Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের উপকারে ছুটে চলেন আলাউদ্দিন
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় টেলিভিশন

‘বনলতা এক্সপ্রেস’ প্রদর্শনী বন্ধ, ক্ষোভ প্রকাশ করলেন পিয়া জান্নাতুল

বিনোদন প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ০১ জুন ২০২৬, ১৭:২৫
‘বনলতা এক্সপ্রেস’ প্রদর্শনী বন্ধ, ক্ষোভ প্রকাশ করলেন পিয়া জান্নাতুল

ব্রাহ্মণবাড়িয়ায় তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার প্রদর্শনী স্থগিত হওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন মডেল, অভিনেত্রী ও আইনজীবী পিয়া জান্নাতুল। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি শিল্প, সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষার প্রশ্ন তুলেছেন।

নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে পিয়া উল্লেখ করেন, তিনি প্রায়ই এমন কথা বলে ফেলেন, যা অনেকেই বলতে চান না। আর এ কারণেই তাকে নানা ধরনের ঝামেলার মুখোমুখি হতে হয়।

এরপর ব্রাহ্মণবাড়িয়ায় ‘বনলতা এক্সপ্রেস’-এর প্রদর্শনী বন্ধ হয়ে যাওয়ার প্রসঙ্গ তুলে তিনি প্রশ্ন রাখেন, যারা বিভিন্ন সময়ে দেশ ও সমাজের নানা ইস্যুতে সরব হয়েছেন, তারা এখন দেশের শিল্প-সংস্কৃতি ও সৃজনশীল অঙ্গন রক্ষায় কতটা ভূমিকা রাখবেন।

পিয়ার ভাষ্য, “ব্রাহ্মণবাড়িয়ায় বনলতা এক্সপ্রেস বন্ধ হয়ে গেল। যারা জুলাইয়ে মাঠে-ঘাটে নেমে দেশ উদ্ধার করতে চলে এসেছিলেন, বিশেষ করে কিছু মিডিয়াকর্মী এবং সেসব মানুষ, যারা সময় ও পরিস্থিতি অনুযায়ী একেকবার একেক পক্ষের অবস্থান নেন, তারা কি এখন এগিয়ে এসে নিজেদের সিনেমা, নিজেদের সংস্কৃতি ও ঐতিহ্যকে রক্ষা করতে পারবেন?”

পোস্টে তিনি উল্লেখ করেন, দেশ উদ্ধারের কথা অনেক শোনা গেছে। এখন দেখার বিষয়, শিল্প, সংস্কৃতি ও সৃজনশীল অঙ্গন রক্ষার ক্ষেত্রে সংশ্লিষ্টরা কতটা কার্যকর ভূমিকা রাখেন। “ধৈর্য নিয়ে দেখছি। সময়ই উত্তর দেবে,” মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন

ঈদ নাটক নিয়ে সমালোচনা-আলোচনা

০১ জুন ২০২৬

পিয়ার এই বক্তব্য সামাজিক মাধ্যমে নতুন আলোচনা তৈরি করেছে। কেউ তার বক্তব্যের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন, আবার কেউ ভিন্নমতও জানিয়েছেন। তবে সাংস্কৃতিক কর্মকাণ্ডের স্বাধীনতা এবং শিল্পচর্চার পরিবেশ নিয়ে চলমান বিতর্কে তার মন্তব্য নতুন মাত্রা যোগ করেছে।

উল্লেখ্য, গত শনিবার ব্রাহ্মণবাড়িয়া ফিল্ম সোসাইটির উদ্যোগে ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু কওমি শিক্ষার্থীর আপত্তি ও প্রচারণার পর সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আয়োজকরা প্রদর্শনী স্থগিত করেন।

পরে একই দিনে জেলার কসবা উপজেলার তালতলা গ্রামে কিছু তরুণ সিনেমাটি প্রদর্শনের উদ্যোগ নিলে জেলা প্রশাসনের নির্দেশে পুলিশ গিয়ে সেটিও বন্ধ করে দেয়।

ঘটনার পর থেকেই বিষয়টি সাংস্কৃতিক অঙ্গন, চলচ্চিত্র মহল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। প্রদর্শনী স্থগিতের ঘটনায় বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও সংস্কৃতিকর্মীরাও উদ্বেগ প্রকাশ করেছেন। এ ঘটনার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা সোমবার বিকেলে মানববন্ধনের কর্মসূচি ঘোষণা করেছেন।

পিয়া জান্নাতুল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে