Agamir Somoy E-Paper
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
৪৮ হাজার শিশুকে বই বিতরণ সোহানের
রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় টেলিভিশন

মায়ের ত্যাগেই আজকের অবস্থান, জানালেন আরশ খান

বিনোদন প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৯ মে ২০২৬, ১২:৫১
মায়ের ত্যাগেই আজকের অবস্থান, জানালেন আরশ খান

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আরশ খান জানিয়েছেন, তার আজকের অবস্থানের পেছনে সবচেয়ে বড় অবদান মায়ের। সম্প্রতি ‘আগামীর সময়’-এর একটি পডকাস্টে নিজের সংগ্রাম, মায়ের ত্যাগ এবং জীবনের কঠিন সময় নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি।

আরশ খানের ভাষ্য, তার মা কখনো তাকে পেছন থেকে ধাক্কা দিয়ে এগিয়ে দেননি। বরং সবসময় তাকে ঘিরে রেখেছেন এবং নিজের কষ্ট সহ্য করে পথ তৈরি করে দিয়েছেন। তিনি উল্লেখ করেছেন, বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ও তার মা শারীরিক অসুস্থতা নিয়েই নিয়মিত কাজ করে গেছেন, যাতে ছেলের পড়াশোনা ও সংগ্রাম থেমে না যায়।

অভিনেতা জানালেন, তিনি ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিষয়ে পড়াশোনা করেছেন। সেই সময় একদিকে পড়াশোনার চাপ, অন্যদিকে ক্যারিয়ার গড়ার লড়াই চলছিল। তার দাবি, মা সবসময় চেষ্টা করেছেন যেন তিনি কোনোভাবে মনোযোগ হারিয়ে না ফেলেন।


আরও পড়ুন

বাড়ি নির্মাণ বন্ধ করে সেই টাকা দিয়ে বাবা আমার গানের অ্যালবাম করেছেন : ঐশী

২৮ মে ২০২৬

মায়ের শারীরিক কষ্টের প্রসঙ্গ টেনে আরশ খান বলেছেন, অনেক আগে থেকেই তার মায়ের পায়ে ব্যথা ছিল। গত দুই বছর ধরে নিয়মিত থেরাপির ব্যবস্থা করেছেন তিনি। তবে তার উপলব্ধি, মায়ের দীর্ঘদিনের সেই শারীরিক ক্ষয় আর ত্যাগের ফলেই আজ তিনি নিজের অবস্থান তৈরি করতে পেরেছেন।


পডকাস্টে সাংগঠনিক সহায়তা নিয়েও হতাশা প্রকাশ করেন এই অভিনেতা। তিনি দাবি করেছেন, মায়ের অসুস্থতার সময়ে অনেক সংগঠন পাশে থাকার আশ্বাস দিলেও বাস্তবে কার্যকর কোনো সহায়তা করেনি। কেউ কেউ শুধু ছবি তুলে চলে গেছেন। তবে ব্যক্তিগতভাবে অনেক মানুষ তাকে সহায়তা করেছেন বলে কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি।

জীবন নিয়ে নিজের দৃষ্টিভঙ্গিও তুলে ধরেন আরশ খান। তিনি জানালেন, তার কখনো বিলাসবহুল জীবনযাপনের স্বপ্ন ছিল না। বরং প্রয়োজনের সময় সামান্য চাহিদাগুলো পূরণ করতে পারাই তার কাছে বড় বিষয়।

শিক্ষাজীবনের স্মৃতিচারণ করে অভিনেতা বললেন, তিনি একদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ড্রামা অ্যান্ড ড্রামাটিকস বিভাগে সুযোগ পেয়েছিলেন, অন্যদিকে তিতুমীর কলেজে ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিংয়েও ভর্তি হওয়ার সুযোগ আসে। সে সময় আর্থিক বাস্তবতার কথা বিবেচনা করেই তুলনামূলক কম খরচের কারণে তিতুমীর কলেজে পড়ার সিদ্ধান্ত নেন তিনি।

আরশ খানপডকাস্টঅভিনেতা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    জায়গাটা আলাদা, কিন্তু তাড়নাটা একই

    ঢাকা ওয়াসা : উন্নতির মহাপরিকল্পনা, ১৪ বছর পেরিয়ে হলো অবনতি

    ঢাকা ওয়াসা : উন্নতির মহাপরিকল্পনা, ১৪ বছর পেরিয়ে হলো অবনতি

    গুরুত্বপূর্ণ তেলপাইপলাইন বন্ধ করল সৌদি, কমান্ডার বহিষ্কার ইরাকের

    গুরুত্বপূর্ণ তেলপাইপলাইন বন্ধ করল সৌদি, কমান্ডার বহিষ্কার ইরাকের

    ব্যর্থ ক্রুইফকে আবারও আনছে বাফুফে!

    ব্যর্থ ক্রুইফকে আবারও আনছে বাফুফে!

    ঘনঘন চোখ লাল হওয়ার জন্য কি অ্যালার্জি দায়ী?

    ঘনঘন চোখ লাল হওয়ার জন্য কি অ্যালার্জি দায়ী?

    বাব আল-মান্দেব হুতিদের কব্জায়, নতুন জটে বিশ্ব জ্বালানি

    বাব আল-মান্দেব হুতিদের কব্জায়, নতুন জটে বিশ্ব জ্বালানি

    জ্যোতিষ ফরিদুর রেজা সাগর

    জ্যোতিষ ফরিদুর রেজা সাগর

    সৌদি-হুতি যুদ্ধে পাকিস্তান কেন দৃশ্যপটে

    সৌদি-হুতি যুদ্ধে পাকিস্তান কেন দৃশ্যপটে

    ৪৮ হাজার শিশুকে বই বিতরণ সোহানের

    ৪৮ হাজার শিশুকে বই বিতরণ সোহানের

    অদ্ভুতুড়ে অনিয়ম চিটাগং ক্লাবে

    অদ্ভুতুড়ে অনিয়ম চিটাগং ক্লাবে

    পিকে হালদারের কুমিরগুলোর এখন কী হবে

    পিকে হালদারের কুমিরগুলোর এখন কী হবে

    ছাত্রশক্তির কেন্দ্র ও ঢাবি শাখার নতুন কমিটি, নেতৃত্বে যারা

    ছাত্রশক্তির কেন্দ্র ও ঢাবি শাখার নতুন কমিটি, নেতৃত্বে যারা

    জেমসের পা ছুঁয়ে সালাম করলেন কলকাতার রূপম ইসলাম

    জেমসের পা ছুঁয়ে সালাম করলেন কলকাতার রূপম ইসলাম

    ওটিটি অভিনেত্রী হিসেবে পরিচিতি চান না শ্রিয়া

    ওটিটি অভিনেত্রী হিসেবে পরিচিতি চান না শ্রিয়া

    ভারতে ব্রিকসের এই সম্মেলন কেন গুরুত্বপূর্ণ, এজেন্ডায় কী

    ভারতে ব্রিকসের এই সম্মেলন কেন গুরুত্বপূর্ণ, এজেন্ডায় কী