Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
আগামীর সময়
অসহায়ের ভরসা খান এ রউফ
বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় ফ্যাক্টচেক

নোয়াখালীর মাদ্রাসার রান্নাঘর থেকে অস্ত্র উদ্ধারের দাবিটি কি সত্যি

তানজিলা আফসানা
agamir somoy
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ১৬:৩৭
নোয়াখালীর মাদ্রাসার রান্নাঘর থেকে অস্ত্র উদ্ধারের দাবিটি কি সত্যি

ছবি: আগামীর সময়

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে দাবি করা হচ্ছে— ‘নোয়াখালীর চেয়ারম্যানঘাট এলাকার আলিম মাদ্রাসার রান্নাঘর থেকে বিপুল পরিমাণ অস্ত্রসহ প্রধান শিক্ষক আটক’। আবার একই ভিডিও ভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় ক্যাপশন যুক্ত করে প্রচার করা হচ্ছে, যেখানে বলা হচ্ছে— ‘দেখেন সবাই আগস্টের এক তারিখ কওমী মোল্লারা কিসের শক্তিতে অবৈধ ভাবে লাফালাফি করেছে, এদের বিরুদ্ধে সরকারকে অতি দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাচ্ছি’।

তবে তথ্য অনুসন্ধানে দেখা গেছে, প্রচারিত দাবিটি সম্পূর্ণ মিথ্যা ও মনগড়া। নোয়াখালীতে মাদ্রাসা থেকে অস্ত্র বা প্রধান শিক্ষক আটকের এমন কোনো ঘটনা ঘটেনি। প্রকৃতপক্ষে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) প্রযুক্তির সাহায্যে তৈরি একটি সম্পূর্ণ কাল্পনিক ও ভুয়া ভিডিও ছড়িয়ে সোশ্যাল মিডিয়ায় এই অপপ্রচার চালানো হচ্ছে।

সংবাদমাধ্যম ও তথ্যের সত্যতা যাচাই

দাবিটির সত্যতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট বিষয়ভিত্তিক কি-ওয়ার্ড অনুসন্ধানে জানা যায়, নোয়াখালী এলাকায় সম্প্রতি কোনো মাদ্রাসা থেকে বিপুল অস্ত্র উদ্ধার কিংবা কোনো শিক্ষককে আটকের মতো কোনো খবর দেশের মূলধারার গণমাধ্যম কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাপ্তরিক সূত্রে পাওয়া যায়নি।

ভিডিওর দৃশ্যগত অসঙ্গতি ও ডিজিটাল বিশ্লেষণ

প্রচারিত ভিডিওটি গভীরভাবে পর্যবেক্ষণ ও ফরেনসিক বিশ্লেষণ করলে এতে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি কনটেন্টের একাধিক স্পষ্ট ও টেকনিক্যাল অসঙ্গতি ধরা পড়ে। ভিডিওতে টেবিলে রাখা অস্ত্রের মধ্যে বেশ কয়েকটি রাইফেলের নল উভয় পাশেই বর্ধিত ও অস্বাভাবিক অবস্থায় দেখা যায়, যা বাস্তবে অসম্ভব।

এছাড়াও ভিডিওতে একাধিক ব্যক্তিকে ভারতীয় পুলিশের পোশাক পরিহিত অবস্থায় দেখা যায়। এছাড়া সেনাসদস্যদের পোশাকেও অসামঞ্জস্যতা রয়েছে; কিছু সেনাসদস্যকে মাথায় বাংলাদেশ পুলিশের টুপি পরে থাকতে দেখা গেছে।

আরও অনুসন্ধানে দেখা যায়, ভিডিওতে উপস্থিত একাধিক ব্যক্তির মুখাবয়ব ও অবয়ব অস্বাভাবিক এবং বিকৃত। এবং ভিডিওর ১৪তম সেকেন্ডে ব্যাকগ্রাউন্ডের একটি ভবনে ইংরেজি অক্ষরে একটি শব্দ লেখা দেখা গেলেও তা কোনো অর্থ বহন করে না।

কারিগরিভাবে ডিজিটালি নির্মিত বিষয় নিশ্চিত হতে এআই ডিটেকশন টুলসে ভিডিওটি বিশ্লেষণ করা হলে দেখা যায়, ভিডিওটি পুরোপুরি এআই দিয়ে তৈরি। এছাড়া ‘Hive Detect’ টুলসে ভিডিওটির স্ক্রিনশট নিয়ে পরীক্ষা করলে প্রায় ১০০ শতাংশ এআই জেনারেটেড হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

