Agamir Somoy E-Paper
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মানসিক ভারসাম্যহীনের ভরসা মেহেদী
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় টেলিভিশন

সন্তুষ্ট হয়ে গেলে হয়তো অভিনয় ছেড়ে দিতাম

লিটু হাসান
agamir somoy
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১৮:৪৯
শেয়ার করুন:
সন্তুষ্ট হয়ে গেলে হয়তো অভিনয় ছেড়ে দিতাম

ফারিণ খান

ছোট পর্দার পরিচিত মুখ অভিনেত্রী ফারিণ খান। অভিনয়ের মধ্য দিয়ে নিজের অবস্থান তৈরি করেছেন তিনি। অভিনয়, বিজ্ঞাপনচিত্র, ফটোশুট ও ব্র্যান্ডের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এ অভিনেত্রী। তবে গত এক বছর ধরে আগের তুলনায় কাজ কিছুটা কমিয়ে দিয়েছেন। এর পেছনে রয়েছে ব্যক্তিগত কিছু বিষয়, যা নিয়ে এখনই বিস্তারিত বলতে চান না তিনি। সম্প্রতি ব্যক্তিগত একটি বিষয় নিয়ে সামাজিকমাধ্যমে কথা বলেও আলোচনায় এসেছেন ফারিন। বিষয়টি আইনি প্রক্রিয়ায় যাওয়ায় আপাতত বিস্তারিত জানাতে চান না। নাটক-সিনেমার সিন্ডিকেট, জুটি প্রথা, ভাইরাল হওয়ার প্রবণতা, অভিনয়ের স্বপ্ন ও ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেছেন এ অভিনেত্রী।

সম্প্রতি আপনার কাজের ব্যস্ততা কেমন?

সম্প্রতি দুটি কাজ শেষ করেছি। দুটিই জুনায়েদ বুগদাদি ভাইয়ের সঙ্গে। আরেকটি কাজের শুটিং চার-পাঁচ দিন আগে শেষ হয়েছে। পাশাপাশি টিভিসি, ফটোশুট ও ব্র্যান্ডের কাজও করছি। এ বছর অমিত ভাইয়ের টিমে কাজ করা হয়নি। আগে তার টিমে কাজ করেছি। তবে গত এক বছর ধরে একটু কম কাজ করছি। এর পেছনে ব্যক্তিগত কিছু বিষয় আছে, সেগুলো হয়তো পরে কখনো বলব।

নাটক ও সিনেমা, কোন মাধ্যমে কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন?

দুটোই আমার কাছে দারুণ। তবে নাটক আমার কাছে একটু বেশি পরিবারের মতো মনে হয়। নাটক থেকে অভিনয় শিখতে পেরেছি। এটাকে আমার গ্রুমিং স্কুল বলা যায়। সিনেমায় আমার জার্নিটা খুব ছোট ছিল। ২৮ দিন সিনেমার শুটিং করেছি। সেই জায়গা থেকে শেখার সুযোগও তুলনামূলক কম ছিল। নাটকে অনেক মানুষের সঙ্গে পরিচয় হয়েছে, একটা পরিবার পেয়েছি। প্রতিদিন শুটিং ইউনিটে নতুন নতুন মুখ দেখতে পাই। বিষয়টা আমার ভালো লাগে।

নির্দিষ্ট কোনো সহশিল্পীর সঙ্গে জুটি হয়ে কাজ করার ব্যাপারে আপনার আগ্রহ আছে?

জুটি প্রথায় আমি বিশ্বাস করি। দর্শকরাও অনেক ক্ষেত্রে জুটি পছন্দ করেন। একজন শিল্পীর সঙ্গে অনেক কাজ করতে করতে একটা ভালো বোঝাপড়া তৈরি হয়। তখন অভিনয়টা আরও ভালো হয়, প্রজেক্টও সুন্দর হয়ে ওঠে। দুজনের বোঝাপড়া থেকে ভালো কাজ বেরিয়ে আসে, যা দর্শকরা উপভোগ করেন।

অভিনয়ে আপনার সাফল্যের পেছনে কোন বিষয়গুলোকে কৃতিত্ব দেবেন?

ফারিন খান অনেক ভালো করার চেষ্টা করছে, ভালো করছে। আমিও নিজের জায়গা থেকে চেষ্টা করে যাচ্ছি। এর পেছনে আমার দর্শকদের ভালোবাসা ও দোয়া অনেক বড় কারণ। তারা আমাকে দেখেন, পছন্দ করেন, আমার কাজের জন্য দোয়া করেন। সবচেয়ে বড় বিষয় হলো, আল্লাহ আমাকে কাজের যে সুযোগ দিয়েছেন এবং রিজিকের জায়গাটা নির্ধারণ করে দিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। এরপর আমার পরিবার ও আশপাশের মানুষদের অবদান আছে। সবাই মিলে আমাকে এগিয়ে যেতে সহযোগিতা করছেন।

নাটক-সিনেমায় সিন্ডিকেট নিয়ে নানা আলোচনা হয়। বিষয়টিকে কীভাবে দেখেন?

