বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

সালমা
বাবাকে হারালেন সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমা। বুধবার রাত ১০টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন স্ট্যাটাসে বাবার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন গায়িকা নিজেই।
সামাজিক মাধ্যমে সালমা সংক্ষেপে লেখেন, ‘আমার আব্বা আর নেই।’ তার বাবা ফজলুল হকের এই হঠাৎ মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তবে ঠিক কী কারণে তার মৃত্যু হয়েছে এবং জানাজা ও দাফন কোথায় সম্পন্ন হবে— সে বিষয়ে তাৎক্ষণিকভাবে পরিবারের পক্ষ থেকে কিছু জানা যায়নি।
সম্প্রতি নতুন নতুন গান নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছিলেন ‘ক্লোজআপ ওয়ান’ খ্যাত এই গায়িকা। ফ্যাশন ডিজাইনার ও সংগীতশিল্পী বিপ্লব সাহার সঙ্গে তার ‘প্রেম লীলা’ শিরোনামের একটি দ্বৈত গান প্রকাশিত হয়ে দর্শকমহলে বেশ প্রশংসিত হয়।
কৃষকের আত্মহত্যার খবরে গাড়ি কেনার ১.৫ কোটি রুপি দিয়ে দিয়েছিলেন নানা পাটেকর
১৬ সেপ্টেম্বর ২০২৬
এ ছাড়াও, দীর্ঘ বিরতি কাটিয়ে গুরু শফি মণ্ডলের লেখা ও সুরে ‘কুঞ্জে আর ভালো লাগে না বন্ধু বিহনে’ নামের একটি লালনগীতির রেকর্ডিং শেষ করেছিলেন তিনি, যা আসন্ন দুর্গাপূজায় মুক্তি পাওয়ার কথা রয়েছে।
অন্যদিকে, রোহান রাজের আলোচিত ‘মানুষ বড়ই স্বার্থপর’ গানের নতুন সংস্করণেও সম্প্রতি কণ্ঠ দিয়েছিলেন সালমা। সুমী শবনম, তসিবা, জারিন ও রোহান রাজের সঙ্গে তার গাওয়া গানটি আজ প্রকাশ্যে আসার কথা ছিল। তবে বাবার অকালমৃত্যুতে এই মুহূর্তে শোকে স্তব্ধ সালমা ও তার পরিবার।




