Agamir Somoy E-Paper
সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন
সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফ্যাক্টচেক

চট্টগ্রামের এক্সপ্রেসওয়ে ও জিইসি মোড় বন্যায় ডোবার ছবিটি এআই

তানজিলা আফসানা
agamir somoy
প্রকাশ: ১১ জুলাই ২০২৬, ২১:১২
চট্টগ্রামের এক্সপ্রেসওয়ে ও জিইসি মোড় বন্যায় ডোবার ছবিটি এআই

ছবি: আগামীর সময়

টানা ভারী বর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে চট্টগ্রাম বিভাগের বিস্তীর্ণ জনপদ এখন বিপর্যস্ত। এই প্রতিবেদন লেখা পর্যন্ত সর্বশেষ তথ্য অনুযায়ী, বন্যা ও পাহাড়ধসে চট্টগ্রাম জেলায় ১২ জন মারা গেছেন এবং পুরো বিভাগে নিহতের সংখ্যা ৪৪ জনে পৌঁছেছে। অগণিত মানুষের ঘরবাড়ি ও স্বপ্ন এখনও পানির নিচে নিমজ্জিত। উপদ্রুত এলাকার এই বাস্তব ও বুকফাটা হাহাকারের মাঝেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হচ্ছে কৃত্রিম এক বিভ্রান্তি। ‘চট্টগ্রাম শহর ও এক্সপ্রেসওয়ে ডুবে গেছে’ দাবি করে আকাশ থেকে তোলা (এরিয়াল ভিউ) কিছু চোখধাঁধানো ছবি এখন ইন্টারনেটে ভাইরাল।

আগামীর সময়ের তথ্য অনুসন্ধানে দেখা গেছে, প্রচারিত ছবিগুলো বাস্তব কোনো ঘটনার নয়; বরং এগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) প্রযুক্তির সহায়তায় সম্পাদনা করা হয়েছে।

আকাশ থেকে ধারণকৃত ছবির দাবি ও অসঙ্গতি

প্রচারিত পোস্টগুলোর মধ্যে, আকাশ থেকে দেখানো (Aerial View) চট্টগ্রাম শহরের দুটি ছবি ব্যাপকভাবে ছড়াতে দেখা গেছে। এর মধ্যে একটি ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে—‘ডুবে গেছে দেশের বাণিজ্যিক শহর চট্টগ্রামের বাঁশখালী।’ এই ধরনের ক্যাপশনে প্রচারিত ছবিটিতে চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে (যা বর্তমানে ‘শহীদ ওয়াসিম আকরাম উড়ালসড়ক’ নামে পরিচিত)-এর শুধুমাত্র জিইসি অংশ দেখা যাচ্ছে। ছবিটিতে এক্সপ্রেসওয়ের কিছু অংশ বাদে বাকি পুরো অংশ বন্যার পানিতে তলিয়ে গেছে এমন দৃশ্য দেখানো হচ্ছে। অন্যদিকে, ছড়িয়ে পড়া দ্বিতীয় আরেকটি ছবিতে দেখা যায়, বন্যার পানিতে আশেপাশের ভবনগুলো ডুবে গেলেও ফ্লাইওভার বা এক্সপ্রেসওয়েটি অক্ষত অবস্থায় আছে।

এআই শনাক্তকরণ টুলসের প্রমাণ

বিষয়টি প্রযুক্তিগতভাবে নিশ্চিত করতে ছবিগুলো একাধিক নির্ভরযোগ্য এআই কনটেন্ট শনাক্তকরণ টুলসে আপলোড করে পরীক্ষা করা হয়। অনুসন্ধানে নিশ্চিত হওয়া গেছে যে, ছবিগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি এবং ডিজিটালি সম্পাদিত।

