Agamir Somoy E-Paper
শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনা পয়সায় চুল কাটেন আবেদ আলী
শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় টালিউড

রচনার মন্তব্য ঘিরে তীব্র ক্ষোভ, ‘ঘৃণার যোগ্য’ বললেন ঋদ্ধি সেন

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ৩০ জুন ২০২৬, ০৫:৫০
রচনার মন্তব্য ঘিরে তীব্র ক্ষোভ, ‘ঘৃণার যোগ্য’ বললেন ঋদ্ধি সেন

ঋদ্ধি সেন ও রচনা বন্দোপাধ্যায়। ছবি: সংগৃহীত

হুগলির তৃণমূল কংগ্রেসের সাংসদ ও অভিনেত্রী রচনা বন্দোপাধ্যায়ের একটি মন্তব্যকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতি ও চলচ্চিত্র অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। নির্বাচনে নিজের বদলে ‘ফুটপাথের’ বা ‘গড়িয়াহাটের’ কোনো মেয়েকে প্রার্থী করা হয়নি কেন, এমন মন্তব্যের জেরে এবার তার তীব্র সমালোচনা করেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ও পরিচালক ঋদ্ধি সেন।

সমাজিকযোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে রচনার বক্তব্যকে সাধারণ খেটে খাওয়া মানুষের প্রতি অবজ্ঞার প্রকাশ হিসেবে উল্লেখ করেছেন তিনি।

সম্প্রতি রচনা বন্দোপাধ্যায় মন্তব্য করেছিলেন, নির্বাচনে তার বদলে কোনো ‘ফুটপাথের’ বা ‘গড়িয়াহাটের’ মেয়েকে কেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব প্রার্থী করেনি। তার এই বক্তব্যে ‘ফুটপাথ’ ও ‘গড়িয়াহাট’ শব্দের ব্যবহার এবং বক্তব্যের অন্তর্নিহিত অর্থ নিয়েই আপত্তি তুলেছেন ঋদ্ধি সেন।

রচনার বক্তব্য উদ্ধৃত করে ঋদ্ধি লেখেন, ‘রচনা বন্দোপাধ্যায় নিজের অপরিহার্যতা এবং ঠুনকো দম্ভের রচনা পড়তে পড়তে বললেন যে নির্বাচনে তার বদলে কোনও ‘ফুটপাথের’ বা ‘গড়িয়াহাটের’ মেয়েকে কেন দাঁড় করালেন না প্রাক্তন মুখ্যমন্ত্রী। এই মনোভাব একমাত্র এবং একমাত্র এই রাজ্য, দেশ এবং পৃথিবীর সব থেকে বড় শত্রু।’

তিনি আরও মন্তব্য করেন, যে শাসক ফুটপাথের মানুষের ভোটে জয়ী হয়, ভোট চাইতে ফুটপাথে যায় এবং তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেয়, তারাই বিশ্বাস করে ফুটপাথ থেকে উঠে আসা কোনো মেয়ের সংসদ সদস্য হওয়ার সক্ষমতা নেই। তার ভাষ্য, ‘এরাই সবার আগে ফুটপাথের মানুষের জীবিকার পথ বন্ধ করে, বাসস্থান ভেঙে দেয় বুলডোজার দিয়ে। আসলে বুলডোজার এসে গুঁড়িয়ে দেয় শরীরটা, তার বহু আগেই শরীরের ভেতরে অবস্থিত মনটাকে গুঁড়িয়ে দিয়েছে ‘তারকাখ্যাতির’ মনোভাবের বুলডোজার।’

রচনার বক্তব্যের কড়া সমালোচনা করে ঋদ্ধি পোস্টের শেষাংশে লেখেন, ‘নিজের যোগ্যতা প্রমাণ করতে গিয়ে রচনা বন্দোপাধ্যায় প্রমাণ করে দিলেন যে তিনি স্রেফ ঘৃণার যোগ্য।’

একই সঙ্গে সাধারণ মানুষের প্রতি আস্থা প্রকাশ করে তিনি উল্লেখ করেন, ‘একদিন ঠিক সময়ে আসবে, ফুটপাথের মানুষ এদের পচে যাওয়া তারকাখ্যাতির ঔদ্ধত্যকে ছুঁড়ে ফেলে দেবে ফুটপাথে, গড়িয়াহাট, হাটে-বাজারে।’

রাজনীতিতে যোগ দেওয়ার পর রচনা বন্দোপাধ্যায়ের একাধিক মন্তব্য জন্ম দিয়েছে বিতর্কের। তবে এবার একই অঙ্গনের একজন পরিচিত অভিনেতা ও পরিচালকের প্রকাশ্য সমালোচনায় বিষয়টি পেল নতুন মাত্রা। তবে এ বিষয়ে রচনা বন্দোপাধ্যায়ের কোনো প্রতিক্রিয়া এখন পর্যন্ত জানা যায়নি।

রচনা বন্দোপাধ্যায়ঋদ্ধি সেনটালিউড
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    হৃদরোগের ১৪ জনের বিরুদ্ধে ব্যবস্থা তদন্ত কমিটি

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    কুমিল্লায় কিশোরী হত্যা: চট্টগ্রামে আটক অটোরিকশাচালক

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    মোহনগঞ্জে গাছের মগডাল থেকে সাবেক সেনাসদস্যের লাশ উদ্ধার

    ২১ বছর পর ইউরিয়া সার কারখানা স্কুল অ্যান্ড কলেজের পুনর্মিলনী, নিবন্ধন শুরু

    ২১ বছর পর ইউরিয়া সার কারখানা স্কুল অ্যান্ড কলেজের পুনর্মিলনী, নিবন্ধন শুরু

    খতিবের পক্ষে বিক্ষোভ, উত্তেজনা বায়তুল মোকাররমে

    খতিবের পক্ষে বিক্ষোভ, উত্তেজনা বায়তুল মোকাররমে

    এক বাবার স্বপ্নে আট মেয়ে শিক্ষক

    এক বাবার স্বপ্নে আট মেয়ে শিক্ষক

    সাবেক সেনা কর্মকর্তার মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র

    সাবেক সেনা কর্মকর্তার মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র

    ডিসির মতবিনিময় সভায় অস্ত্র মামলার চার্জশিটভুক্ত আসামি!

    ডিসির মতবিনিময় সভায় অস্ত্র মামলার চার্জশিটভুক্ত আসামি!

    যুদ্ধাপরাধের বিচারক নাভি পিল্লাইয়ের স্বীকৃতি শান্তির নোবেলে

    যুদ্ধাপরাধের বিচারক নাভি পিল্লাইয়ের স্বীকৃতি শান্তির নোবেলে

    সার ডিলার নিয়োগে টাকা লেনদেনের অভিযোগ, প্রশাসনে শুদ্ধি অভিযানের দাবি এমপির

    সার ডিলার নিয়োগে টাকা লেনদেনের অভিযোগ, প্রশাসনে শুদ্ধি অভিযানের দাবি এমপির

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    ছিনতাইপ্রবণ মোহাম্মদপুর পার হতে হতে দেখা বিমান ছিনতাই

    ছিনতাইপ্রবণ মোহাম্মদপুর পার হতে হতে দেখা বিমান ছিনতাই

    ঢাকার বাসে দিনে চাঁদা ৫২ লাখ

    ঢাকার বাসে দিনে চাঁদা ৫২ লাখ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    সিএমপিতে কথায় কথায় ওসি বদল

    সিএমপিতে কথায় কথায় ওসি বদল