Agamir Somoy E-Paper
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় মানুষের পাশে সরোয়ার
রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় গান

মুক্তি পেলো ফেরদৌস ওয়াহিদ-সাঈদা শম্পার নতুন গান ’মন বোঝে না’

বিনোদন প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২১ জুন ২০২৬, ১৪:৪৯
মুক্তি পেলো ফেরদৌস ওয়াহিদ-সাঈদা শম্পার নতুন গান ’মন বোঝে না’

সাঈদা শম্পা ও ফেরদৌস ওয়াহিদ

সম্প্রতি মুক্তি পেলো, বাংলা পপ গানের অন্যতম কিংবদন্তি ফেরদৌস ওয়াহিদ ও শিল্পী সাঈদা শম্পার গাওয়া নতুন দ্বৈত গান ‘মন বোঝে না’। এই গানটির কথা লিখেছেন গীতিকবি গোলাম মোর্শেদ এবং সুর ও সংগীতে ছিলেন শহীদ মাহমুদ।

গানটি নিয়ে ফেরদৌস ওয়াহিদের ভাষ্য, প্রথমেই বলবো বেশ ভালো একটি কাজ হয়েছে এটি। হবারই কথা। কারণ এর গীতিকার গোলাম মোর্শেদ অত্যন্ত গুণী একজন মানুষ। যার লেখা গান আমার খুব পছন্দের। এছাড়া আমার সহশিল্পী সাঈদা শম্পাও ভালো গেয়েছেন গানটি। সব মিলিয়ে শ্রোতাদের মনে ছুঁয়ে যাওয়ার মতো একটি গান ‘মন বোঝে না’। আশা করছি সবার ভালো লাগবে গানটি।

গানটির আরেক শিল্পী সাঈদা শম্পা তার প্রতিক্রিয়া জানান এইভাবে, আমার প্রথম আনন্দের বিষয় হচ্ছে, গানটিতে আমার সাথে কন্ঠ দিয়েছেন বাংলাদেশের কিংবদন্তি শিল্পী ফেরদৌস ওয়াহিদ। উনার সাথে দ্বৈত কণ্ঠে গান গাওয়ার আনন্দই আলাদা। ‘মন বোঝে না’ গানটি ওনার সাথে গাওয়া আমার দ্বিতীয় গান। প্রথম গানটির মতো এই গানের বেলাতেও আমার মনে হয়েছে, আমি যেন ওনার সাথে বহু বছর ধরে গান করছি। এমনই আন্তরিকতার সাথে উনি নিজেকে সম্পৃক্ত রাখেন, ভয়েস নেয়া এবং শুটিং করার সময়। আর গোলাম মোর্শেদ ভাইয়ের অনবদ্য লিরিকে মিষ্টি রোমান্টিক সুর এবং সঙ্গীত সাজিয়েছেন শহীদ মাহমুদ। গানটি করার সময় আমি যেভাবে উপভোগ করেছি, আশা করছি শ্রোতারাও সেরকম ভাবেই উপভোগ করবেন গানটি।

গীতিকবি গোলাম মোর্শেদের বক্তব্য, ফেরদৌস ওয়াহিদ ভাই কিংবদন্তি তো বটেই, একইসাথে একজন অসাধারণ মানুষও তিনি। উনার সাথে কাজ করাটা সবসময়ই আনন্দের। আর তার গায়কী নিয়ে আমি কি বলবো! উনার তুলনা উনি নিজেই। সাঈদা শম্পাও গানটিতে আমার কথার সাথে যে আবেগ দরকার তা দেওয়ার চেষ্টা করেছে পুরোপুরি। আমার ভালো লেগেছে ব্যাপারটি। সব মিলিয়ে ফেরদৌস ওয়াহিদ ভাই ও শম্পার এই প্রাণবন্ত গানটি সবার মনে পৌঁছে যাবে বলে আশা করছি।

প্রযোজনা সংস্থা গান জানালার ইউটিউব চ্যানেলে মুক্ত হওয়া গানটির মিউজিক ভিডিও পরিচালনায় ছিলেন রুমকী রুসা ও মাশরুর হোসাইন। আর মডেল হিসেবে ছিলেন খুশী ও রাহাত।

পপ গানফেরদৌস ওয়াহিদগানগোলাম মোর্শেদ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    বিদায় নেবেন কর্মীরা, ৩৭০ বিষধর সাপের কী হবে

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    কোন দেশের আপত্তিতে আটকাল রূপপুরের জ্বালানি

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    হাসিনার বিষয়ে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তে পৌঁছাবে বাংলাদেশ-ভারত, আশা যুক্তরাষ্ট্রের

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    সিটি নির্বাচনে জামায়াতের ১৩ প্রার্থী চূড়ান্ত, কে কোথায়

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    চাকরি আজ আছে কাল নেই, ৭ কোটি বেসরকারির ঝুঁকির জীবন

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    প্রশাসকরাই পাচ্ছেন বিএনপির সবুজ সংকেত

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    দুই কিডনি ছিল অকেজো, মায়ের স্বপ্ন পূরণে মৃত্যুকে হারিয়ে জজ হলেন তাইজুল

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    কাঞ্চনজঙ্ঘা দেখতে পঞ্চগড়ে

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    বান্দরবানের ৪ প্রধান পর্যটনকেন্দ্রে প্রবেশ ফ্রি

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    তাদের জন্মই হয়নি তবু জন্মনিবন্ধন, মৃত্যুসনদ

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    জাসদ কার্যালয় থেকে সাংবাদিক নেতা আবু জাফর সূর্যসহ আটক অর্ধশতাধিক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    বরিশালে নাশকতার বৈঠকের অভিযোগে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    মধ্যরাতে গুঁড়িয়ে দেওয়া হলো স্বাস্থ্যসেবা কেন্দ্র, মামলা বিএনপি নেতার বিরুদ্ধে

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর

    পুলিশে ‘ফ্যাসিবাদের’ চর, কড়া হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর