Agamir Somoy E-Paper
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের কল্যাণই রেজাউলের ব্রত
শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় টালিউড

এক দশক পর দেব-শুভশ্রীর প্রত্যাবর্তন, প্রকাশ্যে ‘দেশু ৭’ এর ট্রেলার

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ১৩:২৫
এক দশক পর দেব-শুভশ্রীর প্রত্যাবর্তন, প্রকাশ্যে ‘দেশু ৭’ এর ট্রেলার

দেব ও শুভশ্রী

পূজার মেগা ধামাকায় দেব-শুভশ্রী জুটি মানেই প্রেক্ষাগৃহে হাউসফুল শো। অনুরাগীদের তুমুল উন্মাদনা। এক দশকেরও বেশি সময় পর আবারও রূপালি পর্দায় রসায়ন জমাতে ফিরছেন টালিউডের হিট জুটি দেব ও শুভশ্রী গাঙ্গুলি।

আগামী ১৬ অক্টোবর দুর্গাপূজায় তাদের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দেশু ৭’ মুক্তির আগে বৃহস্পতিবার প্রকাশ পেল ছবিটির ট্রেলার।

কেবল অভিনয়ই নয়, এই সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবেও আত্মপ্রকাশ করছেন টালিউডের সুপারস্টার দেব।

২ মিনিট ২১ সেকেন্ডের ট্রেলারের শুরুটা হয় দেব ও শুভশ্রীর প্রেমময় রঙিন মুহূর্ত দিয়ে। কিন্তু সুখের সেই দিন বেশি দিন টেকে না। হুট করেই নেমে আসে বিচ্ছেদের কালো ছায়া। আর এরপরই পর্দায় আবির্ভাব ঘটে এক অন্য দেবের।

পুরোদস্তুর ‘ম্যাসি’ অবতারে গুন্ডাদের পিটিয়ে ছাতু করা থেকে শুরু করে বন্দুকের গরম নল দিয়ে সিগারেট ধরানো, অ্যাকশনে পুরো ঝড়ো মেজাজে ধরা দিয়েছেন দেব। ট্রেলারে চমক দিয়েছেন অনির্বাণ ভট্টাচার্যও, যাকে দেখা গেছে এক রক্তচক্ষু খলনায়কের ভূমিকায়।

আরও পড়ুন

জীবনসঙ্গী হিসেবে কেমন মানুষ চান মিমি?

০৯ অক্টোবর ২০২৬

ট্রেলারের শেষভাগে শুভশ্রীর আকুল সংলাপ, ‘তুমি কে? তুমি তো সেই দেব নও যাকে আমি চিনতাম’ দুই প্রাক্তন প্রেমিকের আবেগঘন পুনর্মিলনের ইঙ্গিত রেখে যায়।

বহু বছর আটকে থাকার পর গত বছর মুক্তি পেয়েছিল কৌশিক গাঙ্গুলির ‘ধূমকেতু’। তবে পুরোদস্তুর নতুন কাজের মাধ্যমে দেব-শুভশ্রী জুটির এই প্রত্যাবর্তন ঘিরে ভক্তদের প্রত্যাশার পারদ আকাশচুম্বী।

তবে এই পূজায় দেবকে লড়তে হবে এক কঠিন প্রতিযোগিতার মুখে। কারণ একই সময়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সৃজিত মুখার্জির ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’, শিবপ্রসাদ-নন্দিতার ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকাত’ এবং ‘দ্য একেন: কেরালা-এ কুরুক্ষেত্র’।

কেবল টালিউডই নয়, ১৫ ও ১৬ অক্টোবরের এই মেগা উইকএন্ডে সাউথের রজনীকান্তের ‘জেইলার ২’, রাজকুমার রাওয়ের ‘প্রহার’ এবং ইয়ামী গৌতমের ‘নব্য নভেলি’র সঙ্গেও কড়া টক্কর দিতে হবে ‘দেশু ৭’ কে।

শুভশ্রীদেবটালিউড
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    ডেঙ্গু সামলাতে অনুমোদন পাচ্ছে ‘কিউডেঙ্গা’ টিকা

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    নানার মৃত্যুতে তনুশ্রী বললেন ‘ইভিল ডেডের পেছনে ছুটবে মিডিয়া’

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    সেই চোখ, সে চিৎকার এবং সে নীরবতা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে সাংবাদিকের মা-বাবার ওপর হামলা

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    বিএসইসির ১২ নির্বাহী পরিচালকের দায়িত্বে বড় রদবদল

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    বিএসইসির নির্বাহী পরিচালক হলেন শেখ মাহবুব উর রহমান

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ : আব্দুল কাদের

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    বরগুনায় বিএনপির নেতাদের সামনে ‘জয় বাংলা’ স্লোগান

    জব্দ আলামতে পাওয়া গেল  সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ’র মিল

    জব্দ আলামতে পাওয়া গেল সিদ্ধার্থ-মুগ্ধের ডিএনএ’র মিল

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    ন্যাশনাল ব্যাংক গ্রাহকদের জন্য সুখবর

    পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি পেল রূপপুর

    পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমতি পেল রূপপুর

    কী আছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে?

    কী আছে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তিতে?

    ‘কাল থাকব কি না জানি না’ বলার ৪ দিন পরেই চিরবিদায় নানা পাটেকরের

    ‘কাল থাকব কি না জানি না’ বলার ৪ দিন পরেই চিরবিদায় নানা পাটেকরের

    নিকাব পরা ছাত্রীকে ‘সন্ত্রাসী’ আখ্যা, ঢাবি শিক্ষিকাকে দায়িত্ব থেকে অব্যাহতি

    নিকাব পরা ছাত্রীকে ‘সন্ত্রাসী’ আখ্যা, ঢাবি শিক্ষিকাকে দায়িত্ব থেকে অব্যাহতি