Agamir Somoy E-Paper
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সুমির উদ্যোগে ১৯২ নারীর ভাগ্যবদল
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিশ্ব চলচ্চিত্র

জাহ্নবী বিতর্কের মাঝেই ভাইরাল রাশি খান্নার মন্তব্য

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০৯:৪৭
জাহ্নবী বিতর্কের মাঝেই ভাইরাল রাশি খান্নার মন্তব্য

রাশি খান্না

দক্ষিণী সুপারস্টার রাম চরণের সদ্য মুক্তিপ্রাপ্ত অ্যাকশন ধামাকা সিনেমা ‘পেড্ডি’ নিয়ে এই মুহূর্তে পুরো ভারতজুড়ে চলছে তীব্র বিতর্ক। তবে এই বিতর্কের কেন্দ্রবিন্দুতে কোনো ফাইট সিন বা গল্প নেই, বরং কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে ছবির হিরোইন জাহ্নবী কাপুরকে! ছবিতে জাহ্নবীর চরিত্র ‘আচিয়াম্মা’র রূপ ফুটিয়ে তুলতে গিয়ে ডিরেক্টর বুচি বাবু সানা যেভাবে ক্যামেরার লেন্সকে বারবার অভিনেত্রীর কোমর, নাভি আর শরীরের বিভিন্ন অংশে অপ্রয়োজনীয়ভাবে ফোকাস করেছেন, তা দেখে খেপে লাল নেটিজেনরা। সোশ্যাল মিডিয়ায় মেকারদের ওপর ধেয়ে আসছে ‘অশ্লীলতা’ আর ‘নারীর পণ্যায়নের’ তকমা।
ছবি রিলিজের পর ফ্যামিলি অডিয়েন্স ও সাধারণ দর্শকদের থেকে তীব্র নেতিবাচক রিভিউ আসায় শেষমেশ বাধ্য হয়ে হাতজোড় করে ক্ষমা চেয়েছেন ডিরেক্টর বুচি বাবু সানা।

আরও পড়ুন

গ্রিন স্ক্রিন নয়, ‘দ্য ওডিসি’ শুটিংয়ে প্রাণান্ত পরিশ্রম ম্যাট ডেমনের

০৭ জুন ২০২৬

এদিকে ‘পেড্ডি’ সিনেমা ঘিরে যখন সাউথ ইন্ডিয়ান ফিল্ম ইন্ডাস্ট্রিকে ধুয়ে দেওয়া হচ্ছে, ঠিক তখনই নেটদুনিয়ায় হু হু করে ভাইরাল হয়ে পড়েছে দক্ষিণের আরেক জনপ্রিয় গ্ল্যামার গার্ল রাশি খান্নার পুরোনো একটি ইন্টারভিউ। সিনেমায় নারীদের শরীর প্রদর্শন নিয়ে সাউথকে এককভাবে দোষী মানতে নারাজ রাশি। তিনি বলিউডকে একহাত নিয়ে স্পষ্ট ভাষায় বলেছিলেন, ‘সিনেমায় মেয়েদের সস্তা বা শরীরীভাবে উপস্থাপন করাটা কিন্তু শুধু সাউথের একার রোগ নয়! উত্তর ভারতে, অর্থাৎ বলিউডের সিনেমাতেও এটা হরহামেশাই এবং দেদারসে ঘটে। দোষ শুধু সাউথের ঘাড়েই কেন চাপানো হয়?’
রাশি আরও যোগ করেন, পর্দায় কে কতটা খোলামেলা পোশাকে আসবে, সেটা পুরোপুরি সেই অভিনেত্রীর কমফোর্ট জোনের ওপর নির্ভর করে। রাশি বলেছেন, “আমার একটা নিজস্ব লিমিট বা সীমারেখা আছে। যে দৃশ্যে আমাকে সস্তা বা চিপ লাগবে, আমি সেটাকে সরাসরি ‘না’ বলে দিই। তবে কে কী করল, তা নিয়ে আমি বিচার করতে যাই না।”

বলিউডের ‘আইটেম গান’ থেকে শুরু করে কমার্শিয়াল সিনেমার এই চেনা ট্রেন্ড নতুন কিছু নয়। তবে জাহ্নবী কাপুরের এই ঘটনার পর রাশি খান্নার এই মন্তব্য যেন আগুনে ঘি ঢেলেছে। কন্টেন্টের দোহাই দিয়ে কমার্শিয়াল ছবিতে নারীদের এভাবে স্রেফ ‘শো-পিস’ বানিয়ে রাখার মানসিকতা কবে বদলাবে, এখন সেটাই বড় প্রশ্ন।

রাশি খান্নাজাহ্নবী কাপুরপেড্ডিবলিউডদক্ষিণী সিনেমাবিতর্ক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘মাননীয়’ বাদ, অনলাইন হাজিরা: নিজ দপ্তর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর

    ‘মাননীয়’ বাদ, অনলাইন হাজিরা: নিজ দপ্তর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর

    রাজীবের স্বপ্নে ‘গরম’ ধাক্কা

    রাজীবের স্বপ্নে ‘গরম’ ধাক্কা

    আমি মডার্ন গান খুব পছন্দ করি

    আমি মডার্ন গান খুব পছন্দ করি

    ৯৯.৯৯% খেলাপি অস্তিত্ব নেই জামানতের

    ৯৯.৯৯% খেলাপি অস্তিত্ব নেই জামানতের

    ডেঙ্গু নিয়ে কীটতত্ত্ববিদদের শঙ্কাই সত্য হতে চলেছে!

    ডেঙ্গু নিয়ে কীটতত্ত্ববিদদের শঙ্কাই সত্য হতে চলেছে!

    যুক্ত থাকা না থাকার কূটনীতি

    যুক্ত থাকা না থাকার কূটনীতি

    মধ্যবর্তী নির্বাচনের পর ইরান যুদ্ধ শেষ হবে, আশা ট্রাম্পের

    মধ্যবর্তী নির্বাচনের পর ইরান যুদ্ধ শেষ হবে, আশা ট্রাম্পের

    সৌদিতে হুতিদের হামলা বন্ধে ইরানকে সতর্ক করল পাকিস্তান

    সৌদিতে হুতিদের হামলা বন্ধে ইরানকে সতর্ক করল পাকিস্তান

    জন্মদিনে পপি ‘নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া জানিয়েছি’

    জন্মদিনে পপি ‘নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া জানিয়েছি’

    ইরানের হামলায় একাধিক মার্কিন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত

    ইরানের হামলায় একাধিক মার্কিন যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত

    ষড়যন্ত্রকারী কারা

    ষড়যন্ত্রকারী কারা

    ইরানের নিশানায় জর্ডানের আল-আজরাক, ঘাঁটিটি কেন গুরুত্বপূর্ণ?

    ইরানের নিশানায় জর্ডানের আল-আজরাক, ঘাঁটিটি কেন গুরুত্বপূর্ণ?

    পারস্য উপসাগরে প্রতিশোধের ঝড়

    পারস্য উপসাগরে প্রতিশোধের ঝড়

    পড়ার সময় টেবিল ল্যাম্পের অবস্থান কোথায় হবে

    পড়ার সময় টেবিল ল্যাম্পের অবস্থান কোথায় হবে

    বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

    বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত