Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
খতনা ক্যাম্প রক্তদান সবই করেন তারেক
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় টালিউড

নস্টালজিক রিলে শুভশ্রীর সঙ্গে নাচে মাতলেন দেব

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ২০ আগস্ট ২০২৬, ১৬:০৯
শেয়ার করুন:
নস্টালজিক রিলে শুভশ্রীর সঙ্গে নাচে মাতলেন দেব

শুভশ্রী ও দেব। ছবি: ইনস্টাগ্রাম

টালিউডের জনপ্রিয় অনস্ক্রিন জুটি দেব এবং শুভশ্রী গাঙ্গুলী। দীর্ঘ বিরতির পর আবারও তাদের একসঙ্গে দেখার জন্য ব্যাকুল হয়ে ছিলেন ভক্তরা। অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে শেষ হলো তাদের বহুল প্রতীক্ষিত নতুন চলচ্চিত্র ‘দেশু ৭’-এর শুটিং!

আর এই বিশেষ মুহূর্তটি উদযাপনে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি নস্টালজিক নাচ ও আবেগময় ভিডিও শেয়ার করেছেন দেব নিজেই।

বৃহস্পতিবার দেব তার অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ২০১১ সালের ব্লকবাস্টার ছবি ‘রোমিও’-র তুমুল জনপ্রিয় গান ‘মালা রে’-তে শুভশ্রীর সঙ্গে তাল মিলিয়ে নাচের একটি ভিডিও পোস্ট করেন।

ক্যাপশনে দেব লেখেন, “অসীম কৃতজ্ঞতা, গর্ব আর কিছুটা আবেগে ভরা মন নিয়ে আমরা ‘দেশু ৭’-এর শুটিংয়ের ইতি টানছি। এই ছবিটির পেছনে যারা তাদের হৃদয় উজাড় করে দিয়েছেন, সবাইকে অনেক ধন্যবাদ। শুটিং হয়তো শেষ, তবে আমাদের আসল যাত্রা কেবল শুরু হলো। আগামী দুর্গাপূজায় দেখা হচ্ছে সিনেমা হলে!”

আরও পড়ুন

বিশাল অংকের টাকায় বিগ বসে মৌনী রায়?

২০ আগস্ট ২০২৬

সাময়িকভাবে ‘দেশু ৭’ শিরোনাম হওয়া এই সিনেমাটির বড় চমক হলো— এটি দিয়ে প্রথমবার পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করছেন সুপারস্টার দেব! ছবিতে দেব ও শুভশ্রীর পাশাপাশি একটি গুরুত্বপূর্ণ ও শক্তিশালী চরিত্রে দেখা যাবে অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যকে।

প্রায় এক দশকেরও বেশি সময় পর বড় পর্দায় মুখোমুখি হচ্ছেন দেব ও শুভশ্রী। ২০১৬ সালে তৈরি কৌশিক গাঙ্গুলীর ‘ধূমকেতু’ ৯ বছর আটকে থাকার পর গত বছর মুক্তি পেয়েছিল, তবে নতুন কাজের দিক থেকে এটিই তাদের বহুল প্রতীক্ষিত কামব্যাক।

আগামী ১৬ অক্টোবর দুর্গাপূজায় দেবের পরিচালিত প্রথম সিনেমাটি প্রেক্ষাগৃহে আসছে। মুক্তি পাওয়ার পরই এটি রজনীকান্তের ‘জেলার ২’, রাজকুমার রাওয়ের ‘প্রহার’ এবং ইয়ামি গৌতমের ‘নব্যা নভেলী’-র মতো বড় ভারতীয় সিনেমাগুলোর সঙ্গে কড়া প্রতিযোগিতার মুখে পড়বে।

দেবশুভশ্রীটালিউড
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    ঢাবি সাংবাদিকদের ওপর হামলা, জড়িতদের শাস্তি নির্ধারণে শৃঙ্খলা পরিষদকে নির্দেশ

    ঢাবি সাংবাদিকদের ওপর হামলা, জড়িতদের শাস্তি নির্ধারণে শৃঙ্খলা পরিষদকে নির্দেশ

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে  আটক ছাত্রলীগ নেত্রী

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে আটক ছাত্রলীগ নেত্রী

    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    ছক পাল্টে দিয়ে সিসিটি পেল এমপি সেলিমের এভারেস্ট

    ছক পাল্টে দিয়ে সিসিটি পেল এমপি সেলিমের এভারেস্ট

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    গ্রামীণ ব্যাংকে হামলা, নীরবতা ভাঙলেন ড. ইউনূস

    গ্রামীণ ব্যাংকে হামলা, নীরবতা ভাঙলেন ড. ইউনূস

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    প্রিলিমিনারি রাউন্ড শেষে আবেগাপ্লুত সামিরা খান মাহি

    প্রিলিমিনারি রাউন্ড শেষে আবেগাপ্লুত সামিরা খান মাহি

    বিস্ফোরক পণ্য নিয়ে দুই সপ্তাহের পথ ৫৫ দিনে, স্টার লাইন জাহাজের গন্তব্য কোথায়?

    বিস্ফোরক পণ্য নিয়ে দুই সপ্তাহের পথ ৫৫ দিনে, স্টার লাইন জাহাজের গন্তব্য কোথায়?

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    হাতিরঝিলে দুর্বৃত্তদের গুলি, কাতারপ্রবাসীসহ আহত দুই

    হাতিরঝিলে দুর্বৃত্তদের গুলি, কাতারপ্রবাসীসহ আহত দুই

    মিরপুরে সড়কে আগুনে পুড়ল বাস

    মিরপুরে সড়কে আগুনে পুড়ল বাস

    গোপালগঞ্জে আ.লীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০

    গোপালগঞ্জে আ.লীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০

    ‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম গ্রেপ্তার

    ‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম গ্রেপ্তার