চ্যানেল আইয়ে বিশেষ মিলনমেলা
২৫০০তম পর্বে ‘ইউসিবি টু দ্য পয়েন্ট’

সংগৃহীত ছবি
দীর্ঘ পথচলায় ২ হাজার ৫০০তম পর্বে পা রেখেছে চ্যানেল আইয়ের জনপ্রিয় আলোচনা অনুষ্ঠান ‘ইউসিবি টু দ্য পয়েন্ট’। এ উপলক্ষে চ্যানেল আই প্রাঙ্গণে আয়োজিত হয়েছে বিশেষ মিলনমেলা। এতে অংশ নেন চ্যানেল আইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও অনুষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট সাংবাদিক, কলাকুশলী, আলোচক, অতিথি ও শুভানুধ্যায়ীরা।
অনুষ্ঠানে বক্তাদের মতে, একটি টেলিভিশন অনুষ্ঠানকে দীর্ঘ সময় ধরে নিয়মিতভাবে দর্শকের কাছে পৌঁছে দেওয়া বড় চ্যালেঞ্জ। পেশাদারিত্ব, সংশ্লিষ্টদের নিরলস পরিশ্রম এবং দর্শকের ধারাবাহিক আস্থা ও ভালোবাসার কারণেই ‘ইউসিবি টু দ্য পয়েন্ট’ পৌঁছাতে পেরেছে ২ হাজার ৫০০তম পর্বে।
‘ইউসিবি টু দ্য পয়েন্ট’-এর ২ হাজার ৫০০তম পর্ব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, চ্যানেল আই সংবাদের চিফ এক্সিকিউটিভ এডিটর জাহিদ নেওয়াজ খান, জয়েন্ট অ্যাসাইনমেন্ট এডিটর তারিকুল ইসলাম মাসুম, দৈনিক ওয়াদার সম্পাদক ও সাবেক প্রেস সেক্রেটারি শফিকুর রহমান, এবিএম মোশাররফ এমপি, আজিজুল বারী হেলাল এমপি, সাবেক সচিব আবু আলম মো. শহীদ খান, এনবিআরের সাবেক চেয়ারম্যান ড. আব্দুল
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দীপ্তি চৌধুরী। এতে উপস্থিত ছিলেন ‘ইউসিবি টু দ্য পয়েন্ট’-এর প্রযোজক ও চ্যানেল আইয়ের অনুষ্ঠান মহাব্যবস্থাপক রাজু আলীম।



