Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বেলালের ‘মানবতার স্কুল’
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ফ্যাক্টচেক

শান্তা ফারজানার গালে থাপ্পড়ের লাল দাগের ছবিটি সত্য নয়

ফ্যাক্টচেক ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ১৮:২২
শান্তা ফারজানার গালে থাপ্পড়ের লাল দাগের ছবিটি সত্য নয়

ছবি: আগামীর সময়

রাজনৈতিক দল ‘নতুনধারা বাংলাদেশ-এনডিবি’ এর সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানাকে থাপ্পড় ও মারধরের একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এই ঘটনার প্রেক্ষিতে তাঁর গালে স্পষ্ট লাল দাগের দৃশ্য দাবি করে একটি ছবি ফেসবুকে প্রচার করা হচ্ছে।

তবে তথ্য অনুসন্ধানে দেখা গেছে, প্রচারিত ছবিটি বাস্তব কোনো ছবি নয়। প্রকৃতপক্ষে, মে মাসে প্রকাশিত তাঁর পুরোনো একটি ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) প্রযুক্তির সাহায্যে সম্পাদনা করে এই ভুয়া ছবিটি তৈরি করা হয়েছে।

সামাজিক মাধ্যম ও লাইভ ভিডিও বিশ্লেষণ

আলোচিত ছবিটির সত্যতা যাচাইয়ে ‘নতুনধারা বাংলাদেশ’-এর অফিশিয়াল ফেসবুক পেজ এবং শান্তা ফারজানার ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল পর্যবেক্ষণ করা হলেও এমন কোনো ছবির অস্তিত্ব পাওয়া যায়নি।

বরং ঘটনাটি ঘটার পর গতকাল দলটির অফিশিয়াল ফেসবুক পেজে প্রচারিত একটি লাইভ ভিডিওতে শান্তা ফারজানাকে সংবাদ সম্মেলন করতে দেখা যায়। উক্ত সংবাদ সম্মেলনে তিনি পুরো বিষয়টি নিয়ে বক্তব্য দেন। তবে সরাসরি ভিডিওতে তাঁর গালে কোনো প্রকার মারধর বা থাপ্পড়ের লাল দাগ দেখা যায়নি। এমনকি ছড়িয়ে পড়া ছবিতে যে পোশাক পরিহিত দেখা যাচ্ছে, সংবাদ সম্মেলনে তাঁর পোশাকও ভিন্ন ছিল।

আসল ভিডিওর সন্ধান ও কারিগরি বিশ্লেষণ

ছবিটির মূল উৎস অনুসন্ধানে অনলাইন সংবাদমাধ্যম ‘Bahanno News’-এর ফেসবুক পেজে গত ১৭ মে প্রকাশিত শান্তা ফারজানার একটি বক্তব্যের ভিডিও খুঁজে পাওয়া যায়। ওই ভিডিওর সাথে সম্প্রতি ছড়ানো ছবিটির শান্তা ফারজানার পোশাক, পেছনের ব্যাকগ্রাউন্ডসহ আনুষঙ্গিক প্রতিটি দৃশ্যের হুবহু মিল পাওয়া যায়। তবে ১৭ মে-র মূল ভিডিওটিতে তাঁর গালে কোনো লাল দাগ বা আঘাতের চিহ্ন ছিল না।

অনুসন্ধানে স্পষ্ট হয় যে, 'Bahanno News'-এ প্রকাশিত উক্ত পুরোনো ভিডিওর একটি দৃশ্য স্ক্রিনশট হিসেবে নিয়ে এআই-এর সাহায্যে গালে আঘাতের লাল দাগ যুক্ত করা হয়েছে।

ছবিটির ডিজিটাল জালিয়াতি নিশ্চিত হতে গুগলের এআই জেমিনির 'সিন্থআইডি' (SynthID) ওয়াটারমার্ক বিশ্লেষক ব্যবহার করা হয়। জলছাপ বিশ্লেষণে প্রায় ১০০ শতাংশ নিশ্চিত হওয়া গেছে যে, ছবিটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির মাধ্যমে সম্পাদনা করে পরিবর্তন করা হয়েছে। এছাড়া অন্যান্য এআই শনাক্তকরণ টুলসেও এআই সম্পাদনা হওয়ার বিষয়ে নিশ্চিত করেছে।

সার্বিক তথ্য, ভিডিওর সময়রেখা এবং এআই টুলের কারিগরি পরীক্ষা শেষে এটি শতভাগ নিশ্চিত যে, ‘থাপ্পড় খেয়ে শান্তা ফারজানার গালে লাল দাগ’ দাবিতে প্রচারিত ছবিটি সম্পূর্ণ বানোয়াট ও সম্পাদিত। গত মে মাসে ‘Bahanno News’-এ প্রকাশিত একটি ভিন্ন বক্তব্যের ভিডিওর স্ক্রিনশট নিয়ে গুগলের এআই প্রযুক্তির মাধ্যমে সম্পাদিত করে এই ভুয়া ছবি বানিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।

শান্তা ফারজানাকৃত্রিম বুদ্ধিমত্তানতুনধারা বাংলাদেশমারধরথাপ্পড়
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিচারিক কর্মকর্তাকে পদায়ন, অস্বস্তিতে জনপ্রশাসন

    বিচারিক কর্মকর্তাকে পদায়ন, অস্বস্তিতে জনপ্রশাসন

    মালয়েশিয়া যেতে শ্রমিকের ঘাড়ে সেই ৮ লাখের বোঝা

    মালয়েশিয়া যেতে শ্রমিকের ঘাড়ে সেই ৮ লাখের বোঝা

    নিত্যপণ্যেই অস্বস্তি, কাঁচাবাজার নাগালে

    নিত্যপণ্যেই অস্বস্তি, কাঁচাবাজার নাগালে

    ফেনসিডিল মামলায় দম্পতির যাবজ্জীবন

    ফেনসিডিল মামলায় দম্পতির যাবজ্জীবন

    ৮ মাসে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

    ৮ মাসে মাদক-অস্ত্রসহ ৯১৩ কোটি টাকার পণ্য জব্দ, আটক ২৮১

    তোফাজ্জলকে ভাত খাইয়ে পিটিয়ে হত্যার দুই বছরেও শুরু হয়নি বিচার

    তোফাজ্জলকে ভাত খাইয়ে পিটিয়ে হত্যার দুই বছরেও শুরু হয়নি বিচার

    লোডশেডিং কমাতে বাধা লোডশেডিংই!

    লোডশেডিং কমাতে বাধা লোডশেডিংই!

    মাদ্রাসার দরজায় রাষ্ট্রের দায়িত্ব শেষ হয় না

    মাদ্রাসার দরজায় রাষ্ট্রের দায়িত্ব শেষ হয় না

    প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ইসলামি নীতি

    প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ইসলামি নীতি

    ফিরল ‘না’ ভোট, বন্ধ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতার পথ

    ফিরল ‘না’ ভোট, বন্ধ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতার পথ

    তেজগাঁও মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩

    তেজগাঁও মসজিদে ‘গোপন বৈঠক’, জঙ্গি সন্দেহে আটক ২৩

    ভিডিও ভাইরালের পর ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ!

    ভিডিও ভাইরালের পর ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পাভেল বাদ!

    নিরাপত্তাহীন শিশুস্বাস্থ্য

    নিরাপত্তাহীন শিশুস্বাস্থ্য

    হামে আরও ২ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৯৭

    হামে আরও ২ শিশুর মৃত্যু, আক্রান্ত ১২৯৭

    জামায়াত ব্যারিস্টার রাজ্জাকের কথা শুনলে সমাধান হতো অনেক প্রশ্নের : আইনমন্ত্রী

    জামায়াত ব্যারিস্টার রাজ্জাকের কথা শুনলে সমাধান হতো অনেক প্রশ্নের : আইনমন্ত্রী