সার্বিক তথ্য-প্রমাণ ও প্রযুক্তিগত বিশ্লেষণ শেষে এটি শতভাগ নিশ্চিত যে, ‘নোয়াখালীর আলিম মাদ্রাসার রান্নাঘর থেকে অস্ত্র উদ্ধার’ সংক্রান্ত দাবিটি সম্পূর্ণ বানোয়াট। এআই প্রযুক্তির সাহায্যে তৈরি একটি কৃত্রিম ও অবাস্তব ভিডিও ব্যবহার করে বিভিন্ন মনগড়া ও বিভ্রান্তিকর ক্যাপশনে সাধারণ মানুষের মধ্যে ভুল বার্তা ছড়ানো হচ্ছে।

নোয়াখালীচেয়ারম্যানঘাটআলিম মাদ্রাসাকওমী মোল্লা
    শেয়ার করুন:
    Advertisement
    অসহায়ের ভরসা খান এ রউফ

    অসহায়ের ভরসা খান এ রউফ

    ১৩ আগস্ট ২০২৬, ০১:৪৯

    পাচারের অর্থে যুক্তরাজ্যে ১৬ বাড়ি!

    পাচারের অর্থে যুক্তরাজ্যে ১৬ বাড়ি!

    ১৩ আগস্ট ২০২৬, ০৫:৫০

    চা বাগান কি মঙ্গলগ্রহে

    চা বাগান কি মঙ্গলগ্রহে

    ১৩ আগস্ট ২০২৬, ০৫:০৬

    অবিশ্বাস্য এক দিন পার করল বাংলাদেশ

    অবিশ্বাস্য এক দিন পার করল বাংলাদেশ

    ১৩ আগস্ট ২০২৬, ০৬:১৩

    জট খুলছে না পাকাচ্ছে

    জট খুলছে না পাকাচ্ছে

    ১৩ আগস্ট ২০২৬, ০৫:৩৪

    সামিটের টার্মিনাল বন্ধ, আরও বাড়ল এলএনজি সংকট

    সামিটের টার্মিনাল বন্ধ, আরও বাড়ল এলএনজি সংকট

    ১৩ আগস্ট ২০২৬, ১৮:৩৯

    কক্সবাজারে বাসচাপায় লেগুনার ৪ আরোহী নিহত

    কক্সবাজারে বাসচাপায় লেগুনার ৪ আরোহী নিহত

    ১৩ আগস্ট ২০২৬, ১৪:২২

    সবকিছুর আগে জাতি নির্মাণ করা জরুরি

    সবকিছুর আগে জাতি নির্মাণ করা জরুরি

    ১৩ আগস্ট ২০২৬, ০১:৪৫

    প্রধানমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড বিজয়ীদের সাক্ষাৎ

    প্রধানমন্ত্রীর সঙ্গে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড বিজয়ীদের সাক্ষাৎ

    ১৩ আগস্ট ২০২৬, ১৬:৩৯

    প্রধানমন্ত্রীর ভারত ও জাপান সফর চূড়ান্ত হয়নি : শামা ওবায়েদ

    প্রধানমন্ত্রীর ভারত ও জাপান সফর চূড়ান্ত হয়নি : শামা ওবায়েদ

    ১৩ আগস্ট ২০২৬, ১৬:৩৮

    ডিয়ার ফিদেল : মাই লাইফ, মাই লাভ, মাই বিট্রেয়াল

    ডিয়ার ফিদেল : মাই লাইফ, মাই লাভ, মাই বিট্রেয়াল

    ১৩ আগস্ট ২০২৬, ১৭:৫৪

    ৩ পদ শূন্য করে ১ পদ পূর্ণ করতে চলেছেন মির্জা ফখরুল

    ৩ পদ শূন্য করে ১ পদ পূর্ণ করতে চলেছেন মির্জা ফখরুল

    ১৩ আগস্ট ২০২৬, ১৯:২৩

    ফ্যামিলি কার্ডের নিয়োগ নিয়ে বিক্ষোভ-ভাঙচুর, ইউএনওকে লাঞ্ছিতের অভিযোগ

    ফ্যামিলি কার্ডের নিয়োগ নিয়ে বিক্ষোভ-ভাঙচুর, ইউএনওকে লাঞ্ছিতের অভিযোগ

    ১৩ আগস্ট ২০২৬, ১৭:৫৯

    দিন গোনা ছাড়া কিছু করার নেই : বিদ্যুৎমন্ত্রী

    দিন গোনা ছাড়া কিছু করার নেই : বিদ্যুৎমন্ত্রী

    ১৩ আগস্ট ২০২৬, ১৭:৩৮

    রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলই বিএনপির প্রার্থী

    রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলই বিএনপির প্রার্থী

    ১৩ আগস্ট ২০২৬, ১২:৫৪

    advertiseadvertise