Agamir Somoy E-Paper
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
আত্মরক্ষায় মেয়েদের কারাতে শেখান মুন্নী
রবিবার, ২২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিনোদন

কায়রো চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ‘সাঁকোটা দুলছে’র বিশেষ সম্মাননা

আফছার হোসাইন, মিশর থেকে
agamir somoy
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১৯:০৬
শেয়ার করুন:
কায়রো চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের ‘সাঁকোটা দুলছে’র বিশেষ সম্মাননা

ছবি: আগামীর সময়

মিসরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত ৪৭তম কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ উৎসবে বিশেষ সম্মাননা অর্জন করেছে বাংলাদেশের তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য ব্লাইন্ড গার্ল অ্যান্ড অ্যান এলিফ্যান্ট’ (The Blind Girl and an Elephant), যার বাংলা নাম ‘সাঁকোটা দুলছে’।

উৎসবের আন্তর্জাতিক সমালোচক সপ্তাহ (ইন্টারন্যাশনাল ক্রিটিকস উইক) প্রতিযোগিতা বিভাগে ছবিটিকে ‘স্পেশাল মেনশন’ সম্মাননা দেওয়া হয়েছে।

গত শুক্রবার উৎসবের সমাপনী অনুষ্ঠানে এ সম্মাননার ঘোষণা দেওয়া হয়। উৎসব কর্তৃপক্ষের ইংরেজি ও আরবি ভাষায় প্রকাশিত আনুষ্ঠানিক ঘোষণায় চলচ্চিত্রটির নাম উল্লেখ করে বিশেষ সম্মাননার বিষয়টি নিশ্চিত করা হয়।

বাংলাদেশের চলচ্চিত্রের এ অর্জনে অভিনন্দন জানিয়েছেন কায়রোতে বাংলাদেশ দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত (চার্জ দ্য অ্যাফেয়ার্স) গৌতম কুমার দে। তিনি এ সাফল্যকে বাংলাদেশের চলচ্চিত্রশিল্পের জন্য আনন্দ ও গর্বের বিষয় হিসেবে উল্লেখ করেছেন। একই সঙ্গে নির্মাতা, প্রযোজক, পরিচালক, তিন নারী অভিনেত্রীসহ চলচ্চিত্রটির সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানিয়েছেন।

মিশরের প্রখ্যাত অভিনেত্রী, গায়িকা ও আরব বিশ্বের সাংস্কৃতিক আইকন মিস ইউসরার সঙ্গে আগামীর সময়ের প্রতিনিধি আফছার হোসাইন। কায়রোর মেক্সিকো দূতাবাস থেকে তোলা।বাংলাদেশ ও জার্মানির যৌথ প্রযোজনায় নির্মিত ৮০ মিনিটের সাদা-কালো চলচ্চিত্রটির কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন ইশতিয়াক আহমেদ জিহাদ। এর প্রযোজক জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক, অভিনেতা ও নির্মাতা মনোজ কুমার প্রামাণিক। বাংলাদেশের মানচিত্র ও জার্মানির মগডোর ফিল্ম যৌথভাবে ছবিটি প্রযোজনা করেছে।

গ্রামীণ বাংলাদেশের তিন নারীর জীবনসংগ্রাম নিয়ে নির্মিত হয়েছে ‘সাঁকোটা দুলছে’। এতে কুসংস্কার, পিতৃতান্ত্রিক সমাজব্যবস্থা, সামাজিক গোঁড়ামি ও নিপীড়নের বিরুদ্ধে নারীর মুক্তির আকাঙ্ক্ষা তুলে ধরা হয়েছে।

ছবির গল্পে দেখা যায়, গ্রামের রক্ষণশীল ও প্রতিকূল পরিবেশ থেকে মুক্তি পেতে তিন তরুণী পালানোর চেষ্টা করে। একপর্যায়ে তাদের মধ্যে একমাত্র দৃষ্টিপ্রতিবন্ধী তরুণী গ্রাম ছেড়ে বেরিয়ে আসতে সক্ষম হয়। এরপর তার জীবনে ঘটে ভিন্ন এক অভিজ্ঞতা। সে মুখোমুখি হয় একটি হাতির। মানবিক অনুভূতি, সামাজিক প্রতিবন্ধকতা ও জীবনের অনিশ্চয়তাকে কেন্দ্র করে নির্মিত চলচ্চিত্রটির ব্যতিক্রমী গল্পবিন্যাস দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছে। এতে অভিনয় করেছেন সানজিদা আক্তার সর্ণা, তাহমিদা রহমান তুহিদা, সুমাইয়া হকসহ আরও অনেকে।