সব পেশাতেই সিন্ডিকেট থাকে। শুধু নাটক-সিনেমা নয়, আপনি অন্যকোনো ব্যবসা করতে গেলেও সিন্ডিকেটের বিষয় থাকতে পারে, চাকরি করতে গেলেও থাকতে পারে। প্রতিযোগিতা থাকাটা জরুরি। প্রতিযোগিতা না থাকলে কাজের জায়গায় একটা সীমাবদ্ধতা তৈরি হতে পারে। তবে আমার প্রতিযোগিতা অন্য কারও সঙ্গে নয়, নিজের সঙ্গে। আমি নিজে যখন নিজের কম্পিটিশনে উইনার, তখনই আমি উইনার।

নিজের জীবনযাপনেও কি পরিবর্তন এনেছেন?

আমি সম্প্রতি ভাত একটু কম খাচ্ছি। খুব বেশি না, যতটুকু প্রয়োজন ততটুকু খাচ্ছি। প্রোটিন নেওয়ার চেষ্টা করছি। নিয়মিত জীবনের বাইরে গিয়ে একটু স্বাস্থ্যকর জীবনযাপন করতে চাই। নিজের শরীর ও জীবনযাপনের প্রতি যত্নশীল হওয়ার চেষ্টা করছি।

আগামী দিনের কাজের পরিকল্পনা কী?

ইনশাআল্লাহ, ২০২৭ সালে সিনেমার পরিকল্পনা আছে। সিনেমা নিয়ে কাজ করার ইচ্ছা আছে। তবে সবকিছু ঠিকঠাক হতে হবে। আমি এখনো অনেক কিছু করতে চাই। অভিনয়ে এমন অনেক চরিত্র আছে, যেগুলো করার ইচ্ছা রয়েছে। নির্দিষ্ট কোনো চরিত্র আমার প্রিয় নয়। যখন যে চরিত্রে কাজ করি, সেটাই তখন আমার কাছে প্রিয় হয়ে ওঠে। আমি ভিন্ন ভিন্ন চরিত্রে কাজ করতে চাই। চরিত্রগুলো যেন ইন্টারেস্টিং হয়, দর্শকের প্রিয় হয় এবং তাদের মনে থেকে যায়। রোমান্টিক চরিত্রে কাজ করেছি, তবে আমার মনে হয় কমেডিতেও ভালো করতে পারব।

ভাইরাল হওয়ার প্রবণতা এখন শিল্পীদের মধ্যে অনেক বেশি। আপনি বিষয়টিকে কীভাবে দেখেন?

আমি কখনো ভাইরাল হতে চাইনি। ভাইরাল হওয়ার জন্য বাসায় ক্যামেরা নিয়ে বসে থাকা যায়, সুন্দর একটা টিকটক বানালেও ভাইরাল হওয়া যায়। আমার সামাজিক যোগাযোগমাধ্যমের সব প্ল্যাটফর্মেই অ্যাকাউন্ট আছে। কিন্তু টিকটকে ছয় মাসে বা বছরে একটা পোস্ট করি কি না, সন্দেহ আছে। ভাইরাল হতে চাইলে হয়তো সহজেই হতে পারতাম। কিন্তু কখনো সেই আগ্রহ অনুভব করিনি। আমি কাজ দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। কে কাজ পাচ্ছে, কে পাচ্ছে না, এসব নিয়ে ভাবি না। পরিশ্রম ছাড়া সৌভাগ্য সম্ভব নয়। একজন শিল্পী অভিনয় করতে করতে শেষ দিন পর্যন্ত কাজের মধ্যে শান্তি খুঁজবেন, আরও ভালো করার ইচ্ছা থাকবে। এটা শিল্পীর ভেতরের চাহিদা। সেই চাহিদা থেকেই ভালোভাবে, চিন্তা করে কাজ করে যেতে হবে।

শিল্পী হিসেবে এখন পর্যন্ত নিজের অর্জনে কি সন্তুষ্ট?

এখনো সন্তুষ্ট নই। সন্তুষ্ট হয়ে গেলে হয়তো কাজ ছেড়ে বাসায় চলে যেতাম। এখনো অনেক কিছু করার ইচ্ছা আছে। সত্যি বলতে, ইদানীং একটা আফসোস হয়। আমি একটু বেশি আবেগপ্রবণ, মানুষকে সহজে বিশ্বাস করি। মনে হয়, এই জায়গাটা যদি একটু কম হতো, ভালো হতো।

সম্প্রতি ব্যক্তিগত একটি বিষয় নিয়ে সামাজিক মাধ্যমে কথা বলেছেন। এ বিষয়ে বিস্তারিত বলবেন?

