Agamir Somoy E-Paper
বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
পরিবেশবান্ধব চুলা ছড়িয়ে দেন কবুলজান
বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় টেলিভিশন

পল্লীকবির জন্মবার্ষিকীতে ‘নকশী কাঁথার মাঠ’

বিনোদন প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৬, ০৭:১৯
শেয়ার করুন:
পল্লীকবির জন্মবার্ষিকীতে ‘নকশী কাঁথার মাঠ’

ছবি: আগামীর সময়

‘আজো এই গাঁও অঝোরে চাহিয়া ওই গাঁওটির পানে,
নীরবে বসিয়া কোন্ কথা যেন কহিতেছে কানে কানে ‘

পল্লীকবি জসীম উদ্‌দীনের লেখা এই দুই লাইনেই ফুটে ওঠে বিশ্বজুড়ে সমাদৃত “নকশী কাঁথার মাঠ” কাব্যগ্রন্থের চিরায়ত বিরহের আবেদন।
আন্তর্জাতিক নৃত্য দিবস এবং পল্লিকবি জসীম উদ্‌দীনের ১২৩তম জন্মবার্ষিকী উপলক্ষে এম ডব্লিউ ম্যাগাজিন বাংলাদেশ এবং স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড-এর ন্যাচারাল ওয়েলনেস ব্র্যান্ড মায়ার যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হলো মায়া বেঙ্গল ইন মোশন, প্রেজেন্টেড বাই এম ডব্লিউ-এর তৃতীয় আয়োজন।
পল্লিকবি জসীম উদ্‌দীনের জন্মবার্ষিকীকে কেন্দ্র করে সাজানো হয়েছিল এবারের অনুষ্ঠান। “নকশী কাঁথার মাঠ” তাঁর শ্রেষ্ঠ শিল্পকর্ম হিসেবে বিবেচিত হয় এবং পৃথিবীর অনেক ভাষায় এটি অনুবাদিত হয়েছে। ১৯৫৯ সালে প্রথমবার বুলবুল ললিতকলা একাডেমির উদ্যোগে “নকশী কাঁথার মাঠ” কাব্যগ্রন্থকে নৃত্যনাট্যে রূপান্তর করা হয়।
মায়া বেঙ্গল ইন মোশন-এর তৃতীয় আয়োজনে সেই অমর কাব্য অবলম্বনে নির্মিত লোকনৃত্যনাট্যের মাধ্যমে আরও একবার রূপাই ও সাজুর মর্মস্পর্শী প্রেম ও বিরহের আখ্যান মঞ্চে জীবন্ত হয়ে ওঠে।

বাংলাদেশের জনপ্রিয় ন্যাচারাল ওয়েলনেস ব্র্যান্ড মায়া শুরু থেকেই ‘বেঙ্গল ইন মোশন’ প্ল্যাটফর্মের সাথে যুক্ত থেকে শিল্প, সাহিত্য ও সংস্কৃতির জগতে নতুন কিছু করার প্রয়াস চালিয়ে যাচ্ছে। মায়া এই প্ল্যাটফর্মের মাধ্যমে স্থানীয় শিল্পীদের জন্য একটি অর্থবহ মঞ্চ তৈরি করছে, যেখানে তারা তাদের মেধা ও সৃজনশীলতা তুলে ধরতে পারে এবং একই সঙ্গে স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি অর্জনের সুযোগ পায়।

সেই ধারাবাহিকতায় এ বছর শুক্রবার অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় আলোকি কনভেনশন সেন্টারে। এ আয়োজনে নৃত্য পরিবেশন করেন প্রখ্যাত শিল্পী শামীম আরা নীপা, শিবলী মোহাম্মদ এবং নৃত্যাঞ্চল। এই পরিবেশনার কিউরেটর হিসেবে ছিলেন আনিসুল ইসলাম হিরু। সঙ্গীত, নৃত্যকলা এবং আবেগঘন আখ্যানের সমন্বয়ে তারা বাংলার গ্রামীণ জীবনের সারল্য ও সৌন্দর্যের মনোমুগ্ধকর রূপটি তুলে ধরেন উপস্থিত দর্শকের সামনে।

পুরো অনুষ্ঠানজুড়ে দর্শকরা গভীর আগ্রহ ও মুগ্ধতা নিয়ে এই পরিবেশনা উপভোগ করেছেন। এছাড়াও এই অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন এম ডব্লিউ ম্যাগাজিন বাংলাদেশ-এর সম্পাদক ও প্রকাশক রুমানা চৌধুরী এবং স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড-এর সিইও মালিক মোহাম্মদ সাঈদ। সাঈদ বলছেন, ন্যাচারাল ওয়েলনেস ব্র্যান্ড মায়া বাংলাদেশের প্রতিটি মানুষের কাছে বিশ্বমানের ন্যাচারাল প্রোডাক্ট তুলে দেওয়ার জন্য প্রতিনিয়ত কাজ করে চলেছে। সামনেও এই প্রচেষ্টা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়ে তিনি সবাইকে আমাদের মাটি, সুর আর শিকড়ের গভীরে ফিরে যাওয়ার আহ্বান জানান।

