকর্ডসে শাকিরার ‘দাই দাই’

    ০১ জুলাই ২০২৬, ০০:২৬

    এডিপি বাস্তবায়নে ১৬২ বাধা

    এডিপি বাস্তবায়নে ১৬২ বাধা

    ০১ জুলাই ২০২৬, ০০:৪৯

    এআইয়ের গডফাদার জেফরি হিন্টন

    এআইয়ের গডফাদার জেফরি হিন্টন

    ০১ জুলাই ২০২৬, ০১:৩১

    পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু

    পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু

    ০১ জুলাই ২০২৬, ০০:৪৪

    advertiseadvertise