Agamir Somoy E-Paper
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সুমির উদ্যোগে ১৯২ নারীর ভাগ্যবদল
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় টেলিভিশন

‘প্রতিবারই হাসিমুখে ৫০০ টাকা দিতেন’, আমীরুলের মৃত্যুতে নিরবের স্মৃতি

বিনোদন প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৭
‘প্রতিবারই হাসিমুখে ৫০০ টাকা দিতেন’, আমীরুলের মৃত্যুতে নিরবের স্মৃতি

নিরব হোসেন ও আমীরুল ইসলাম

বিশিষ্ট শিশুসাহিত্যিক ও চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগের প্রধান আমীরুল ইসলাম আর নেই। ৬২ বছর বয়সে মারা গেছেন তিনি। গত বৃহস্পতিবার মধ্যরাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আমীরুল ইসলামের মৃত্যুতে বিনোদন অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। তার হঠাৎ চলে যাওয়া মেনে নিতে পারছেন না দীর্ঘদিনের কাছের মানুষেরা। আমীরুল ইসলামের স্মৃতিচারণ করতে গিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তা শেয়ার করেছেন জনপ্রিয় অভিনেতা নিরব হোসেন।

১৫ বছরেরও বেশি সময় ধরে গড়ে ওঠা সম্পর্কের গল্প তুলে ধরে নিরব জানান, চ্যানেল আইতে গেলে সবসময়ই আমীরুল ইসলামের কাছ থেকে বিশেষ স্নেহ পেতেন তিনি। স্মৃতির পাতা উল্টে নিরব লেখেন, ‘বিগত ১৫ বছরের বেশি সময় ধরে অসংখ্যবার চ্যানেল আইতে গিয়েছি। যতবারই গিয়েছি, আমিরুল ভাই আমাকে স্নেহে আগলে নিতেন। তার মতো গুণী মানুষের কাছ থেকে পাওয়া সেই ভালোবাসা কখনোই ভোলার নয়।’

আমীরুল ইসলামের সঙ্গে কাটানো একটি মজার ও ভালোবাসার স্মৃতির কথা মনে করে নিরব জানান, দেখা হলেই তাকে হাসিমুখে ৫০০ টাকা দিতেন এই শিশুসাহিত্যিক। একদিন কৌতূহল নিয়ে নিরব জানতে চেয়েছিলেন, ‘ভাই, টাকার পরিমাণ বাড়েও না, কমেও না কেন?’ উত্তরে আমীরুল ইসলাম হেসে বলেছিলেন, ‘তুই তো আমার ছোট ভাইয়ের মতো। তোর প্রতি আমার ভালোবাসা সবসময় সমান থাকবে।’

আরও পড়ুন

অরিজিৎকে হারিয়েছিলেন তৌকীর, ২১ বছর পর বিগ বসে সেই গায়ক

১১ সেপ্টেম্বর ২০২৬

গত জুলাই মাসে তাদের শেষ সাক্ষাৎ হয়েছিল জানিয়ে নিরব লেখেন, ‘সেদিনও তিনি আগের মতোই হাসিমুখে ৫০০ টাকা দিয়েছিলেন। কে জানত, সেটিই হবে আমাদের শেষ দেখা’।

প্রিয় মানুষটিকে হারিয়ে শোকাহত নিরব প্রয়াতের আত্মার মাগফিরাত কামনা করে লেখেন, ‘আমিরুল ভাই আমাদের ছেড়ে চলে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার স্নেহ ও ভালোবাসার স্মৃতি আজীবন হৃদয়ে থাকবে। মহান আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন।’

আমীরুল ইসলামের মৃত্যুতে দেশের সংস্কৃতি ও সাহিত্য অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি হয়ে গেল, যা তার অগুনতি ভক্ত ও শুভানুধ্যায়ীদের হৃদয়ে দীর্ঘদিন অমলিন থাকবে। সৃষ্টির মধ্যদিয়েই পাঠকের হৃদয়ে দীর্ঘদিন বেঁচে থাকবেন তিনি।

আমীরুল ইসলামমৃত্যুশিশুসাহিত্যিক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘মাননীয়’ বাদ, অনলাইন হাজিরা: নিজ দপ্তর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর

    ‘মাননীয়’ বাদ, অনলাইন হাজিরা: নিজ দপ্তর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর

    জন্মদিনে পপি ‘নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া জানিয়েছি’

    জন্মদিনে পপি ‘নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া জানিয়েছি’

    ইরানের নিশানায় জর্ডানের আল-আজরাক, ঘাঁটিটি কেন গুরুত্বপূর্ণ?

    ইরানের নিশানায় জর্ডানের আল-আজরাক, ঘাঁটিটি কেন গুরুত্বপূর্ণ?

    বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

    বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

    র‌্যাব বিলুপ্ত, সরকারি আদেশের অপেক্ষায় এসআরবি

    র‌্যাব বিলুপ্ত, সরকারি আদেশের অপেক্ষায় এসআরবি

    ‘একজন ফ্যাসিস্টের দোসর আরেকজন লালবদর, অথচ সবার পরিচয় ছিল শিল্পী’

    ‘একজন ফ্যাসিস্টের দোসর আরেকজন লালবদর, অথচ সবার পরিচয় ছিল শিল্পী’

    ইন্ডাস্ট্রিতে স্বজনপ্রীতি, পলিটিক্স, গ্রুপিং, সিন্ডিকেট ও লবিং অনেক বেশি: স্বাগতা

    ইন্ডাস্ট্রিতে স্বজনপ্রীতি, পলিটিক্স, গ্রুপিং, সিন্ডিকেট ও লবিং অনেক বেশি: স্বাগতা

    ২ কেজি ৭০০ গ্রামের ইলিশ, বিক্রি ১৬ হাজারে

    ২ কেজি ৭০০ গ্রামের ইলিশ, বিক্রি ১৬ হাজারে

    লং মার্চ সংকটের সমাধান দিলে তা বিএনপিই করত: তারেক রহমান

    লং মার্চ সংকটের সমাধান দিলে তা বিএনপিই করত: তারেক রহমান

    এসআই আলতাফ হত্যা মামলায় ৩ আসামির স্বীকারোক্তি

    এসআই আলতাফ হত্যা মামলায় ৩ আসামির স্বীকারোক্তি

    বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চলাচল অনিশ্চিত

    বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চলাচল অনিশ্চিত

    মায়ের শেষকৃত্যে অঝোরে কাঁদলেন চিন্ময়

    মায়ের শেষকৃত্যে অঝোরে কাঁদলেন চিন্ময়

    মেঘমল্লার বসুর দরকার একজন প্রকৃত বন্ধুর বিশ্বস্ত হাত: প্রিন্স মাহমুদ

    মেঘমল্লার বসুর দরকার একজন প্রকৃত বন্ধুর বিশ্বস্ত হাত: প্রিন্স মাহমুদ

    শির দিল্লি সফরে কূটনৈতিক বরফ গললেও ব্যবসায়িক সম্পর্কে অবিশ্বাস কি ভাঙবে

    শির দিল্লি সফরে কূটনৈতিক বরফ গললেও ব্যবসায়িক সম্পর্কে অবিশ্বাস কি ভাঙবে

    ক্রয়ক্ষমতা কমায় খাদ্যঝুঁকি

    ক্রয়ক্ষমতা কমায় খাদ্যঝুঁকি