গত ১১ থেকে ২০ নভেম্বর কায়রোর জামালেক এলাকায় অবস্থিত কায়রো অপেরা হাউজে উৎসবের ৪৭তম আসর অনুষ্ঠিত হয়। এবারের আয়োজনে ৬৪টি দেশের ১৪৫টি চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে।

আন্তর্জাতিক সমালোচক সপ্তাহের প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত সাতটি চলচ্চিত্রের মধ্যে জায়গা করে নেয় ‘দ্য ব্লাইন্ড গার্ল অ্যান্ড অ্যান এলিফ্যান্ট’। এ বিভাগে মূলত প্রথম ও দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাতাদের কাজকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

উৎসবের অংশ হিসেবে গত ১৬ নভেম্বর কায়রো অপেরা হাউজের স্মল থিয়েটারে এবং ১৭ নভেম্বর তাহরির সিনেমায় চলচ্চিত্রটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। কায়রো উৎসবের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা (মেনা) অঞ্চলে ছবিটির প্রথম প্রদর্শনী হয়।

এর আগে সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এশিয়ান নিউ ট্যালেন্ট প্রতিযোগিতা বিভাগে ছবিটির বিশ্ব প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। সেখানে সেরা চিত্রগ্রহণের জন্য গোল্ডেন গবলেট পুরস্কার অর্জন করে ‘দ্য ব্লাইন্ড গার্ল অ্যান্ড অ্যান এলিফ্যান্ট’।

ইশতিয়াক আহমেদ জিহাদ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। সম্প্রতি তিনি স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র দিয়েই সাংহাই ও কায়রোর মতো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কার ও বিশেষ সম্মাননা অর্জন তার নির্মাণজীবনের উল্লেখযোগ্য মাইলফলক।

সাংহাই ও কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ধারাবাহিক এ সাফল্য বাংলাদেশের নতুন প্রজন্মের নির্মাতাদের মেধা ও সৃজনশীলতাকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরেছে। একই সঙ্গে বিশ্ব চলচ্চিত্রে বাংলাদেশের পরিচিতি ও অবস্থান আরও সুদৃঢ় করতে এ অর্জন ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

সাঁকোটা দুলছেদ্য ব্লাইন্ড গার্ল অ্যান্ড অ্যান এলিফ্যান্টমিশরবাংলাদেশ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    ডিসেম্বরে গোপালগঞ্জ যাচ্ছে এনসিপির মিছিল!

    ছাত্রলীগ কর্মীদের ককটেল সরবরাহের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

    ছাত্রলীগ কর্মীদের ককটেল সরবরাহের অভিযোগ ঢাবি ছাত্রদল নেতার বিরুদ্ধে

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    বৈশাখীর কার্যালয়ে একদল যুবকের হামলা, ডিএমডি পুলিশ হেফাজতে

    প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

    প্রধানমন্ত্রীর জন্মদিনে কড়াইল বস্তিতে মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

    ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ

    ছাত্রদল নেতার বিরুদ্ধে প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগ

    ‘আমার ছোট্ট কলিজাটাকে আপনার হাতে দিয়ে গেলাম’

    ‘আমার ছোট্ট কলিজাটাকে আপনার হাতে দিয়ে গেলাম’

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    নড়াইলে সাবেক এমপিসহ আ.লীগ নেতাদের বাড়িতে আগুন-লুটপাটের অভিযোগ

    তিন বছর ধরে নির্যাতনের শিকার অভিনেত্রী ফারিণ

    তিন বছর ধরে নির্যাতনের শিকার অভিনেত্রী ফারিণ

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে ৬ জনকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

    ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণে জড়িত সন্দেহে ৬ জনকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

    একই দিনে জন্ম-মৃত্যু সনদ, ইউপি চেয়ারম্যান-সচিবকে শোকজ

    একই দিনে জন্ম-মৃত্যু সনদ, ইউপি চেয়ারম্যান-সচিবকে শোকজ

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

    জাতীয় সংলাপ : কাল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপি

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    সিসিটি পরিচালনায় এমপি সেলিমের ১০ কোটি টাকা কম দরে নাটকীয়তা

    গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মাইকিং

    গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মাইকিং

    ডিসেম্বর থেকে কলকাতা-শিলিগুড়িতে বন্ধ বাংলাদেশের ভিসা আবেদনকেন্দ্র

    ডিসেম্বর থেকে কলকাতা-শিলিগুড়িতে বন্ধ বাংলাদেশের ভিসা আবেদনকেন্দ্র