Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফ্যাক্টচেক

গলায় ফিলিস্তিনের পতাকা জড়িয়ে নেতানিয়াহুকে এড়িয়ে গেলেন মেলোনি— ভিডিওর সত্যতা কী?

ফ্যাক্টচেক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০২ মে ২০২৬, ২০:১২
গলায় ফিলিস্তিনের পতাকা জড়িয়ে নেতানিয়াহুকে এড়িয়ে গেলেন মেলোনি— ভিডিওর সত্যতা কী?

ছবি: আগামীর সময়

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সম্প্রতি একটি ভিডিও ও কয়েকটি ছবি ছড়িয়ে পড়ে, যেখানে দাবি করা হয়— ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ফিলিস্তিনের পতাকা গলায় জড়িয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে হাত মেলাতে অস্বীকৃতি জানিয়েছেন। ভিডিওতে দেখা যায়, জাতিসংঘের সাধারণ অধিবেশন সদৃশ একটি পরিবেশে মেলোনি দাঁড়িয়ে আছেন এবং নেতানিয়াহু হাত বাড়ালেও তিনি তা এড়িয়ে স্থান ত্যাগ করেন। একই দৃশ্যের স্থিরচিত্রও একই দাবিতে ব্যাপকভাবে শেয়ার করা হয়।

তবে বিষয়টি নিয়ে ফ্যাক্টচেক করলে দেখা যায়, ভিডিও ও ছবিগুলোর কোনো বাস্তব ভিত্তি নেই; এগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি। কনটেন্টগুলো পর্যবেক্ষণে একাধিক অসঙ্গতি চোখে পড়ে। মেলোনির গলায় থাকা পতাকার একটি অংশ ফিলিস্তিনের পতাকার সঙ্গে মিল থাকলেও বাকি অংশ সুদানের পতাকার মতো দেখা যায়। পতাকায় থাকা আরবি লেখারও কোনো অর্থপূর্ণ ব্যাখ্যা পাওয়া যায় না। এ ছাড়া একটি ছবিতে তার হাতের অংশ বিকৃত দেখা যায়, যা এআই-নির্মিত কনটেন্টের সাধারণ লক্ষণ।

ডিপফেক শনাক্তকারী টুল ‘ডিপওয়ার’ ভিডিওটিকে সন্দেহজনক হিসেবে চিহ্নিত করেছে। ‘ডিপফেক-ও-মিটার’ জানিয়েছে, ভিডিওটি এআই দিয়ে তৈরি হওয়ার আশঙ্কা শতভাগ। আরও কয়েকটি কনটেন্ট যাচাইকরণ টুল থেকেও একই ধরনের ফল পাওয়া গেছে।



অন্যদিকে, সর্বশেষ জাতিসংঘের সাধারণ অধিবেশন অনুষ্ঠিত হয় গত বছরের সেপ্টেম্বরে। ওই অধিবেশন বা এর পর মেলোনির এমন কোনো আচরণ ফিলিস্তিনের পতাকা জড়ানো বা নেতানিয়াহুর সঙ্গে হাত না মেলানো নিয়ে নির্ভরযোগ্য কোনো গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়নি। এরই মধ্যে পাকিস্তান ও ভারত ভিত্তিক একাধিক গণমাধ্যমও ভিডিওটি ভুয়া হিসেবে শনাক্ত করে প্রতিবেদন প্রকাশ করেছে।

সবদিক বিবেচনায় নিশ্চিত হওয়া যায়, নেতানিয়াহুর সঙ্গে মেলোনির হাত না মেলানোর যে দৃশ্যটি ছড়িয়ে পড়েছে, তা বাস্তব কোনো ঘটনা নয়; বরং এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি বিভ্রান্তিকর কনটেন্ট।

জর্জিয়া মেলোনিফিলিস্তিন পতাকানেতানিয়াহু
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন: