Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
সড়ক-মাইলফলক সংস্কারে রাকিব
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় গান

‘তুমি আমার পাশে বন্ধু হে বসিয়া থাকো’ গান নিয়ে যা বললেন ধ্রুব এষ

বিনোদন প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ১১:৪৮
শেয়ার করুন:
‘তুমি আমার পাশে বন্ধু হে বসিয়া থাকো’ গান নিয়ে যা বললেন ধ্রুব এষ

ধ্রুব এষ। ছবি: সংগৃহীত

‘তুমি আমার পাশে বন্ধু হে বসিয়া থাকো, একটু বসিয়া থাকো...’ বৃষ্টিভেজা বিকেল কিংবা বন্ধুদের আড্ডায় বাঙালির হৃদয়ে নাড়া দেওয়া এক চিরচেনা সুর। সহজ কথা আর মাটির গন্ধমাখা সুরের এই গানটি শ্রোতাদের কাছে ‘একটু বসিয়া থাকো’ নামেও পরিচিত।

২০০৭ সালে জি-সিরিজের ব্যানারে প্রকাশিত ‘নিয়ন আলোয় স্বাগতম’ অ্যালবামের মাধ্যমে গানটি প্রথম প্রকাশ্যে আসে। পরবর্তীতে জনপ্রিয় ব্যান্ড ‘জলের গান’-এর পরিবেশনায় এটি দেশ-বিদেশের সংগীতপ্রেমীদের কাছে তুমুল জনপ্রিয়তা লাভ করে।

কনক আদিত্যের সুর ও কণ্ঠে এবং কার্তিক সূত্রধরের বাদ্যযন্ত্রে গানটি প্রাণ পেলেও, এর পেছনের কারিগর দেশের প্রখ্যাত প্রচ্ছদশিল্পী ও লেখক ধ্রুব এষ।

সম্প্রতি ‘আগামীর সময়’-এর সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে এই গানটি সৃষ্টির পেছনের অজানা গল্প শুনিয়েছেন ধ্রুব এষ।

সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়েছিল, ‘তুমি আমার পাশে বন্ধু হে বসিয়া থাকো আপনার লেখা গান। কোন বোধ থেকে এর জন্ম হয়েছিল?’

জবাবে নিজের স্বভাবসুলভ সরলতায় ধ্রুব এষ জানান, প্রথাগত নিয়ম মেনে গান লেখার কোনো ধারণাই তার ছিল না। তিনি বলেন, ‘গান কীভাবে লিখতে হয়, গানের অন্তরা, সঞ্চারী এসবের কিছুই কি আমি বুঝি?’

গানটি লেখার প্রেক্ষাপট স্মরণ করে তিনি জানান, একসময় তিনি পল্টনের একটি বাসায় থাকতেন। সেই বাসার পুরনো ছাদে বসতো বন্ধুদের বিশাল আড্ডা, যেখানে অনেকেই আসতেন। আড্ডার ফাঁকে ফাঁকে তারা প্রায়ই নিজেদের মতো করে গান বানাতেন।

আরও পড়ুন

খোলামেলা গাউনে মাতৃত্বের চিহ্ন, মীরা রাজপুতের প্রশংসায় নেটদুনিয়া

১৯ নভেম্বর ২০২৬

প্রতিদিন নতুন নতুন গান বানানোর এক অদ্ভুত নেশা বা ইচ্ছা কাজ করতো সবার মধ্যে। বুলবুল চৌধুরী থেকে শুরু করে কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ কত কিছু নিয়েই যে তারা গান বানিয়েছেন, তার ইয়ত্তা নেই।

তবে ‘তুমি আমার পাশে বন্ধু হে বসিয়া থাকো’ গানটির কথাগুলো তিনি মোটেও গান হিসেবে লেখেননি। ধ্রুব এষ বলেন, ‘একদিন এমনই এক বিকালে বসে বসে একটি কাগজের মধ্যে আনমনে কিছু কথা লিখে কনককে (কনক আদিত্য) দিয়েছিলাম। সে সেটি ভাঁজ করে বাসায় নিয়ে গেছে। এর ছয়-সাত মাস পর ওর কণ্ঠে গানটি শুনতে পেলাম।’

‘আমি মেঘের দলে আছি, ঘাসের দলে আছি’ কিংবা ‘বুকের মধ্যে হলুদ একটা পাতার দীর্ঘশ্বাস’ ধ্রুব এষের সেই আনমনে লিখে রাখা কথাগুলোই কনক আদিত্যের সুরে বাংলা আধুনিক ও ফোক ধারার গানে এক অনন্য সংযোজন হয়ে আছে।

প্রায় দুই দশক পেরিয়ে গেলেও বন্ধুত্ব, প্রকৃতি আর বিষণ্ণতার এক অপূর্ব মেলবন্ধন হয়ে গানটি আজও সমানভাবে প্রাসঙ্গিক।

ধ্রুব এষগানব্যান্ডকনক আদিত্য
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীকে ফেরাচ্ছে বিএনপি

    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    ভাত খেয়ে এসে পুলিশ সদস্যরা দেখলেন তাদের গাড়ি নিয়ে গেছে চোর

    চট্টগ্রাম নগরের ৭০ ভাগ এলাকায় পানি নেই

    চট্টগ্রাম নগরের ৭০ ভাগ এলাকায় পানি নেই

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    স্ত্রীসহ কন্টেন্ট ক্রিয়েটর ‘লিহন প্রাইম’কে গ্রেপ্তার করেছে পুলিশ

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    গভীর রাতে জ্যোতিকা জ্যোতির বাড়িতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী

    মাঠে থাকবে জামায়াত, সরকারকে চাপেও রাখবে

    মাঠে থাকবে জামায়াত, সরকারকে চাপেও রাখবে

    বিভাগের চেয়ারম্যান পদ পেতে উপাচার্যকে চিঠি ঢাবির বঞ্চিত সেই শিক্ষকের

    বিভাগের চেয়ারম্যান পদ পেতে উপাচার্যকে চিঠি ঢাবির বঞ্চিত সেই শিক্ষকের

    হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া রুহুল আমিন গ্রেপ্তার

    হাসিনাকে ‘কওমি জননী’ উপাধি দেওয়া রুহুল আমিন গ্রেপ্তার

    ব‌রিশালে বাসে আগুন

    ব‌রিশালে বাসে আগুন

    নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের মিছিল চট্টগ্রামে

    নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের মিছিল চট্টগ্রামে

    সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ উত্তরা থেকে গ্রেপ্তার

    সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ উত্তরা থেকে গ্রেপ্তার

    ছেলের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, বিএনপির রাজনীতি করা বাবা পেলেন শাস্তি

    ছেলের নেতৃত্বে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, বিএনপির রাজনীতি করা বাবা পেলেন শাস্তি

    পুলিশের সেই গাড়ি রেখে পালিয়েছে ‘চোর’

    পুলিশের সেই গাড়ি রেখে পালিয়েছে ‘চোর’

    আগুন শুধু নেভানো নয়, প্রতিরোধেই প্রকৃত নিরাপত্তা

    আগুন শুধু নেভানো নয়, প্রতিরোধেই প্রকৃত নিরাপত্তা