এবারের আয়োজনের ব্রডকাস্ট পার্টনার মাছরাঙা টেলিভিশন, পিআর পার্টনার মিডিয়াকম, সিকিউরিটি পার্টনার এইজিস সিকিউরিটি ফোর্সেস, ডেকর পার্টনার এসকে ইভেন্টস এবং অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় সান কমিউনিকেশনস লিমিটেড।

অনুষ্ঠানটি আগামী ২৯ এপ্রিল আন্তর্জাতিক নৃত্য দিবস উপলক্ষে মাছরাঙা টেলিভিশনে সম্প্রচারিত হবে।

নকশী কাঁথার মাঠনৃত্য
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দেশ ছাড়ার খবর দিয়ে রুমি বললেন— ‘আপনারা ভালো থাকেন’

    দেশ ছাড়ার খবর দিয়ে রুমি বললেন— ‘আপনারা ভালো থাকেন’

    গুলশানের কিংফিশার বারে অভিযান, গোপন কক্ষের সন্ধান

    গুলশানের কিংফিশার বারে অভিযান, গোপন কক্ষের সন্ধান

    ’৯৮-এর অভিজাত, ’২৬-এ স্মৃতির ধুলো

    ’৯৮-এর অভিজাত, ’২৬-এ স্মৃতির ধুলো

    ধানমন্ডিতে ‘জয় বাংলা’ স্লোগানে পুলিশের বাধা, ছাত্র ইউনিয়নের সাবেক নেতা দীপক আটক

    ধানমন্ডিতে ‘জয় বাংলা’ স্লোগানে পুলিশের বাধা, ছাত্র ইউনিয়নের সাবেক নেতা দীপক আটক

    কাজ না করে ব্যয় দেখিয়ে কোটি টাকা গায়েব!

    কাজ না করে ব্যয় দেখিয়ে কোটি টাকা গায়েব!

    আ.লীগ আখ্যা দিয়ে সিপিবি অফিসে বিএনপির হামলা

    আ.লীগ আখ্যা দিয়ে সিপিবি অফিসে বিএনপির হামলা

    কথা ঘুরিয়ে রুমি এখন বললেন, কেন দেশ ছাড়ব?

    কথা ঘুরিয়ে রুমি এখন বললেন, কেন দেশ ছাড়ব?

    ঢাকা মেট্রোরেলে উঠে বসতে চেয়ে জায়গা পাননি, পরে স্ট্রোকে মৃত্যু

    ঢাকা মেট্রোরেলে উঠে বসতে চেয়ে জায়গা পাননি, পরে স্ট্রোকে মৃত্যু

    মিষ্টির শূন্য আসনে বিএনপির প্রার্থী এলিজা জামান

    মিষ্টির শূন্য আসনে বিএনপির প্রার্থী এলিজা জামান

    গঙ্গাচড়ায় পিটুনিতে নিহত দুই, ৫০০ জনের বিরুদ্ধে হত্যা মামলা

    গঙ্গাচড়ায় পিটুনিতে নিহত দুই, ৫০০ জনের বিরুদ্ধে হত্যা মামলা

    বাসায় তালা, শাহজালাল রুমি কোথায় জানে না কেউ

    বাসায় তালা, শাহজালাল রুমি কোথায় জানে না কেউ

    মেট্রোরেলে হাজার কোটি টাকার কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান

    মেট্রোরেলে হাজার কোটি টাকার কাজ পেল ভারতীয় প্রতিষ্ঠান

    আইজিপিকে কি সরানো হবে? উপদেষ্টা বললেন, প্রধানমন্ত্রীর বিবেচনা

    আইজিপিকে কি সরানো হবে? উপদেষ্টা বললেন, প্রধানমন্ত্রীর বিবেচনা

    আইজিপি ‘ক্রসফায়ার’ বলেছেন কঠোরতা বোঝাতে, সাংবাদিকদের নিয়ে কথাটি অসাবধানতাবশত

    আইজিপি ‘ক্রসফায়ার’ বলেছেন কঠোরতা বোঝাতে, সাংবাদিকদের নিয়ে কথাটি অসাবধানতাবশত

    হ্যারি কেইনের হাতে ব্যালন ডি’অর ট্রফি

    হ্যারি কেইনের হাতে ব্যালন ডি’অর ট্রফি