Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় টালিউড

উত্তম কুমারকে কেন সিনেমায় নিতেন না সত্যজিৎ রায়?

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৩৬
উত্তম কুমারকে কেন সিনেমায় নিতেন না সত্যজিৎ রায়?

উত্তম কুমার ও সত্যজিৎ রায়। ছবি: সংগৃহীত

বাংলা চলচ্চিত্রের ইতিহাসের দুই উজ্জ্বল নক্ষত্র সত্যজিৎ রায় ও মহানায়ক উত্তম কুমার। সত্যজিৎ রায়ের পরিচালনায় উত্তম কুমার ‘নায়ক’ ও ‘চিড়িয়াখানা’—এই দুটি কালজয়ী চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। কিন্তু প্রশ্ন জাগে, প্রথম সারির এই অভিনেতা ও পরিচালকের জুটি কেন মাত্র দুটি সিনেমাতেই সীমাবদ্ধ থাকল? কেন সত্যজিৎ রায় পরবর্তীতে উত্তম কুমারকে নিয়ে আর কাজ করতে চাননি?

সত্যজিতের পরিচালনায় মাত্র দু’টি সিনেমাতে অভিনয় করাটা মহানায়ক উত্তম কুমারের পক্ষে মেনে নেওয়া কিছুটা কঠিনই ছিল। সিনেমা জগতের শীর্ষ স্থানটি নিজের দখলে থাকা সত্ত্বেও, বিশ্ববরেণ্য এই পরিচালকের সৃষ্টিতে তার উপস্থিতি কেন এত সীমিত—তা নিয়ে মনের গহীনে এক অনুচ্চারিত অভিমান জমছিল তার।

উত্তম কুমার ও সত্যজিৎ রায়। ছবি: সংগৃহীত‘নায়ক’ আর ‘চিড়িয়াখানা’ ছবির পর সত্য়জিৎ আর কোনও সিনেমাতেই উত্তম কুমারকে বেছে নেননি। তখন সত্যজিতের প্রায় ছবিতেই সুযোগ পাচ্ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। অবশেষে কোনো আড়াল বা দ্বিধা না রেখেই একদিন সত্যজিৎ রায়ের মুখোমুখি হয়ে নিজের সেই অভিমানের কথা সোজা জানিয়ে দিয়েছিলেন উত্তম কুমার। কিন্তু তার উত্তরে সত্যজিৎ যেটা বলেছিলেন তা হতবাক করেছিল মহানায়ককে।

ঘটনাটা ১৯৭৮ সালের। তখন স্টুডিওপাড়ায় বারবার লোডশেডিং হচ্ছিল। এই ঝামেলার একটা ব্যাবস্থা করতেই তৎকালীন মুখ্যমন্ত্রীর কাছে যাওয়ার উদ্দেশ্যে উত্তম কুমারকে সাথে নিয়ে গাড়িতে উঠলেন সত্যজিৎ রায়। পথেই আচমকা এক সোজা প্রশ্ন ছুঁড়ে বসলেন উত্তম— ‘আচ্ছা মানিকদা, আপনি যে আমাকে আর নতুন কোনো সিনেমায় নিচ্ছেন না, কারণটা কী বলুন তো?’

আরও পড়ুন

উত্তম কুমারের মৃত্যুর পর লোকচক্ষুর অন্তরালে চলে গিয়েছিলেন সুচিত্রা সেন

০৩ সেপ্টেম্বর ২০২৬

উত্তমের মুখে হঠাৎ এমন প্রশ্ন শুনে সত্যজিৎ রায় তো প্রথমে কিছুটা থমকে গেলেন। এরপর একটু চিন্তা করে বললেন, ‘দেখো উত্তম, তোমার বয়সটা এখন এমন হয়েছে, যে তুমি না বুড়ো, না যুবক। আরেকটু বুড়ো হও তুমি, তারপর না হয় তোমাকে নিয়ে আবার নতুন করে ভাবা যাবে।’

সত্যজিতের মুখে এমন কথা শুনে থামার পাত্র ছিলেন না উত্তম কুমারও। চটজলদি রসিকতা মেশানো গাম্ভীর্যে জবাবে বললেন, ‘থাক মানিকদা, বৃদ্ধ বয়সের চরিত্রে আর অভিনয় করতে হবে না। ওসব বরং সৌমিত্রই করুক!’

