Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মানুষের হাসিতেই তোফায়েলের তৃপ্তি
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় গান

গ্রিসে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন অনিরুদ্ধ রবিচন্দর ও কাব্য মারান

বিনোদন ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০৯:৪২
শেয়ার করুন:
গ্রিসে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন অনিরুদ্ধ রবিচন্দর ও কাব্য মারান

অনিরুদ্ধ রবিচন্দর ও কাব্য মারান

ভারতের জনপ্রিয় সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দর এবং আইপিএল ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স হায়দরাবাদের সহ-মালিক কাব্য মারান বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। বুধবার গ্রিসে অত্যন্ত ঘরোয়া ও নান্দনিক আয়োজনে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

বিয়ের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে স্ত্রীর সঙ্গে প্রথম ছবি প্রকাশ করে জীবনের এই নতুন অধ্যায়ের কথা ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন অনিরুদ্ধ।

প্রকাশিত ছবিতে নবদম্পতিকে বেশ উচ্ছ্বসিত ও প্রাণবন্ত দেখা গেছে। বিয়ের বিশেষ দিনে অনিরুদ্ধ পরেছিলেন সূক্ষ্ম নকশার কাজ করা আইভরি রঙের ঐতিহ্যবাহী পোশাক এবং বরের পোশাকের সঙ্গে মিল রেখে কাব্য সেজেছিলেন একই রঙের কারুকাজময় লেহেঙ্গায়।

ফুল দিয়ে সাজানো মঞ্চের সামনে দাঁড়ানো এই জুটির ওপর ফুলের পাপড়ি ঝরার মুহূর্তটি ছবিতে এক স্বপ্নিল আবহ তৈরি করেছে। ছবিটি পোস্ট করে অনিরুদ্ধ ক্যাপশনে লেখেন, ‘জীবনে একবারই, তবে আজীবনের জন্য।’ এর সঙ্গে সংক্ষেপে বিয়ের বিশেষ তারিখটি উল্লেখ করে তিনি লিখেছেন, ‘১১.১১’।

আরও পড়ুন

পরীমনি যা করেছে ১০০ পার্সেন্ট ঠিক করেছে: জয় চৌধুরী

১১ নভেম্বর ২০২৬

ছবিটি প্রকাশ্যে আসার পরপরই বিনোদন ও ক্রীড়াঙ্গনের তারকা থেকে শুরু করে অগণিত ভক্ত নবদম্পতিকে শুভেচ্ছায় ভাসাতে শুরু করেন।

অভিনেত্রী সামান্থা মন্তব্যের ঘরে লিখেছেন, ‘অনেক অনেক অভিনন্দন।’ এছাড়া অসংখ্য ভক্ত ও শুভাকাঙ্ক্ষী তাদের আগামী জীবনের জন্য ভালোবাসা ও শুভকামনা জানিয়েছেন।

এর আগে ১০ নভেম্বর গ্রিসেই ঐতিহ্যবাহী তামিল রীতি মেনে বাগদান সারেন অনিরুদ্ধ ও কাব্য। দুই পরিবারের ঘনিষ্ঠ সদস্য ও হাতেগোনা আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে এই আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অনিরুদ্ধের চাচা সুপারস্টার রজনীকান্ত, তার মেয়ে ঐশ্বরিয়া রজনীকান্ত, তামিলনাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী এম কে স্টালিন এবং উদয়নিধি স্টালিন।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, গ্রিসে বিয়ের মূল আনুষ্ঠানিকতা শেষে আগামী ২১ নভেম্বর চেন্নাইয়ে এক জাঁকজমকপূর্ণ বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করতে যাচ্ছে দুই পরিবার। সেই অনুষ্ঠানে ভারতীয় চলচ্চিত্র, রাজনীতি, ব্যবসা ও ক্রিকেট অঙ্গনের শীর্ষস্থানীয় ব্যক্তিত্বদের উপস্থিত থাকার কথা রয়েছে।

কাব্য মারানঅনিরুদ্ধবিয়েরজনীকান্ত
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

    সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

    প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, শোরগোলের পর নামানো হলো মঞ্চ থেকে

    প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, শোরগোলের পর নামানো হলো মঞ্চ থেকে

    ব্যাংকই চেনেন না তারা, অথচ অ্যাকাউন্টে লেনদেন সোয়া তিন কোটি

    ব্যাংকই চেনেন না তারা, অথচ অ্যাকাউন্টে লেনদেন সোয়া তিন কোটি

    কার্যক্রম নিষিদ্ধ যুক্তরাষ্ট্র আ.লীগ নেতাদের দিল্লিযাত্রা, বলছেন হাসিনার সঙ্গে হবে বৈঠক

    কার্যক্রম নিষিদ্ধ যুক্তরাষ্ট্র আ.লীগ নেতাদের দিল্লিযাত্রা, বলছেন হাসিনার সঙ্গে হবে বৈঠক

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    উত্তরা ব্যাংককে ঠকিয়ে যাচ্ছে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের কোম্পানি

    উত্তরা ব্যাংককে ঠকিয়ে যাচ্ছে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের কোম্পানি

    আবার রাজধানীতে থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

    আবার রাজধানীতে থানার ভেতরে ককটেল বিস্ফোরণ

    ছাত্রীকে ধর্ষণের দায়ে সেই মাদ্রাসা শিক্ষকের মৃত্যুদণ্ড

    ছাত্রীকে ধর্ষণের দায়ে সেই মাদ্রাসা শিক্ষকের মৃত্যুদণ্ড

    গ্রামে গ্রামে তৃষ্ণা মেটান কামরুল

    গ্রামে গ্রামে তৃষ্ণা মেটান কামরুল

    ছাত্রশক্তির ঢাবি সভাপতির ওপর হামলার ঘটনায় মামলা

    ছাত্রশক্তির ঢাবি সভাপতির ওপর হামলার ঘটনায় মামলা

    স্কুলে ভর্তিতে প্রথম শ্রেণি ছাড়া সব ক্লাসে পরীক্ষা

    স্কুলে ভর্তিতে প্রথম শ্রেণি ছাড়া সব ক্লাসে পরীক্ষা