আমি লাইভে যে বিষয়টি নিয়ে এসেছি, সেটি একেবারেই ব্যক্তিগত। বিষয়টি আইনি প্রক্রিয়ায় যাচ্ছে। যার বিরুদ্ধে বিষয়টি, সেটি নিয়ে খুব শিগগিরই আমার সাংবাদিক ভাই-বোন, সহকর্মী ও মিডিয়া পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে সবার সামনে কথা বলব। বিষয়টি এখনো প্রাথমিক পর্যায়ে আছে।

একজন শিল্পী হিসেবে ব্যক্তিগত জীবনের বাইরেও কাজের প্রতি আমার দায়বদ্ধতা রয়েছে। গত ১৫ দিন ধরে শুটিং করছি। গতকালও শুটিং ছিল, আজও কাজ করছি। যারা আমাকে কাজের জন্য টাকা দিয়ে রেখেছেন, তাদের কাজগুলো আগে শেষ করতে চাই। এরপর ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলব।

আমার পরিবার আমাকে বেশ সমর্থন করছে। মিডিয়া পরিবারের অনেকেই পাশে দাঁড়িয়েছেন। তারা আমাকে বলেছেন, সব ঠিক আছে, আমি সাহসী মেয়ে। খুব শিগগিরই বিষয়টির সমাধান হবে বলে আশা করছি।

দর্শকদের উদ্দেশে আপনার বার্তা কী?

সবাই আমার জন্য দোয়া করবেন, যেন আপনাদের অনেক ভালো ভালো কাজ উপহার দিতে পারি। আপনাদের মনের মতো সব ধরনের কাজ করার চেষ্টা করব। আমার পাশে থাকবেন। কোনো নেতিবাচক বা ইতিবাচক বিষয় সামনে এলে বিচার-বিবেচনা করে মন্তব্য করবেন। এখন পর্যন্ত আমি বেশ ইতিবাচক সমর্থন পাচ্ছি। অনেক ভক্ত আমাকে মেসেজ করে বলেছেন, কোনো সাহায্য লাগলে জানাতে। সাংবাদিক ভাই-বোনেরাও খোঁজ নিয়েছেন, কথা বলেছেন এবং সমর্থন দিয়েছেন। আমি তাদের সবার প্রতি কৃতজ্ঞ। বিষয়টি যেহেতু আইনি প্রক্রিয়ায় আছে, তাই এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কথা বলার আগে আর কিছু বলতে চাই না।

ফারিণ খান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    গোপালগঞ্জে তান্ডবের ছক, আটক এসআরবি কমান্ডার

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    আইনশৃঙ্খলা বাহিনীর মতো ভেস্ট পরে অভিযান, চাপে পড়ে সংগঠন বন্ধ ঘোষণা

    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    ১৬ ডিসেম্বর বিমানের দিল্লি ফ্লাইট নেই, তাহলে …

    ১৬ ডিসেম্বর বিমানের দিল্লি ফ্লাইট নেই, তাহলে …

    ফিলিস্তিনিদের ওপর হামলা ‘ঈশ্বরকেই আঘাত’, ইসরায়েলি প্রেসিডেন্ট ও সুপ্রিম কোর্টের নিন্দা

    ফিলিস্তিনিদের ওপর হামলা ‘ঈশ্বরকেই আঘাত’, ইসরায়েলি প্রেসিডেন্ট ও সুপ্রিম কোর্টের নিন্দা

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    ‘তুমি যেখানেই আছ, বাসায় আসো’— যুবলীগ নেত্রীকে ওসি

    ‘তুমি যেখানেই আছ, বাসায় আসো’— যুবলীগ নেত্রীকে ওসি

    শেষ রক্ষা হলো না, ৬ ফান্ডে থাকছে না এলআর গ্লোবাল

    শেষ রক্ষা হলো না, ৬ ফান্ডে থাকছে না এলআর গ্লোবাল

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    জিয়াউল আহসানের বিরুদ্ধে ১১৫ জনকে সরাসরি হত্যার অভিযোগ

    জিয়াউল আহসানের বিরুদ্ধে ১১৫ জনকে সরাসরি হত্যার অভিযোগ

    আ.লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত

    আ.লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত

    শেখ হাসিনা ফিরতে চান ১৬ ডিসেম্বর বিমানের ফ্লাইটে: রয়টার্স

    শেখ হাসিনা ফিরতে চান ১৬ ডিসেম্বর বিমানের ফ্লাইটে: রয়টার্স

    জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফর নিয়ে হিন্দু ও ইহুদি সংগঠনের যৌথ বিবৃতি

    জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফর নিয়ে হিন্দু ও ইহুদি সংগঠনের যৌথ বিবৃতি

    ঢাকায় যাবার পথে দুর্ঘটনার কবলে এমপির গাড়ি

    ঢাকায় যাবার পথে দুর্ঘটনার কবলে এমপির গাড়ি

    বাড়ি, দোকান, বাজারে গুলি, আতঙ্কে ফটিকছড়ির মানুষ

    বাড়ি, দোকান, বাজারে গুলি, আতঙ্কে ফটিকছড়ির মানুষ