আসলে উত্তম কুমার ছিলেন এক বিশাল বাণিজ্যিক তারকা ও রোমান্টিক ম্যাটিনি আইডল। সত্যজিতের বাস্তবমুখী ও সাধারণ চরিত্রগুলোতে তার এই অতি-পরিচিত স্টারডম মেলাতে সমস্যা হতো; দর্শক হয়তো তাকে সাধারণ কোনো রূপে সহজে মেনে নিতে পারত না।

উত্তম কুমার ও সত্যজিৎ রায়। ছবি: সংগৃহীতআবার, সত্যজিতের সিনেমার বুদ্ধিবৃত্তিক আবহ ও মধ্যবিত্ত চরিত্রগুলোর মনস্তত্ত্ব ফুটিয়ে তুলতে সৌমিত্র চট্টোপাধ্যায় ছিলেন প্রথম পছন্দ। সত্যজিতের নির্মিত ধারার সঙ্গে সৌমিত্রের অভিনয়শৈলী সবচেয়ে নিখুঁতভাবে মিলে যেত। ফলে স্বাভাবিকভাবেই সত্যজিতের বেশির ভাগ চলচ্চিত্রে সৌমিত্রকে দেখা গেছে।

সত্যজিতের সঙ্গে এই কথোপকথনের ঠিক দুই বছর পরেই মারা যান উত্তম কুমার। অনেকেই মনে করেন, মহানায়ক যেন আগেভাগেই টের পেয়েছিলেন তার মৃত্যুর পরোয়ানা! আর সে কারণেই হয়তো সত্যজিৎকে বলা সেই কথার মতোই—বাস্তবেও তাকে আর বুড়ো বয়সের কোনো চরিত্রে অভিনয় করতে হয়নি।

উত্তম কুমারসত্যজিৎ রায়বাংলা সিনেমা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    চীনের ‘স্টেম’ জাদু, বদলাতে পারে বাংলাদেশও

    চীনের ‘স্টেম’ জাদু, বদলাতে পারে বাংলাদেশও

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫

    তিন চাপে ফের নাজুক গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি

    তিন চাপে ফের নাজুক গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯

    ‘আমার পেশাকে ছোট করে দেখলে আমার পথ ছোট হয় না’

    ‘আমার পেশাকে ছোট করে দেখলে আমার পথ ছোট হয় না’

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৫৫

    পাটওয়ারীর লং মার্চের গাড়িটির মালিক তুষার আসলে কোন দলের?

    পাটওয়ারীর লং মার্চের গাড়িটির মালিক তুষার আসলে কোন দলের?

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৩৪

    নীললোহিতের বয়স ২৭ থেকে বাড়ে না

    নীললোহিতের বয়স ২৭ থেকে বাড়ে না

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:১০

    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৬

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪০

    নামের মিলে ২০ দিন ধরে জেলে!

    নামের মিলে ২০ দিন ধরে জেলে!

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:০৪

    আওয়ামী লীগের পথ খুলতে হাইকোর্টে আবেদন

    আওয়ামী লীগের পথ খুলতে হাইকোর্টে আবেদন

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:১৯

    ইজিবাইক থামিয়ে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে

    ইজিবাইক থামিয়ে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৬

    ফিলিস্তিনে কেন ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুমকি দিল ইসরায়েল

    ফিলিস্তিনে কেন ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুমকি দিল ইসরায়েল

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৫

    শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই, জানালেন চিফ প্রসিকিউটর

    শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই, জানালেন চিফ প্রসিকিউটর

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৬

    ভোটার এলাকা পরিবর্তন করলেন আসিফ মাহমুদ

    ভোটার এলাকা পরিবর্তন করলেন আসিফ মাহমুদ

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২৫

    ১০ বছরে ওয়াটার বাসে ৫৭ কোটি টাকা লোকসান, সংসদে বললেন নৌমন্ত্রী

    ১০ বছরে ওয়াটার বাসে ৫৭ কোটি টাকা লোকসান, সংসদে বললেন নৌমন্ত্রী

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪৩

    পুলিশ কর্মকর্তাকে হত্যা মামলায় রিমান্ডে প্রধান আসামি

    পুলিশ কর্মকর্তাকে হত্যা মামলায় রিমান্ডে প্রধান আসামি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৭

    advertiseadvertise