এর মধ্যে দ্বিতীয় ছবিটি ‘Hive Detect’ (হাইভ ডিটেক্ট)সহ অন্যান্য সাইটেই পরীক্ষা করা হলে এটি ৯৯ দশমিক ৮ শতাংশ প্রায় এআই সম্পাদিত হিসেবে চিহ্নিত হয়েছে। অন্যদিকে প্রথম ছবিটি গুগলের জেমিনি (Gemini)-সহ অন্যান্য নির্ভরযোগ্য এআই কনটেন্ট শনাক্তকরণ টুলসে আপলোড করা হলে, সেটিতেও এটি কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় সম্পাদিত বলে স্পষ্ট প্রমাণ মিলেছে।

সামগ্রিক তথ্য ও প্রযুক্তিগত বিশ্লেষণ শেষে এটি শতভাগ নিশ্চিত যে, টানা ভারী বর্ষণে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বাস্তবিকভাবে ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হলেও, ‘চট্টগ্রাম শহর ও এক্সপ্রেসওয়ে ডুবে গেছে’ দাবিতে প্রচারিত ছবি দুটি সম্পূর্ণ ভুয়া। এক্সপ্রেসওয়ে ও শহর ডুবিয়ে দেওয়ার এই দৃশ্যগুলো এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি ও বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।

বন্যাপাহাড়ধসচট্টগ্রামহাহাকারআকাশশহীদ ওয়াসিম
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আসিফ নজরুলের দুইটা ছাগলই খাওয়া উচিত ছিল : পাটওয়ারী

    আসিফ নজরুলের দুইটা ছাগলই খাওয়া উচিত ছিল : পাটওয়ারী

    আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ

    আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ

    চট্টগ্রামে বসছে পানির আরও ৯৪ এটিএম বুথ

    চট্টগ্রামে বসছে পানির আরও ৯৪ এটিএম বুথ

    চাকরির পরীক্ষা নিয়েও দুই বছরে ফলাফল নেই ৬১০ পদের

    চাকরির পরীক্ষা নিয়েও দুই বছরে ফলাফল নেই ৬১০ পদের

    লিফট রেখে সিঁড়ি বেয়ে কৃষি মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী

    লিফট রেখে সিঁড়ি বেয়ে কৃষি মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী

    জেলনস্কিকে রুশ জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে বললেন ট্রাম্প

    জেলনস্কিকে রুশ জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধ করতে বললেন ট্রাম্প

    শুরুতে রাজস্ব আদায়ে ধাক্কা

    শুরুতে রাজস্ব আদায়ে ধাক্কা

    বিশ্ববাজারে ফের জ্বালানি তেল সংকটের শঙ্কা

    বিশ্ববাজারে ফের জ্বালানি তেল সংকটের শঙ্কা

    বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন

    বন্যপ্রাণী অবমুক্ত করেন অয়ন

    ‘সরকার উৎখাতের গোপন বৈঠক’, যুবলীগের ৮ নেতা রিমান্ডে

    ‘সরকার উৎখাতের গোপন বৈঠক’, যুবলীগের ৮ নেতা রিমান্ডে

    ইরান বারুদে পুড়ছে দুই বন্ধুর কপাল!

    ইরান বারুদে পুড়ছে দুই বন্ধুর কপাল!

    উ. কোরিয়ান ঝড়ের মুখে ঋতুপর্ণারা

    উ. কোরিয়ান ঝড়ের মুখে ঋতুপর্ণারা

    জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, এর আগে হেলিকপ্টারে করে চট্টগ্রামে যান এরশাদ

    জিয়াউর রহমানকে গুলি করেন মতিউর, এর আগে হেলিকপ্টারে করে চট্টগ্রামে যান এরশাদ

    সুতা আমদানিতে বন্ড সুবিধা বাতিলের আদেশ স্থগিতে বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠি

    সুতা আমদানিতে বন্ড সুবিধা বাতিলের আদেশ স্থগিতে বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠি

    মোদির নিরামিষ নৈশভোজে গেলেনই না শি

    মোদির নিরামিষ নৈশভোজে গেলেনই না শি